somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অপু দ্যা গ্রেট
নিজেকে জানতে চাই,ছুটে চলেছি অজানার পথে,এ চলার শেষ নেই ।এক দিন ইকারাসের মত সূর্যের দিকে এগিয়ে যাব,ঝরা পাতার দিন শেষ হবে ,আর আমি নিঃশেষ হয়ে যাব ।

চাকরির বাজার, যোগ্যতা আর আমাদের দুর্বলতা!!

১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লিংকডইন এ আমার আইডি আছে । অনেক ধরনের মানুষ এর সাথে কানেকশন ও আছে । তো গতকাল এক কম্পানির ডিরেক্টর বা সিইও যাই বলি তার একটা লেখা পড়লাম । সেটা হলো একজন হিউম্যান রিসোর্স ম্যানেজার ৯০০ সিভি দেখে আইটি অফিসার নির্ণয় করতে পারছেন না । বিষয়টি ভাবনার এবং শঙ্কার দুটোই । একজন এইচআর ৯০০ সিভি থেকে একজন কে বাইছাই করতে পারছে না । তার মানে দাড়ালো হয় যে এইচআর সে কিছু জানে না বা ৯০০ জনের মধ্যে যোগ্যতা সম্পন্ন কেউ নেই ।

আমি নিজেও একটু অবাক । এটা তো প্রায় খড়ের গাদায় সুচ খোজার মত । কিন্তু আদৌ কি তাই । সার্বিক বিবেচনায় তা মনে হয় না । দুপক্ষের ই সমস্যা আছে । কারণ এক হাতে তালি বাজে না । তবে ধরে নেই যে এইচআর সে অভিজ্ঞতা সম্পন্ন। মেনে নিলাম তর্কের খাতিরে । কিন্তু তিনি ৯০০ সিভি থেকে কেন যোগ্যতা সম্পন্ন লোক পেলেন না সেটাই রহস্য । তবে কি এই ৯০০ জনে কোন যোগ্যতা সম্পন্ন লোক নেই । এই বিষয়টা যতটা না হতাশজনক তার চেয়ে বেশি ভয়ংকর ।

আসুন কিছু ধারনা করি, যেমন ধরুন ৯০০ সিভির বাছাই চলছে । কিন্তু একা তো এইচআর এতো গুলো সিভি দেখতে পারবেন না । তার সাথে যারা আছেন তারাও দেখছেন । কিন্তু তারাও পেলেন না । যুক্তি কি? ধরে নেই চাকরির যোগ্যতা সিজিপিএ ৩.৫০ এর নিচে হলে সে অযোগ্য । তার মানে কি দাড়ালো সিজিপিএ ৩.৫০ এর কোন লোক নেই এত গুলো সিভিতে । ভাবতে পারেন ।

আচ্ছা পড়াশুনা বাদ দিয়ে অন্য দিকে যাই । ধরুন বলা হলো ২ বছর এর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে আবার ফ্রেশারদেরও চান্স আছে । ২ বছর অভিজ্ঞতা একজন ফ্রেশার কোথায় পাবে । যেন আপনি হোটলে খেতে গেছেন আপনার বিল এত টাকা হলে ছাড় আছে, কিন্তু শর্ত প্রযোজ্য থালা বাসন ধুয়ে দিয়ে যেতে হবে ।

ধরে নিলাম একজন সব কিছু মিলিয়ে ফিট কিন্তু যখন ইন্টারভিউ বোর্ড এ প্রশ্ন করা হয় । আ, উমম, ইইই এ ধরনের শব্দ শোনা যায় । আপনি ভাই এত সিজিপিএ নিয়ে তাহলে কি লাভ হলো । যা জিজ্ঞেস করে আপনি কিছুই পারেন না । বাস্তব উদাহরণ আছে, এক আইটি অফিস এ প্রশ্ন করা হয়েছস HTML কি? তিনি বললতে পারেন না । CSS কি? চুপ করে ছিলেন । ভাই, কম্পিউটার চিনেন তো? এটা আমার প্রশ্ন । আপনি তাহলে এই সিজিপিএ আনলেন কিভাবে? বিষয়টা খুব ই রহস্য জনক ।

এখন আসি যাদের সিজিপিএ কম । আসলে এদের সিজিপিএ কম এর জন্য তারা নিজেরাই দায়ী । আপনি পড়াশুনা করেননি, ঠিক ভাবে ক্লাস,প্রেজেন্টেশন করেননি । আপনার সিজিপিএ কম তো আসবেই । এর দায় ভার পুরো আপনাকে নিতে হবে । ক্ষতিটা আপনি নিজেই করেছেন । সেখানে অন্যকে দোষ দিয়ে কি লাভ । অফিস তো আপনার মুখ দেখে চাকরি দেবে না ।

ধরুন আপনার সিজিপিএ কম । অন্যদের বেশি কি করবেন? সে সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে । কিভাবে নিজেকে আলাদা ভাবে অন্যদের থেকে উপস্থাপন করবেন সেটা নিয়ে কাজ করতে হবে । হয়ত সিজিপিএ কম তাই বলে আপনি একেবারে শূন্য না । নিজের জন্য আলাদা ভাবে ভাবুন । কোথায় আপনার ক্রিয়েটিভিটি । কোন দিকে আপনি অন্যদের থেকে আলাদা সেটা নিয়ে কাজ করুন । হতাশ না হয়ে নিজেকে গড়ে তোলার চেষ্টা করুন ।

প্রসঙ্গত বলতে হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে, কারণ আমরা ছাত্ররা হলাম গিনিপিগ প্রজাতি । যাদের উপর স্টীম রোলার চালালেও তা মেনে নেই । কথা সেটা নয় । আমাদের শিক্ষা ব্যবস্থার কোন স্থির অবস্থা নেই । প্রতি বছর ই পরিবর্তন চলে । পাব্লিক বিশ্ববিদ্যালয় ছাড়া প্রাইভেট বিশ্ববিদ্যালয় এর মান নিয়ে অনেক প্রশ্ন আছে । প্রশ্ন থাকাটাই স্বাভাবিক, প্রশ্ন না থাকাটাই বরং অস্বাভাবিক । প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলোর উচিত মানের দিকে খেয়াল দেয়া । কারণ কোয়ান্টিটি নয় কোয়ালিটি ইনশিওর করুণ ।

আপনারা হয়ত জানেন না বাংলাদেশে অনেক কম্পানিতে বড় পোস্ট এ বিদেশীরা কর্মরত আছেন । তাও মোটা টাকা বেতন নিয়ে । এখন হয়ত বলতে পারেন আমাদের কি যোগ্যতা সম্পন্ন লোক নেই? আছে কিন্তু তাদের ও ইগো সমস্যা আছে । এক টানে তারা কম্পানির উচ্চ পদে যেতে চায় । এসি রুম চায় । পিয়ন চায় । গাড়ি চায় । নিচু পদে তারা চাকরি করবে না । কিন্তু পড়াশুনা করার সময় ঠিক ই পড়ছে বড় যদি হতে চাও ছোট হও তবে ।

আসলে গোড়াতেই আমাদের সমস্যা অন্যদের দোষ দিয়ে কি হবে । আগে নিজেদের বদলাতে হবে । নিজেকে বদলান । আর এগিয়ে যান । জয় আপনার হবে ।

ভাল থাকুন । সুস্থ থাকুন । আপনার চারপাশ পরিস্কার রাখুন ।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

গজব পরিস্থিতি দেশের: বিদ্যুৎ নেই বিল ডাবল

লিখেছেন অর্ক, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৭



হাহাকার পড়ে গেছে দেশে। গ্যাস, বিদ্যুৎ সংকট চরম আকার নিয়েছে, নিচ্ছে। একদিকে বিদ্যুৎ নেই, অপরদিকে ভূতুড়ে বিল। অদ্ভুত ব্যাপার। বিদ্যুৎ নেই, নিয়মিত লোডশেডিং হচ্ছে, স্বাভাবিকভাবেই বিল কম হওয়ার কথা। সেখানে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভাড়াটে কান্নাকারী

লিখেছেন রাজসোহান, ১৩ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



লোকে ভাবে আমরা কান্না বিক্রি করি। আমরা কান্না বিক্রি করি না। আমরা শব্দ বিক্রি করি।

শোকসভায় সবচেয়ে বড় সমস্যা হলো নীরবতা। বক্তা বক্তৃতা শেষ করে বসে পড়লেন, পরের বক্তা এখনো মাইকের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের টিভি চ্যানেলে তে কি দেখতে চাই না

লিখেছেন অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭



ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক... ...বাকিটুকু পড়ুন

×