somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অপু দ্যা গ্রেট
নিজেকে জানতে চাই,ছুটে চলেছি অজানার পথে,এ চলার শেষ নেই ।এক দিন ইকারাসের মত সূর্যের দিকে এগিয়ে যাব,ঝরা পাতার দিন শেষ হবে ,আর আমি নিঃশেষ হয়ে যাব ।

সামাজিক যোগাযোগ মাধ্যম আর আমাদের নৈতিক অবক্ষয়

২৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি খুব ই অলস প্রকৃতির মানুষ । এটা গত কয়েক দিন এ ভালো ভাবে বুঝেছি । এই কয়েক দিন এ কত কিছু ঘটে গেল আর আমি কি সুন্দর এড়িয়ে গেলাম । ঠিক মেসি যেমন বল নিয়ে গোল পোস্ট এ ঢুকে পরে । সবচেয়ে বড় কথা আসলে বইয়ের মধ্যে ডুবে গেছি । অনেক গুলো বই জমে আছে শেষ করতে হবে । এবারের বিসিএস এ অংশ নেয়া যায় কিনা ভাবছি । যাই হোক এসব ভাবাভাবির দরকার নেই । চলুন কিছু বিষয় আলোচনা করা যাক ।

গত কয়েক দিনে আমি যত পোস্ট পড়েছি তার মধ্যে সবচেয়ে বিরক্তিকর হচ্ছে "সোনা লাল" আরে ভাই এত মাতামাতির কি আছে । হুজুগে বাঙালি যে নাম এমনি হয়নি তা আপনারা বার বার প্রমাণ করেন । কেন? তারচেয়ে এসব বাদ দিয়ে গঠনমূলক কিছু করেন । আবার বৃষ্টিতে পুরো ঢাকা পানির নিচে । এবার কই যায় সরকার এর চোদ্দগুষ্টি উদ্দারে নেমে গেল সবাই । এটা এমন কেন? ওটা করে নাই? সরকার কোন কাজের না । বাহ!! বাহ!! কি চমৎকার দেখা গেল । কিন্তু এই যে ভাই, হ্যা আপনাকে ই বলছি চিপস,চুইংগাম, টিস্যু থেকে শুরু করে যত যা আছে খেয়ে তো রাস্তা ফেলে দেন । সেটার দিকে কি খেয়াল আছে । একদিন আমার বাবা আমাকে বকা দিয়েছিলেন কেন আমি ফ্রুট এর বোতল বাসায় এনেছি । আমি বলেছিলাম কি করব আশে পাশে কোন ডাস্টবিন পাইনি ।

একটু অন্য দিকে যাই । এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে । কেউ গোল্ডেন এ প্লাস, কেউ এ প্লাস, কেউ পাশ নিয়ে সন্তুষ্ট । কিন্তু যারা অকৃতকার্য তারা । অনেক গুলো আত্মহত্যার খবর পেয়েছি । সত্যি আমি নিজেও অনেক বিষন্নতায় ভুগছি । কিন্তু আত্মহত্যার কথা ভাবিনি । আচ্ছা যারা আত্মহত্যা করছে তারা কেন এই পথ বেছে নিয়েছে কেউ ভেবেছেন । হয়ত ভেবেছেন । হয়ত এই আত্মহত্যার দায় শুধু তার একার নয় আমাদের ও । এই দায় আমাদের শিক্ষা ব্যবস্থার । অনেক কিছু বলা যায় এ নিয়ে কিন্তু লাভ কি হবে । যে মানুষ গুলো চলে গিয়েছে তারা কি ফিরবে ।
আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমার নিজের অনেক অভিযোগ আছে । কিন্তু সেদিকে না তাকিয়ে আমি শুধু সমাধান খুজেছি । হ্যা, কি করলে প্রতি বছর এই প্রাণ রক্ষা করা যায় । অনেক কিছুই করার আছে সে সব অন্য সময় লিখব । তবে শুধু বলব ছাত্র ছাত্রীরা ল্যাব এর গিনিপিগ না । বছর বছর এদের উপর পরীক্ষা করা বন্ধ করুন ।

এবার আসি সামাজিক যোগাযোগ মাধ্যম । ফেসবুক, টুইটার,ভাইবার,হোয়াটস এপ,লাইন,ইন্সটাগ্রাম,উই চ্যাট, স্ন্যাপ চ্যাট এগুলোই তো সামাজিক যোগাযোগ মাধ্যম । কিন্তু এগুলো এখন বিখ্যাত হওয়ার অন্যতম মাধ্যম । চোখের পলকে যেকোন কিছু ছড়িয়ে পরে । নিজ ঘরে বসে আমেরিকার খবর পাওয়া খুব ই সহজ । কে কি করল তা দেখাও এখন হাতের মুঠোয় । আর ঠিক এই সুযোগ টাই কাজে লাগাচ্ছে সস্তা ফেম এর আশায় । তাছাড়া আমরা বাঙালিরা সব কিছুতেই হুজুগ আছে । কিছু একটা পেলে সেটা নিয়ে মাতামাতির শেষ নেই । তাহসান মিথিলা কে ডিভোর্স দিচ্ছে সেটা নিয়েও তাদের মাথা ব্যথা । তাদের দুজনের সম্মতিতেই এটা হচ্ছে । এটা তাদের ব্যক্তিগত ব্যাপার ।
এক মেয়ে তার বাবার নামে কুরুচিপূর্ণ কথা ভিডিও করেছে । সেটা শেয়ার হতে হতে আমার কাছেও এসেছিল । কিন্তু আমি শেয়ার করিন । কারণ এটা আমাকে ভাবিয়েছিল । কয়েক বার দেখে নিশ্চিত হলাম কোথাও ঘাপলা আছে । কিন্তু আমাদের দেশে তো মেয়েদের একটা কিছু হলেই বিপরীত পক্ষের চোদ্দ গুষ্টি উদ্দারে নেমে যাই । একটু ভেবে দেখি না আসলে ভেতর এ কি হচ্ছে । সত্যতা কতটুকু আছে এতে । কিন্তু এতে মেয়ের আইডির প্রচার ও প্রসার দুটোই হয়েছে । সেদিন অনলাইন এ এন টিভি নিউজ অনলাইন এ মেয়ের বাবার সাক্ষাৎকার পড়ালাম অনেক কিছু পরিস্কার হয়ে গেছে । কিন্তু যারা ফলো করলো বা শেয়ার করল তারা কি আন ফলো বা শেয়ার ডিলিট করে দিয়েছে বা দেবে ।
টুনটুনি অদ্রিতা থেকে হিরো আলম সব আমাদের অতি উর্বর মস্তিকের ফসল ।

আসুন এবার সব গুলোকে একত্র করি । এখন সব কিছু ফেসবুক টুইটার ইউটিউব এর মধ্যে আবদ্ধ হয়েছে । প্রাংক এর নামে মানুষ কে হয়রানি করা হচ্ছে । সরকার এর গুষ্ঠি উদ্দার করে দিচ্ছে । পরীক্ষার প্রশ্ন পাওয়া যাচ্ছে । প্রেম ভালবাসা বিয়ে হানিমুন সব ই হচ্ছে । তাহলে ভালো কিছু কি হচ্ছে না?
হ্যা হচ্ছে । অনেক কিছুই হচ্ছে কিন্তু সেগুলো অনলাইন এ প্রকাশ কম করে মাঠে কাজ বেশি হচ্ছে । তারা অনলাইন নয় দেশের জন্য মাঠে নেমে গেছে নিজ উদ্যোগ এ । দেশের জন্য দেশের মানুষ এর জন্য এরা সদা প্রস্তুত ।

আমি অনলাইন কে দোষ দেই না । প্রযুক্তির তাল মিলেয় চলতে হবে । কিন্তু একে সহজলভ্য হতে দেয়া ঠিক হয়নি । অনেক বেশি সহজলভ্য মনে হয় আমার কাছে । তবে তার চেয়ে আমাদের পারিবারিক নৈতিক শিক্ষা অনেক কমে গেছে । আগে আমাদের কিছু করার আগে বাবা মা সবার আগে ভাবতাম । পাড়া প্রতিবেশী সবার প্রতি আলাদা একটা টান ছিল । কিন্তু দিন দিন সেসব হারিয়ে যাচ্ছে । সেদিন এক নিউজ দেখলাম বয়ফ্রেন্ড এর সাথে ডেটিং এর সময় ধরা পরার পর বাবা কে চিনতে অস্বীকৃতি জানায় । পুলিশ পর্যন্ত ঘটনা চলে যায় । ছেলে মেয়ে রা স্কুল পালিয়ে পার্কে পার্কে ঘুরে বেড়াচ্ছে । বয় ফ্রেন্ড এর সাথে বিভিন্ন রেস্টুরেন্ট এ যাচ্ছে । বাবা মা কে মিথ্যে বলে যাচ্ছে অহরহ । বাবা মা বিশ্বাস করছে । ধীরে ধীরে মূল্যবোধ আর নৈতিকতার অবক্ষয় হচ্ছে । সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো এর জন্য অনেকাংশে দায়ী ।

তাই এর থেকে আমাদের উত্তরণ এর উপায় খুজে বের করতে হবে । কারন অদূর ভবিষ্যৎ এ এই সমস্যা আকাশচুম্বী হবে । তখন এ থেকে বের হওয়াও কঠিন হয়ে যাবে ।

ভাল থাকুন । সুস্থ থাকুন । আপনার চারপাশ পরিস্কার রাখুন ।
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×