somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ট্রিট..... (সিরিজ)

২০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অপু আর নবনীতা রেস্টুরেন্ট এ বসে খাচ্ছে । তবে নবনীতার চোখে বিরক্তি । কারণ সামনে থাকা মানুষ টা মনে হচ্ছে এলিয়েন টাইপ এর । সে খাচ্ছে চামচ দিয়ে আর অপু খাচ্ছে হাত দিয়ে । যদিও ট্রিট টা নবনীতা ই দিচ্ছে কিন্তু একটা মানুষ এভাবে স্থান, কাল, পাত্র এসব এর কেয়ার না করে কিভাবে চলতে পারে তার জলজান্ত উদাহরণ হচ্ছে অপু । এমন ভাবে খাচ্ছে যেন নির্জন কোন দ্বীপ থেকে ৬ মাস পর উদ্ধার করা হয়েছে তাকে । একে বারে কব্জি ডুবিয়ে যাকে বলে । তারা খাচ্ছে কাশ্মীরি পোলাও আর খাসির রেজালা ।

: কি ব্যাপার খাচ্ছো না কেন? বেশি গরম?

: না । কিন্তু তুমি এভাবে খাচ্ছো কেন?

: আর চামচ দিয়ে খেলে কি স্বাদ পাওয়া যায় নাকি । হান্ড ইজ দ্যা বেস্ট ।

: তাই বলে এখানে!!

: এখানে মানে । সব খানে ই তো ।

: তাই বলে কব্জি ডুবিয়ে খাবে ।

: একে বারে ভুল কথা । আমি আঙুল ডুবিয়ে খাচ্ছি । আচ্ছা দুই গ্লাস বোরহানি দিতে বলো ।

: আমি বোরহানি খাই না ।

: তোমার জন্য কে বলেছে আমি খাবো ।

যদিও অপু নবনীতা কে রাগানোর জন্য ই এসব করছে । তবে এটা তার স্বভাবের ও একটা অংশ । তাছাড়া হাত দিয়ে খেয়েই সে তৃপ্তি পায় । আপাতত তার কাশ্মীরি পোলাও এর দ্বিতীয় রাউন্ড প্রায় শেষ । নবনীতার দৃষ্টি এখনো তার উপর নিবব্ধ । যেন বিস্ময় কাটছেই না ।

: তুমি কি পাগল ।

: তাহলে তো আমাকে পাবনা থেকে আনতে হতো । আমি তো বাসা থেকে এসেছি ।

: উফফ । ঘুরিয়ে কথা বলবা না ।

: কথা কি গোল যে ঘুরাবো ।

: সোজা কথায় উত্তর দাও ।

: আমার মুখ কি বাকা?

: বেশি কথা বল কেন । চুপচাপ উত্তর দাও ।

: (চুপ)

: কি হলো কথা বলো

: তুমি তো বললে চুপচাপ উত্তর দাও । মুখ বন্ধ রেখে উত্তর দিবো কিভাবে ।

কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল নবনীতা । অপু খেয়েই চলেছে । সেখানে বিরতি দেবার মত সে নয় । কাশ্মীরি পোলাও আর রেজালা শেষ করে ফিরনী ধরেছে । মাঝে মাঝে নবনীতাকে দেখছে ।

: আচ্ছা ছোট বেলায় তোমার মাথায় কেউ বাড়ি দিয়েছিল?

: না তো । কেন?

: না, মনে হচ্ছে তুমি অন্য গ্রহের মানুষ ।

: তুমি সেটা আজ জানলে । এত দিনেও বুঝতে পারনি ।

: ফাইজালামি করো আমার সাথে ।

: তুমি কি আমার বেয়াইন যে ফাইজলামি করব ।

এদিকে খাওয়া শেষে ইয়া এক ঢেকুর তুলল অপু । নবনীতার মুখের দিকে তাকিয়ে দেখলো তার মুখটা ইয়াক, ছিঃ টাইপের হয়ে গেছে । অপু এতে পাত্তা না দিয়ে বলল এবার বাস ভাড়া দাও তো । নবনীতা অবাক হয়ে বলল কেন? অপু বলল তুমি আসতে বলেছো তাই এসেছি । নিজের পকেট এর টাকা খরচ করার জন্য নাকি । নবনীতা অপুকে একশ টাকার একটা নোট দিলো । তখন অপু বলল আচ্ছা শোনো এই নাও বিশ টাকা রিক্স ভাড়া । যাও বাসায় যাও ।

বাসায় এসে মেসেঞ্জার খুলতেই অপুর মেসেজ সে আজ আসতে পারবে না । নবনীতা স্থির হয়ে বসে পরল ।
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×