somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিভি রাইটিং আর আমাদের অক্ষমতা

১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন আমার কাছে আমার সিভি চাইল । কিন্তু আমি তাকে দেইনি । ভাবছেন দিলে কি হতো তাই না? আসলে দিলে দিতে পারতাম । কিন্তু তাতে তার কি লাভ হতো । আপনি অনার্স - মাষ্টার্স করার পর একটা সিভি লিখতে না পারলে মরে যাওয়া উচিত । এত দিন পড়াশুনা করে কি করেছেন । এরচেয়ে যান, সার্টিফিকেট গুলো সাজিয়ে রাখুন ।

আমি দেখি এখন সিভি রাইটিং অনেক ই পেশা হিসেবে নিচ্ছে । টাকা দিয়ে সিভি বানাচ্ছে অনেকের । কিন্তু আমার প্রশ্ন হলো, যারা নিজেদের সিভি নিজেরাই বানাতে পারে না তারা অফিস এ কাজ করবে কিভাবে? যার নিজের জ্ঞান আর পড়াশুনার উপর কোন ভরসা নেই সেই ব্যক্তি কিভাবে একটা অফিসের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসবে ।

যারা সিভি রাইটিং করে থাকেন তাদের আমার কিছু বলার নেই । কিন্তু এখানে কথা হচ্ছে বিজ্ঞাপন এর ।

একটি ভালো সিভির অভাবে আপনি চাকরি পাবেন না? একটা ভালো সিভি । মানে কি! আপনার সিভি তাদের কাছ থেকে তৈরি করলেই আপনি চাকরি পাবেন বা ইন্টার্ভিউ এর ঢাক পাবেন । তারা কি মনি মুক্তা, সোনা দানা এসব দিয়ে আপনার সিভি বানিয়ে দেবে ।

আজ ই আপনার সিভি আপডেট করিয়ে নিন । এটা কি কোন এপ না এন্ড্রোয়েড ফোন যে আপডেট করতে হবে । নাকি এর এক্সাপায়ারি ডেট আছে, ভ্যালিড টিল দিস ডেট । নাকি সিভির বেটা ভার্সন ইনেষ্টল করে দিবেন । যাতে ঝাকে ঝকে ইন্টার্ভিউ এর ঢাক আসে ।

অনেক বড় বড় কোম্পানির ম্যানেজার তারা তাদের সিভি লিখিয়ে নিচ্ছে আর আপনি? সিরিয়াসলি! কিভাবে সম্ভব । একজন ম্যানেজার সে তার সিভি কি নিজে বানাতে পারে না । নাকি তার কোম্পানির সিইও, এমডি, ম্যানেজার সব ই শেষ । মানে কোম্পানির লোক একজন ই ।

কখন ও ভেবেছেন মোটিভেশন আর সিভি রাইটিং এর নামে আপনি কি পাচ্ছেন টাকা দিয়ে । ইচ্ছে ছিল মোটিভেশনাল স্পিকার হবার তাও অনেক আগে । তবে সেটা এখন ও আছে । কিন্তু সম্পূর্ন বিনামূল্যে । টাকা দিয়ে সিভি রাইটিং করাচ্ছেন । সেটা আপনার ভালো হচ্ছে না খারাপ ভেবে দেখুন তো । আপনি নিজের টাকা খরচ করে । দু তিন ঘন্টার সেশন এ কি পাচ্ছেন ।

আচ্ছা বাদ দেই এসব । কিছু সহজ টিপস দেই--

আপনি নিজের সিভি বানাতে চান । নিজেই শুরু করুন গুগল থেকে । এখানে আপনি লাখ লাখ সিভি পাবেন । বিভিন্ন প্যাটার্ন পাবেন । সিভি নিয়ে রিসার্চ করুন আশা করি নিজের সিভি নিজেই বানাতে পারবেন । যদিও আরো চান আপনার পপরিচিত যারা চাকরি করে তাদের সাহায্য নিতে পারেন । বন্ধুদের কাছ থেকে সাহায্য নিন । আপনি নিজেই একটি সুন্দর সিভি বানাতে পারবেন ।

ধরে নিলাম আপনি তাও পারছেন না । তাহলে এক কাজ করুন বিশ্ববিদ্যালয় এর শিক্ষকদের সাহায্য নিন । স্যার তো আর আপনাকে না করবে না । বরং আরো ভালো ভাবে আপনি সিভি বানাতে পারবেন । বরং তিনি আপনাকে আরো ভালো উপায় বলে দেবেন । কারণ তিনি আপনাকে চেনেন ।

সিভি আপ গ্রেড করবেন । খুব সহজ কাজ । যে গুলো অপ্রাসঙ্গিক তা বাদ দিন । নতুন কোন অভিজ্ঞতা হলে যোগ করুন । কোন ট্রেনিং বা ভলান্টিয়ারি কাজে থাকলে সেটাও দিতে পারেন ।

সিভির শুরুতে যদি পারেন আপনার বর্তমান চাকরি বা আগে কোথায় জব করেছেন সেটি দিতে পারেন । উল্লেখ এখন এটাই সবচেয়ে বেশি চায় । কারণ এতে শুরুতেই জানা যাবে আপনি কোন ধরনের কাজ করে থাকেন বা করেছন । বাবা-মার নাম বাদ দিতে পারেন। ব্যক্তিগত তথ্যে এড্রেস এবং পরিচয় পত্রের নাম্বার দিন । রেফারেন্স থাকলে দিন । না হলে প্রয়োজন নেই ।

এখন বলুন আপনি নিজে সিভি তৈরি করতে পারবেন না । যদি না পারেন তাহলে আপনার নিজের উপর আত্মবিশ্বাস নেই । আর ভরসাও নেই । আপনি কোন দিন নিজের সিভি বানাতে পারবেন না ।

আসলে আমি কোন সিভি বিশারদ নই । জাস্ট মনে হলো তাই লিখে ফেললাম । ভুল ত্রুটি ক্ষমা করবেন ।

আপনি বদলান, দেশ বদলে যাবে ।
ভাল থাকুন । সুস্থ থাকুন । আপনার চারপাশ পরিস্কার রাখুন ।
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি বড়দের গল্প - ছোটরাও পড়তে পারে

লিখেছেন মুনতাসির, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১০:৫০

বিজ্ঞানীরা তিনটা আলাদা দ্বীপে দুইজন পুরুষ আর একজন মহিলা মানুষকে এক বছরের জন্য ফেলে রেখে এসেছে। একটা দ্বীপ ব্রিটিশদের, একটা ফ্রেঞ্চদের, আর শেষটা আমাদের বাংলাদেশীদের। এক বছর পর যখন... ...বাকিটুকু পড়ুন

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?

লিখেছেন রাবব১৯৭১, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:০০

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহুবার প্রমাণ হয়েছে যে, কোনো রাজনৈতিক দলের প্রকৃত শক্তি থাকে তার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। তাদের শ্রম, ত্যাগ, জেল-জুলুম সহ্য করার মানসিকতা এবং... ...বাকিটুকু পড়ুন

খাজনা

লিখেছেন রাজীব নুর, ০২ রা এপ্রিল, ২০২৬ দুপুর ১:২৯



মন! মানুষের মন! মানুষকে তছনছ করে দেয়!
কখনো সে বাঘ, কখনো সে অজগর, কখনো সে শত্রু, কখনো সে বন্ধু!
কখনো সে ঈশ্বর, কখনো সে শয়তান, কখনো সে নিয়তি!
বিদিকিচ্ছিরি কান্ড!

লম্বা টানা... ...বাকিটুকু পড়ুন

আমাদের ওভারব্রীজ

লিখেছেন নাহল তরকারি, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ৯:০৪

বেশ অনেকদিন আগের কথা। আমি কোন এক দুর্ঘটনায় পা এ ব্যাথা পাই। হাসপাতালে ইমারজেন্সি চিকিৎসা নেই। কিন্তু সুস্থ হতে আরো অনেক দেরী। সম্ভবত চিটাগাং রোডে (নারায়ণগঞ্জ) এ রাস্তা পার হবার... ...বাকিটুকু পড়ুন

ইরানের পক্ষে বাংলাদেশ সরকারের সরাসরি দাঁড়ানো সম্ভব নয়

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১:১৫


ঢাকায় ইরানের রাষ্ট্রদূত যখন মাইক্রোফোনের সামনে কথা বলা শুরু করলেন , তখন তার চোখে রাগ ছিল না, ছিল এক ধরনের ক্লান্ত অভিমান। একটা মুসলিম দেশ, কোটি কোটি মুসলিম মানুষের... ...বাকিটুকু পড়ুন

×