সবার কাছেই প্রশ্ন । সাত জন বীরশ্রেষ্ঠ । তাদের নাম কি আমাদের মনে আছে । কত জন পারবেন বলতে । তাদের পদবী সহ ।
.
আমাদের ব্যর্থতা এখানেই । মাত্র সাত জন মানুষের নাম তাও বলতে পারি না । অথচ তারা এই দেশের জন্য জীবন দিয়েছেন । নিজের জীবন বিপন্ন করে দেশ কে স্বাধীনতা দিয়েছেন । কিন্তু আমরা কেন তা মনে রাখব । কি দরকার ।
.
শুধু মাত্র যখন কোন ইন্টারভিউ হয় তখন ই জানি । তাও সরকারি পরীক্ষায় । তারপর আবার ভুলে যাই । শুধু গলধ করাটাই যেন মুখ্য বিষয় ।
.
তাই সাত জনের নাম আর পদবী দিলাম । ছোট্ট একটা প্রয়াস আরকি ।
.
১) বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর
.
২) বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান
.
৩) বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল
.
৪) বীরশ্রেষ্ঠ আর্টিফিসার মোহাম্মদ রুহুল আমিন
.
৫) বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান
.
৬) বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ
.
৭) বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


