somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যান্ডউইথ রপ্তানি !!!! হ্যা কি না ??

১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্যান্ডউইথ রপ্তানি করা হচ্ছে ভারতে । এটা নিয়ে অনেকের অনেক মত আছে । তবে মত ভেদে দুই প্রকার । এক দল পক্ষে আর এক দল বিপক্ষে । বিপক্ষে বলতে তারা পুরোটার বিপক্ষে নয় । আংশিক বিপক্ষে আছে ।
.
আচ্ছা তার আগে বলে নেই ব্যান্ডউইথ কি ?? ব্যান্ডউইথ হচ্ছে নেটওয়ার্ক বা ডাটা ট্রান্সফারের একটা মাধ্যম । সহজ ভাষায় বললে যে পথে তথ্য আদান প্রদান হয় । তো ব্যান্ডউইথ যত বড় হবে তথ্য বা ডাটা অনেক বেশি আদান প্রদান করা যাবে । এই খবরটা হয়ত সবার অজানা । কিন্তু কথা হচ্ছে এই রপ্তানি কতটা সুফল দেবে ।
.
বাংলাদেশে ব্যান্ডউইথ আছে ২৭০ গিগা । যার মধ্যে ব্যবহৃত হচ্ছে ৩৩ গিগা এটা সরকারি ভাবে আর বেসরকারি ভাবে নিয়ে প্রায় ১০৩ গিগা ব্যবহৃত হচ্ছে । ২০০৬ সালে যেখানে ব্যান্ডউইথ এর দাম ৮৪ হাজার টাকা সরকার এর বিভিন্ন চেষ্টায় তা এখন ১ হাজার ৪০০ টাকা । কিন্তু যত যাই হোক দেশ কি পুরো ব্যান্ডউইথ এর আওতায় এসেছে ।
ছোট একটা কথা বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লালুয়া একটি ইউনিয়ন । এই ইউনিয়ন এ মাত্র দু মাস আগে বিদ্যুতায়ন হয়েছে । আর মোবাইলের নেটওয়ার্ক ও তেমন বেশি জোরাল নয় । সেখানে ইন্টারনেট ব্যবহার অপ্রতুল । বাংলাদেশে এখনও অনেক গ্রাম আছে যেখানে নেই বিদ্যুত সুবিধা । সেটা বাদ দেশের স্কুল কলেজ মাদ্রাসা রয়েছে ইন্টারনেট সুবিধার বাইরে । এদের ইন্টারনেট সুবিধা দিয়ে অব্যবহৃত ব্যান্ডউইথ ব্যবহার করা যায় । তাছাড়া মোবাইল ফোনে এখন অনেক ইন্টারনেট ব্যবহার হয় এখানে অবকাঠামো গত উন্নয়ন প্রয়োজন । নয়ত ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে ।
.
আচ্ছা দেশের রাজাধানী কেন্দ্রিক হয়ে গেছে সব কিছু । কিন্তু কেন ?? আর ঢাকার বাইরে ঠিক মত ইন্টারনেট ব্যবহার করা যায় না । আর সেখানে দেশের বাইরে ব্যান্ডউইথ রপ্তানি করাটা সঠিক সিদ্ধান্ত বলে মনে হয় না । হয়ত এখান থেকে আমরা একটা আয় পাব । কিন্তু দেশের ইন্টারনেট ব্যবহার বা অবকাঠামো উন্নত না করে ব্যান্ডউইথ রপ্তানি এটা হাস্যকর বলেই আমার মনে হচ্ছে । কারন হল দেশের ইন্টারনেট উন্নয়ন না করে দেশের বাইরে রপ্তানি করা এটা তো ভাবের চেয়ে ভঙ্গি বেশি বলেই মনে হচ্ছে । দেশের অব্যবহৃত যেসব ব্যান্ডউইথ আছে তা কিভাবে কাজে লাগনো যায় বরং সেটা নিয়ে ভাবা উচিত । কারন দেশের অনেক জায়গায় ব্রডবন্ড এর সুবিধা থেকে বঞ্চিত । আগে দেশের চাহিদা পূরন করাটা জরুরী । নাকি ব্যবহার হচ্ছে না বলে ব্যবহার করা যাবে না । হ্যা যখন দেশের চাহিদা মিটে যাবে এবং অতিরিক্ত থেকে যাবে তখন রপ্তানি করুন নো প্রবলেম । কিন্তু দেশের সব জায়গায় কি ব্রডব্যান্ড সুবিধা বা ইন্টারনেটের আওতায় আনতে পেরেছেন ??
.
এখান থেকে বছরে আয় হবে সাড়ে ৯ কোটি টাকা । এটা আমার মনে হয় না সরকারের জন্য বড় কোন কিছু । কারন আমি নিজের দেশে না দিয়ে রপ্তানি করাটা কি ভাল হবে । আমার দেশের উন্নয়ন না ঘটিয়ে বাইরের দেশের ইন্টারনেটের সুবিধা দিয়ে তাদের উন্নয়ন ঘটালে কি আমার দেশের মানুষের কি সুবিধা পাবে । এখান থেকে যে আয় হবে তা দিয়ে বিসিসিএল এর এক তৃতীয়াংশ কর্মকর্তা-কর্মচারী এর বেতন হয়ে যাবে । কিন্তু তাদের বেতন হলে আমাদের দেশের ব্রডব্যান্ড আর ইন্টারনেট সুবিধা কি বাড়বে ?? অবশ্যই নয় । তারচেয়ে কিভাবে অব্যবহৃত ব্যান্ডউইথ কিভাবে ব্যবহার যোগ্য করা যায় তা নিয়ে ভাবা উচিত ।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

×