কিভাবে শুরু করব ভাবছি । কি দিয়ে শুরু করব । লেখা টা কে কিভাবে নেবে । সেটা একটা বিষয় । এই লেখার পর অনেক ই আমাকে অপছন্দ করবেন । আমাকে গালিও দিবেন । কিন্তু সত্য সেটা আজও সত্য কাল ও সত্য ।
.
রেপ মানে ধর্ষন । এটা আমরা সবাই জানি । আজকাল বাচ্চা ছেলেমেয়েরাও বলতে পারে রেপ কি । কারন আমরা অতি আধুনিক হয়ে গেছি । এতটাই যে নিজেদের ভুল গুলোকেও সঠিক ধরে নেই। সে কথা বাদ । আমি রেপ কেন হয় সে বিষয়ে যাচ্ছি না । শুধু নিজের কিছু চিন্তা ধারা আর ভাবনা আর প্রশ্ন আছে ।
.
রেপ হলেই সবার টনক নড়ে । হই চই শুরু হয়, নিউজ কাভার করা হয় । অনেক চিল্লা চিল্লি হয় । কিন্তু কাজের কাজ কতটুকু হয় । যাই হোক । রেপ হওয়ার পর রেপিস্ট কে ধর পাকড়াও করার ব্যবস্থা করা হয় । রেপ হওয়ার পর ছেলেটার দোষ ই আমাদের কাছে চোখে পরে বেশি । তা তো হবে কারন আমরা নারীর স্বাধীনতা নিয়ে অনেক ভাবি । তাদের নিরাপত্তা নিয়ে অনেক সচেতন ।
.
আপনারা বলেন ছেলেদের সব দোষ মানে রেপিস্ট এর দোষ আরকি । আমিও বলি রেপিস্ট এর দোষ । আচ্ছা আপনারা বলেন ছেলেদের নজর সংযত করতে । আমিও আপনাদের বললাম ছেলেরা নিজেদের নজর সংযত করে নিবে । তারপর কি বিকিনি পরে বের হবেন । তারপর কি আপনার মা বোন কে জিন্স, টপস এগুলো পরে বের হতে দিবেন?? কারন ছেলেরা তো নিজেদের সামলে নিয়েছে । তখন তো আপনি নিরাপদ । ঘর থেকে বের হতে কোন সমস্যা ই হবে না । আমি পোশাক এর দোষ দিচ্ছি না । কিন্তু চলে আসে তাই বলা । রাস্তায় দুটি মেয়ে দাঁড়িয়ে একজন শালীন পোশাকে আর একজন জিন্স টপস পরা কাকে দেখে কমেন্ট আসবে?? কিছু দিন আগে নেটে একটা ছবি পেয়েছিলাম । সেটা এক মেয়ে তার উপরে কিছু নেই নিচে একটা শর্টস পরা । নিচে কি লেখা ছিল মনে নেই । তবে তাকে কেউ রেপ করতে যায়নি এবং সে নিরাপদ সেটা বলা ছিল । তাহলে আমরা কেন পিছয়ে থাকব তাই না । আপনারা ও শুরু করে দিন । পারবেন??
আচ্ছা নিজেকে একটু ঢেকে রাখতে বলছি না বোরখা পরতে হবে না । নিজের শালীনতার দিকে খেয়াল রাখতে হবে ।
.
আচ্ছা যারা রেপ হওয়ার পর চিল্লান তাদের বলছি কোন দিন কি মেয়েটাকে দেখতে গেছেন?? কোন দিন কি মেয়েটাকে বিয়ের কথা ভেবেছেন?? বা পরিবারের কারো সাথে বিয়ে দেয়ার কথা?? ভাবেননি জানি । আরে আমি নিজেই ভাবিনি । ভাবনাটা কিছু দিন হল এসেছে ।
আপনারা বলেন মানসিকতার বদলানোর তাই সেটাই চেষ্টা করছি । কিন্তু শুধু কি ছেলেদের একার মানসিকতা বদলাবেন আর আপু আপনারা???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



