somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিবসু নির্বাচন :D

০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডাকসু নির্বাচন চলে এল। সবাই এখন তার প্রচারে ব্যস্ত। এমন যদি হয় যে এখন সামু কর্তৃপক্ষও ইচ্ছে করল যে তারাও ডাকসুর মত করে সাকসু নির্বাচন করবে। যদিও শব্দটা সাকসু হবে না। শব্দটা হবে সামহোয়্যারইন ব্লগ সেন্ট্রাস ব্লগার্স ইউনিয়ন (SIBCBU)। উচ্চারণের সুবিধার জন্য এটার নাম দেওয়া গেল- সিবসু।
সত্যিই যদি এমন হত ব্যাপারটা কেমন হত একবার ভাবেন দেখি? ব্লগারদের একটা সেন্ট্রাল ইউনিউন থাকতো! যদিও এখন ব্লগের যা অবস্থা তাদের এমন কোন ইউনিউন থাকাটা সম্ভব না। তারপরেও ধরেন যদি থাকতো আর সত্যিই সত্যিই এমন একটা নির্বাচন হত তাহলে কেমন হত?
কর্তৃপক্ষ এখন ঠিক করল সিবসু নির্বাচনের দিন ক্ষণ ঠিক করে দিল। নির্বাচন কমিশন গঠিত হল। নির্বাচনের জন্য বেশ কিছু নিয়মনীতি ঠিক হল। যেমন-
১. যে ব্লগার তার ব্লগিং জীবনে একবার চুড়ান্ত ভাবে ব্যান হয়েছে, এমন কেউ সিবসু নির্বাচনের প্রার্থী হতে পারবে না।
২. একাধিক নিক থাকলে কেবল মাত্র একটা মাত্র নিক দিয়ে ভোট দেওয়া যাবে।
৩. ভোটের প্রচারের জন্য দিনে একটার বেশি পোস্ট দেওয়া যাবে না এবং কমেন্টে দিবে সর্বোচ্চ ৫বার ভোট চাওয়া যাবে।
৪. নির্বাচনের ইশতেহারে কমেন্টের লোভ দেখানো যাবে না।
৫. যে ব্লগার গত তিন মাসে একটা পোস্টও করে নি সে নির্বাচনে দাড়াতে পারবে না।
৬। যে ব্লগার গত একমাসে অন্যের পোস্টে অন্তত ২০টা মন্তব্য করে নি সে ভোটে দাড়াতে এবং ভোট দিতে পারবে না।
ইত্যাদি ইত্যাদি

নির্বাচনের ঘোষণার সাথে সাথে সবাই নির্বাচন করার এবং ভোটে দাঁড়ানোর জন্য রেডি হয়ে যাবে। কয়েকটা প্যানেল গঠিত হবে।
সিবসু নির্বাচনের জন্য কী কী প্যানেল গঠিত হতে পারে তার একটা ধারণা দেওয়া যাক -
ডাকসু নির্বাচনে আওয়ামী প্যানেল না থাকলে সিবসু নির্বাচনে নিশ্চিত ভাবে আওয়ামী প্যানেল থাকবে। সেখানে কে কে দাঁড়াবে সেটা আমরা অনেকেই অনুমান করতে পারি। সেদিকে না যাই। একটা নিশ্চিত প্যানেল হবে আওয়ামী ঘরোয়ানার ব্লগার্স প্যানেল।
এরপরের প্যানেল হবে সুপা আওয়ামীলীগ প্যানেল। এই প্যানেলের সরাসরি আওয়ামী সমর্থন না করলে আকারে ইঙ্গিতে তারা সব সময় আওয়ামীলীগের পক্ষেই কথা বলে। এদের একটা প্যানেল। তবে এমন হতে পারে যে নির্বাচন শুরুর আগে এরা আওয়ামী প্যানেলের পক্ষে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াবে।
এরপর আসবে জাতীয়তাবাদী প্যানেল। শেখ হাসিনা পালানোর পরে অবশ্য এখন আর সুপা জাতীয়তাবাদী ব্লগার আর নেই বললেই চলে। যাদের মনে বিএনপি ছিল কিন্তু কোন দিন স্বীকার করেনি তারা এখন স্বগৌরবেই সেটা স্বীকার করে। তাই আশা করা যায় জাতীয়বাদী একটা প্যানেল থাকবে।
এরপর আসবে সুপা জাশি প্যানেল। ডাকসুতে প্রকাশে জাসির প্যানেল থাকলেও সামুতে এখনও প্রকাশে জাশি প্যানেল দিতে পারবে না। অন্তত সামুর বর্তমান কর্তৃপক্ষ থাকতে সরাসরি এই প্যানেক দিতে পারবে না।
আরেকটা প্যানেল আসবে জুলাই চেতনা প্যানেল। মুক্তিযুদ্ধের চেতনা বিক্রিত মত করে জুলাইয়ের চেতনা বিক্রি চলছে ডাকসুতে। সিবসু নির্বাচনেই বা এমনটা হবে না কেন! এখানে পাওয়া যাবে জুলাই চেতনা প্যানেল।
বামপন্থি প্যানেল সব পাওয়া যাবে না কাউকে।
তবে আরেকটা শক্তিশালী প্যানেল দেখা যাবে। সেটা হচ্ছে ভাইয়ামনি প্যানেল। বলাই বাহুল্য এই প্যানেলের ভিপি পদে দাঁড়াবে শায়মা আপু! তবে এই প্যানেলের প্রতি অভিযোগের শেষ থাকবে না। কর্তৃপক্ষের বিশেষ সুবিধা প্রাপ্তি নিয়ে অনেকের মনে সন্দেহ জাগবে। অনেকে নির্বাচন কমিশন বরাবর অভিযোগও জানাবে। তবে কর্তৃপক্ষে সেই অভিযোগ নাকোচ করে দিবে।

নির্বাচনের প্রার্থী দাড়ানো এবং প্যানেল ঘোষণার পরে দেখা যাবে যে নির্বাচনে সবাই দাঁড়িয়ে পড়েছে। বর্তমানে যারা নিয়মিত ব্লগিং করে তাদের সবাই কোন না কোণ প্যানেল থেকে নির্বাচনে দাঁড়াবে। ভোটার থেকে প্রার্থীর সংখ্যা বেশি হয়ে যাবে। তখন কর্তৃপক্ষ আরও একটা বিশেষ নিয়ম জারি করবে। নিয়ম হচ্ছে প্রার্থীরা যে প্যানেল থেকে দাঁড়াবে তারা সেই প্যানেলের কাউকে ভোট দিতে পারবে না। তাদের ভোট দিতে হবে অন্য কাউকে।

তাহলে কে কোন প্যানেলে ভোট দিবে?
কোন প্যানেল সিবসু নির্বাচনে জয়ী হবে? আপনি কোন প্যানেলের সাথে যুক্ত হতেন বা হতে চাইতেন আর কোন প্যানেল জয়ী হত বলে আপনার মনে হয়?
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:০৩
১১টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Take Back Bangladesh/ same Nexus working once again like2004. BNP and JAMAT- 2026 owaoo

লিখেছেন ক্লোন রাফা, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:০৫

২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ট্রলার থেকে সারবোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ ভারী অস্ত্র খালাস করা হচ্ছিল। এ সময় চোরাকারবারী ও স্থানীয়... ...বাকিটুকু পড়ুন

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

×