somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবাসিক এলাকায় ওয়াজের সময় মাইক বাজিয়ে শব্দ দূষণ বন্ধ হোক

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ওয়াজ ব্যাপারটা আমার এক সময় বেশ পছন্দ ছিল। আশে পাশের গ্রামে যখনই ওয়াজ হত আমি সেটা শুনতে যেতাম বন্ধু বান্ধবসহ। দোজাহানের অশেষ নেকি অর্জনের জন্য। কিন্তু একটা সময়ে খেয়াল করে দেখলাম প্রতিটা ওয়াজেই একটা খুব কমন ব্যাপার দেখা যেত। সেটা হচ্ছে বক্তা অনেকটা ম্যানুপুলেট করে সামনে বসা মানুষদের কাছ থেকে টাকা তুলছে। মাদ্রাসার ছাদটা ঢালাই হবে অনেক বাচ্চারা পড়বে অনেক নেকি পাবেন, মসজিদে সিড়ি তৈরি করতে হবে অনেক নেকি পাবেন অনেক সোয়াব পাবেন … ঢাকার ওয়াজ গুলোতে ঠিক এই ব্যাপারটা দেখা যায়। গ্রামে দুই চার পাঁচ হাজারের বেশি চাওয়া হত না, ঢাকায় আমি লাখ পর্যন্ত ছাড়িয়ে যেতে দেখেছি। তারপর ওয়াজ মফফিলে যাওয়া বাদ দিয়েছি অনেক বছর।

কিন্তু আমি ওয়াজ বাদ দিলেও ওয়াজ আমার পিছু ছাড়ে নি। আমি যে হাউজিংয়ে থাকি সেই হাউজিংয়ের আশে পাশেই বেশ কয়েকটা মাদ্রাসা আছে। নিয়মিত ভাবেই সেখানে ওয়াজ মাহফিল হয়। এছাড়াও দেখা যায় হাউজিংয়ে রাস্তা আটকেও এরা ওয়াজ হয় মাঝে সাজে। এইতো কদিন আগেও এমন একটা হল । এবং আজকেও একটা হচ্ছে। যদিও আজকেরটা রাস্তা আটকে না, সম্ভবত হাউজিংয়ের পাশের কোন মাদ্রাসাতে কিংবা পাশের কোন গলিতে হচ্ছে।

সেটা আসলে হোক। কেউ যদি ওয়াজ মাহফিল করতে চায়, সেটা নিয়ে আমার কোন আপত্তি নেই। এমন কি কেউ যদি এই হুজুরদের কথা শুনে সেখানে টাকা দান করে সেটাতেও আমার কোন আপত্তি নেই। আপত্তি হচ্ছে শব্দ দূষন।

উপরের ছবিটা দেখতে পাচ্ছেন নিশ্চয়? মাইকটা চোখে পড়ছে তো? ছবিটা আজকে দুপুরে তোলা। আমি ঠিক জানি না ঠিক কোন জায়গাতে ওয়াজটা হচ্ছে কিন্তু সেটা যেখানেই হোক, এরা করেছে কি হাউজিংয়ের গলিতে এই রকম মাইক সেট করে দিয়েছে। প্রতিবারই এই কাজই করে। ওয়াজ যেখানেই হোক, প্রতি গলিতে গলিতে এরা মাইক সেট করে দিয়ে যায়! এবার আপনি একবার কল্পনা করেন যে ঐ মাইকের সামনের বাসায় আপনার বাসা, ঠিক ঐ নিচের বারান্দার বাসাতেই আনি থাকেন। তাহলে কী ভয়ানক অবস্থার ভেতরে আজকে সারাদিন এরা গিয়েছে, সেটা ভাবুন। একটা মাইক তো একটা দেখা যাচ্ছে, পেছনের দিকে আরও একটা আছে। এই ভাবে প্রতি মাহফিলেই এরা এই কাজ করে। পুরো হাইজিং মাইকে মাইকে ভরে ফেলে। আজকে দুপুর থেকে চিল্লাচিল্লি শুরু হয়েছে। বিশ্বাস করেন আপনি যতই ভাল কথা বলেন না কেন, যতই মধুর কথা বলেন না কেন জানালার সামনে এমন উচ্চস্বরে মাইক বাজালে সেই কথা কারো পছন্দ হবে না। কারো ভাল লাগোবে না। লাগার কথা না।

কদিন আগে যে রাস্তার মাঝে মফহিলটা হল সেটাতে একেকটা হুজুর মশাই যেন গলা ফাটিয়ে ফেলে চিৎকার করছিলো। কান পাতার উপায় ছিল না। বিকেল থেকে শুরু হয়ে চলেছে বারোটা পর্যন্ত । আজকে দুপুর থেকে এই জিনিস শুরু হয়েছে। শুরুর দিকে এরা ইসলামিক গান গাইছিল এক টানা। বিকাল থেকে শুরু হয়েছে ওয়াজ। আজকে কয়টা পর্যন্ত চলবে কে জানে?

আমি বলছি না যে ওয়াজ মাহফিল আপনারা বন্ধ করেন । আপনাদের ইচ্ছে হয়েছে আপনারা ইসলামের বানী ছড়িয়ে দিন। কিন্তু পাব্লিক ন্যুইসেন্স সৃষ্টি করে আপনারা আসলে কিভাবে বানী ছড়ান আমার মাথায় ঢোকে না। এর বিরুদ্ধে কিছু বলতে যদি যান তাহলে আপনি হয়ে যাবে ইসলাম বিরোধী।

ওয়াজ মাহফিল ঠিক যেই স্থান হচ্ছে সেখানে সেই স্থানের মানুষদের শোনার জন্য মাইক বা স্পিকার ব্যবহার করলেই কিন্তু চলে। যাদের ওয়াজ শোনার ইচ্ছে তারা তারা প্যান্ডেলে এসে শুনবে। এভাবে হাউজিং এলাকার সেই দুপুর থেকে একটা চলছে এই অত্যাচার। শব্দ দূষন বন্ধ হোক। নিয়ম হোক, আবাসিক এলাকাতে কোন ওয়াজ কিংবা কোন জনসভা হবে না। যদি করতেই হবে তাহলে কোন ভাবেই প্যান্ডেলের বাইরে মাইক সেট করা যাবে না ।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৫৩
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহিউদ্দিন মোহাম্মদের জেন জি নিয়ে মূল্যায়ন এবং জেন জি'কে নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, মূল্যায়ন

লিখেছেন শেহজাদ আমান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯



লেখক মহিউদ্দিন মোহাম্মদের এইসব কথার সাথে একটু দ্বিমত আছে। কারণটা বলছি..

২০১৯ থেকে আমার যে বিপুল সংখ্যক নারীদের সাথে সুন্দর, নির্ভেজাল ও পরিচ্ছন্ন বন্ধুত্ব হয়েছে, এর ৬০%-ই হচ্ছে জেন জি... ...বাকিটুকু পড়ুন

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×