somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্ষমতা পাইলে বাঙালী সৎ থাকতে পারে না

১৮ ই জুন, ২০২৫ সন্ধ্যা ৭:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাঙালী আর ক্ষমতা একটা ডেডলি কম্বিনেশন। এই দুই জিনিস যখন এক সাথে হয় তখন ভয়ংকর কিছু বের হয়ে আসে। সব থেকে ভালো বাঙালীর হাতে যদি ক্ষমতা চলে আসে সে ভয়ংকর হয়ে উঠতে পারে। বিশেষ করে হঠাৎ করেই যদি কেউ অনেক ক্ষমতা পেয়ে যায় তাহলে একেবার অবসম্ভাবি ভাবে ধরে নেওয়া যায় যে সে তার সেই ক্ষমতার অপব্যবহার করবেই করবে, তা সে যতই ভাল মানুষই হোক না কেন। দিনের পর দিন এমনটাই হয়ে আসছে। এর ব্যতীক্রম খুব কমই দেখা যায়। বাঙালী ক্ষমতা আর সুযোগ পেয়ে সেটার ফায়দা নেয় না এমন হয় না বইলেই চলে।

কয়েকদিন আগের কথাই চিন্তা করেন। হঠাৎ করে একজন প্রবল ক্ষমতা পেয়ে গেছে। তার বাবা সারা জীবন সাধারণ স্কুল শিক্ষক হিসাবে ছিলেন। ভালো মানুষ হিসাবেই এলাকাতেই পরিচিত। যেই না ছেলে উপদেষ্টা হয়েছে সেই তিনি ঠিকাদারী লাইসেন্স করে ফেললেন। যদিও সেই ক্ষমতাধর মানুষটি বলতেছেন যে অন্যের প্রয়োচনায় তার বাবা এই কাজ করেছে। আই মিন, সে কি দুদু খায় যে অন্যের প্রয়োচনায় এই কাজ করবে? এই যে ক্ষমতায় এসেছে ছেলের হাতে এখন এই ক্ষমতা ব্যবহার করে ঠিকাদারি কাজ নেওয়া যাবে, টাকা আয় হবে -এই লোভ, এটা কেউ সামলাতে পারে না। আমি এতো কথা বলছি, আমার হাতে যদি ক্ষমতা আসতো আমিও হয়তো এই একই কাজ করতাম। আমার পরিচিত একজন সরকারি চাকরি পেয়েছে। দীর্ঘদিন ধরে তাকে আমি চিনি। কোন দিন সে কারো কোন টাকা পয়সা মেরে খেয়েছে আমি শুনি নি কিংবা তার ভেতরে খারাপ কিছু আছে এটাও আমি কোন দিন শুনি নি। কিন্তু এই সরকারি চাকরিতে ঢোকার পরে ঘুষ খেয়ে একেবারে পেট ফুলিয়ে ফেলেছে। একেবারে আমার চোখের সামনে এই পরিবর্তনটা দেখছি। এটা নিয়ে সে বিন্দু মাত্র লজ্জিতও নয়। এছাড়া ছাত্র আন্দোলনের সাথে যুক্ত অনেকেই সেই একই কাজ শুরু করেছে। এই কমাসেই এদের নামে কত অভিযোগ এসেছে তার ঠিক নেই। অথচ এরাই কিন্তু আন্দোলনে সামনে ছিল। স্বৈরাচার মুক্ত করতে এদের ভূমিকা ছিল।

বাঙালীর পরিবর্তন আসলে সম্ভব না। প্রত্যেক বাঙালী সব সময় সুযোগের অপেক্ষাতে থাকে। আপনার আশে পাশে যারা সৎ মানুষ আছে, প্রায় শতভাগ নিশ্চিত থাকতে পারেন যে এরা সৎ কারণে এদের অসৎ হওয়ার কোন সুযোগ নেই। সুযোগের অভাবে এরা সৎ। সুযোগ যদি আসতো এদের ভেতরে প্রায় সবাই অসৎ হয়ে যেত। অনেকের মাঝে একটা ধারণা আছে যে গরীব মানুষেরা বুঝি সৎ। এই গরীবগুলো সব বেশি অসৎ আর ভয়ংকর। এদের কাছে যদি ক্ষমতা দেওয়া হয় এরা যে কী করবে তার কোন ঠিক নেই।

আমার এই লেখা পড়ে হয়তো ভাবছেন বেটার সাহস তো কম না, আমাকে অসৎ বলতেছে। আমার উপর রাগ হতে পারে। রাগ হওয়াটা স্বাভাবিক। তবে আপনি নিজেও হয়তো ব্যাপার জানেন না। একটা ছোট পরীক্ষা করি। এই ঢাকা শহরে আপনি যখন চলচাল করেন, আগে যাওয়ার জন্য নিয়ম ভেঙ্গে গিয়েছেন উল্টা পথ দিয়ে গিয়েছেন? ডাক্তার কিংবা কোন সরকারী/বেসরকারী কাজে সিরিয়াল ভেঙ্গে আগে নিজের কাজটা করানোর জন্য কাউকে ধরেছেন? ভাবছেন, এই সামান্য কাজে যদি আমি করিই তাতেই কি আমি অসৎ হয়ে গেলাম? জ্বী, হয়ে গেলেন। আপনার কাছে সুযোগ আছে বলে আপনি নিয়ম ভেঙ্গে আগে নিজের কাজ করাচ্ছেন। যখন অফুরন্ত সুযোগ আসবে তখন কী করবের সেটার তো হিসাব নেই। এই সামান্য সুবিধার লোভ আপনি সামলাতে পারছেন না তখন সেই বড় সুবিধার লোভ কিভাবে সামলাবেন বলেন? আপনি এতোদিন সৎ থেকেছেন কারণ আপনার কাছে আসলে কোন সুযোগ আসে নি, এই জন্য আপনি সৎ। আপনি মানেন কিংবা না মানতে চান তাতে আসলে কিছুই যায় না। এটাই সত্য।

আমাদের বাড়ির পাশে একজন সৎ মানুষ হিসাবে পরিচিত মানুষ আছে। গ্রামের সবাই তাকে ভাল করে চেনে। কয়েক বছর আগে একদিন সে আমাকে ফোন দিয়ে বলল, তার ছোট ছেলে কলেজিয়েট স্কুলে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পায় নি। আমি যেন একটু ব্যবস্থা করি। আমার কাছে ফোন দেওয়ার কারণ হচ্ছে আমার কাছের একজন বন্ধু এই স্কুলের স্যার।

তবে এটা সত্য যে এই দেশের অতি অল্প কিছু মানুষ সত্যি আছে যারা সুযোগ থাকা সত্ত্বেও একটা টাকার দুর্নীতি করে নাই কোন দিন। এমন কিছু মানুষ আছে। তবে এমন মানুষের সাথে আমার এই জীবনে এখনও পরিচয় হয় নি। এবার আপনি নিজের কাছেই প্রশ্ন করে দেখেন যে আপনি কোন দিন কোন অবৈধ সুযোগ নিয়েছেন কিনা? যদি সত্যিই কোন দিন আপনি কোন অবৈধ সুবিধা না নিয়ে থাকেন, যদি কোন দিন নিয়ম ভেঙ্গে নিজের কাজের জন্য কাউকে না ধরে থাকেন, আগে যাওয়ার জন্য কখনও ট্রাফিক নিয়ম না ভেঙ্গে থাকেন তাহলে আপনি নিজেকে একজন সৎ ভাল মানুষ হিসাবে দাবী করতে পারেন। না এখানে বলতে হবে না। আপনি নিজে কে বলুন। তাহলেই হবে।


পিক সোর্স : Pic
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০২৫ সন্ধ্যা ৭:৪২
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১

কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

লিখেছেন নতুন নকিব, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪০

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

ক্রিকেটার নাঈম হাসানের ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে যে অভিযোগ উঠেছে, তা কোনো বিচ্ছিন্ন... ...বাকিটুকু পড়ুন

ইরান ওয়ার্ল্ড কাপ বয়কট করে নাই কারণ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই জুন, ২০২৬ রাত ৩:০৩


সেখানে একজন আসিফ নজরুল ছিলেন না, আমিনুল ইসলাম বুলবুল ছিলেন না! পুরো বিশ্বজুড়ে এখন ফুটবলের উন্মাদনা। যে সব দেশ মাঠে লড়ছে আর যারা কোয়ালিফাই করতে পারেনি উত্তেজনা সবখানেই সমান... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

×