somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই ভারতীয় সিরিয়াল থেকে কবে মুক্তি মিলবে

২৩ শে মে, ২০১৫ রাত ৮:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"" পাঠ্য হিসেবে ভারতীয় সিরিয়াল যোগ হতে যাচ্ছে ""

কি ভাবছেন । সত্য নাকি । নাকি নিউজ পোর্টাল গুলোর মত আমি ভুয়া নিউজ দিচ্ছি । আজকের প্রথম আলো পত্রিকায় এই ধরনের একটা নিউজ ছাপা হয়েছে । হেডলাইন ছিল "" সিরিয়ালের ' পাখি ' 'কিরনমালা' এবার লেখা পড়ার খাতায় ।

না ঘটনা কিন্তু মিথ্যা নয় । শুধু একটু পরিবর্তন আছে । তা হল আপতত সিরিয়াল গুলোর ছবি সম্বলিত খাতা পাওয়া যাচ্ছে । এসব খাতার আবার ব্যাপক চাহিদা ।

ময়মনসিংহের নন্দাইল আর কিশোরগঞ্জের ভৈরবে পাঠ্যপুস্তকের সাথে এসব ভারতীয় সিরিয়ালের ছবি যুক্ত খাতা শোভা পাচ্ছে । যারা বিক্রি করছে তারা বলছে তাদের নাকি বিক্রি করতে খারাপ লাগে । কিন্তু চাহিদা অনেক তাই তারা বিক্রি করছে । অনেকটা সিগারেট বিক্রির মত খারাপ লাগে বিক্রি করতে কিন্তু তাও বিক্রি করে ।

সেখানের শিক্ষকরা বলেছেন আসলে অভিভাবকরা বিশেষ করে মায়েরা সিরিয়ালের প্রতি এত আসক্ত হয়ে পরছে যে শিক্ষার্থীরাও এতে আসক্ত হয়ে পরছে । আর এর ই প্রভাব পরছে খাতায় ।

কিরনমালা খাতায় আবার এও লেখা ''' রূপকথার রাজকন্যা কিরনমালা কি পারবে অচিন পুরের সুখ ফিরিয়ে আনতে ?''' । পাখি সিরিয়ালের খাতারও একই অবস্থা ।আর এসব খাতা বিক্রি হচ্ছে ১০ টাকা দামে ।

প্রবীন শিক্ষকরা আক্ষেপ করে বলেছেন যে আজকের শিক্ষার্থীরা আমাদের কবি সাহিত্যিকদের চেনে না । কিন্তু আমি বলব শুধু কবি সাহিত্যিক নয় আজকের প্রজন্ম জানে না মুক্তিযুব্ধ কারা করেছিল । জানেনা আজাদ বদি রুমি আজম খান কারা ছিল । জানে না আমাদের দেশের সঠিক ইতিহাস । আফসোস হয় । আজ আমরা অন্য দেশের সংস্কৃতি নিজেরা ব্যবহার করি ।

আমি একজন সাধারন জনতা । কিন্তু প্রতিবাদ করার ক্ষমতা রাখি । আমি আশা করবো সংশ্লিষ্ট কতৃপক্ষ এদিকে নজর দেবে ।

শুনেছিলাম ভারতীয় চ্যানেল বন্ধের জন্য কোর্টে মামলা হয়েছিল । কিন্তু পরে সেটা খারিজ হয়ে যায় । কিন্তু কেন খারিজ হয়েছে বিষয়টা আমার মাথায় ঢুকছে না । স্টার জলসা ,জি বাংলা স্টার প্লাস ,জিটিভি ,এসব সিরিয়ালের চ্যানেল বন্ধ করা উচিত । এসব সিরিয়ালের কাহিনী বড়ই চমকপ্রদ । আমি একদিন দেখেছিলাম । কে জানি কি বলল আর সবাই অবাক । সেই সিনটাই উপর নিচ আগে পিছে সব দিক থেকে কয়েকবার দেখাল । ৩০ মিনিটের ৫ মিনিট তো এতেই শেষ । সে যাই হোক বাসার মহিলা সদস্যরা খুব মনোযোগ নিয়ে দেখে । সেই সাথে বাসার পিচ্চিটাও । তার মুখে একদিন শুনি কোন সিরিয়ালের ডায়লগ জানি আমাকে দিচ্ছে । শুধু ভাবলাম এটাই বাকি ছিল ।

আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমাদের দেশে যে নাটক গুলো হয় ৪৫ মিনিট এর নাটকে ফুল এন্টারটেইনমেন্ট । যারা সিরিয়াল দেখেন বা যারা বানান আসেন দেখি বানান এমন এক নাটক যাতে থাকবে হাসি আনন্দ ,দু:খ বেদনা , রোমান্স সব কিছু শুধু মাত্র ৪৫ মিনিট বা ১ ঘন্টার নাটকে ।

পারবেন বাকের ভাই এর মত চরিত্র সৃষ্টি করতে । সংশপ্তক এর মত ট্রেজিডি তৈরি করতে পারবেন । পারবেন হুমায়ুন ফরিদি ,আসাদুজ্জামান নুর ,খলিল ,রওশান জামিল ,গোলাম মোস্তফা ,বুলবুল আহমেদ ,আবুল হায়াত এদের মত অনেতা অভিনেত্রী তৈরি করতে ।


আমাদের নাটক কতটা শক্তিশালী ছিল বা আছে তা এখন কার ছেলে মেয়েদের ধারনার বাইরে ।

এখন ও ভালো নাটক হয় কিন্তু আমরা সিরিয়াল দেখায় এতই ব্যস্ত যে তা দেখার সময় হয় না ।

আফসোস । আর দীর্ঘ নিশ্বাস ।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×