somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুলিশ …………

১৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুলিশ এই শব্দটা আমাদের জীবনে ভাল খারাপ দুটো দিকেই আছে । পুলিশ শুনলে আজ অনেকে আতঙ্কিত হন । হ্যা এর জন্য অবশ্যই যুক্তি গত কারন ও আছে । কিন্তু সে বিষয়ে পরে আসছি ।

আমি আজ বাড়িতে আসছি । গতকাল রাতে গাবতলী থেকে রওনা হই । আরিচা পার হওয়ার পর এক চেক পোষ্ট এ পুলিশ ভিডিও রেকর্ড করে নিচ্ছে প্রত্যেকটি গাড়ির । বাইরে এবং ভিতরে । তাছাড়াও বিভিন্ন জায়াগ চেক পোষ্ট বসানো হয় । শুধু মাত্র যাত্রীদের সুরক্ষার জন্য । তারা তাদের চোখে ঘুম নষ্ট করে এই সেবা দিয়ে যাচ্ছে । এমন কি বাসের সামনে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে । অনেক জায়গায় বাস ট্রাক দাড় করিয়ে দিচ্ছে চেকিং এর জন্য । সর্বোপরি বলা যায় একটা প্রানন্তর প্রচেষ্টা করা যাকে বলে ।

আমরা পুলিশের নাম শুনলেই এক ভাবে আতঙ্কিত হই । তাদের দুর্নীতি ,ঘুষ , আর ও অনেক খারাপ দিকের কথাই ভাবি । কিন্তু তাদের কাজের কোন প্রশংসা করি না । হ্যা কেন করি না । কারন তাদের দেখলেই একটা ধারনা জন্মে যে তারা টাকা ছাড়া কাজ করবে না বা হয়ত আমাকেই ফাসিয়ে দেবে । কিন্তু কেন এমন হয় ।

একজন পুলিশ যদি সে তার দ্বায়িত্ব পুরো সততার সাথে পালন করে । এক টাকা ঘুষ না খায় । তবে সে প্রশংসিত হবে । কিন্তু কে সে করে না । এক জন কনেষ্টেবল এর বেতন কত ? কত টাকাই বা সে বেতন পায় ? তার পরিবারের খরচ ? তাদের ছেলে মেয়ের লেখা পড়ার খরচ ? মেডিকেল ? এই সব কিছুই খুব ই সীমিত একটা আয়ে চালাতে হয় । তার পরিবার ,সন্তানদের লেখা পড়া , চিকিতসা সব কিছু ই করতে হয় । এই দূর্মুল্যের বাজারে সে দুর্নীতি না করলে বাচবে কি ভাবে ।

আমাদের সিস্টেম আসলে তাদের জন্য কোন সুবিধাই রাখেনি । পুলিশদের উপর করা এক রিপোর্ট এ দেখেছি তাদের দূরদশা । তাদের যে খাবারটা দেয়া হয় তা আপনি আমি কারো মুখে উঠবে বলে মনে হয় না । তাদের দেয়া মেসের অবস্থাও করুন । পুলিশ ডিপার্টমেন্টটা অনেক অবহেলিত ।

আমি পুলিশদের পক্ষে বলছি না । তাদের কিছু কর্মকান্ডের জন্য আজ তারা মানুষের বন্ধু হতে পারেনি । কিন্তু ব্যতিক্রম ও যে নেই তা কিন্তু নয় । সবাই যেমন এক নয় । তেমনি সবাই যে খারাপ তাও নয় । আমার বাবা আমাকে এই বিষয়ে উতসাহিত বেশি করেছেন । আর একজন আছে সে হল মাশুরফ ভাই । তিনি আমাকে পুলিশের কনসেপ্ট বদলে দিয়েছেন ।

আশা করি বাংলাদেশ পুলিশ একদিন সকল খারাপ দিক গুলো কে কাটিয়ে উঠবে । আর মানুষের সত্যিকারের বন্ধু হবে ।

আমি আমার ব্যক্তিগত মত প্রকাশ করছি ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×