somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দখলঃ এক অন্ধকার জগতের ভালবাসা (বুক রিভিউ)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





কবি অনিন্দ্য আকাশ কবিতা লিখে মোটামুটি জনপ্রিয়তা পেয়েছে । তারা কবিতায় মুগ্ধ এক সুন্দর মন ও সৌন্দর্যের অধিকারী এক মেয়ে । কবির ভালবাসার মানুষ ও এই মেয়ে । কিন্তু মেয়ের কবিতা পছন্দ, কবি কে নয় । এ নিয়ে কবি অনিন্দ্য আকাশের মনে অনেক বেশি কষ্টের পাহাড় জমা হয়েছে । তবে তার চেয়ে কষ্টের হচ্ছে তার কবিতা দিয়ে মেয়েটি জয় করেছে অন্য এক মানুষের মন । এবার কি করবে কবি? কবি কি প্রতিশোধ নেবে? নাকি নিজের ভাগ্যের উপর ছেড়ে দেবে?

জেনিফার এসেছে বাংলাদেশে । আসলে তারা বাবা বাংলাদেশি মা বৃটিশ । মা বাবার ডিভোর্স এর পর থেকে বাবার সাথেই থেকেছে জেনিফার । বাবার সাথে থেকেই বাংলাদেশ ও এর সংকৃতির প্রতি আগ্রহ জন্মে । বাংলাদেশ এর ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি সব কিছু মুগ্ধ করেছে তাকে । কিন্তু শেষ পর্যন্ত তার মন বাধা পরেছে অন্ধকার জগতের এক বাসিন্দার কাছে । সে কি তাকে ফিরে আনবে অন্ধকার জগত থেকে ।

ডেভিড এখন সর্বেসর্বা । তার কথায় পুরো ঢাকা শহর কাপে । সেই নিয়ন্ত্রণ করে পুরো আন্ডারওয়ার্ল্ড । তার বাস এই অন্ধাকার জগতে । সে ছিল নীত ও আদর্শের বাম রাজনীতির লড়াকু সৈনিক । কিন্তু চলতে চলতে কখন যে সে এই জায়গায় চলে এসেছে । তা জানা হয়ে ওঠেনি । অপর দিকে তার গুরু হত্যার প্রতিশোধ তাকে তাড়িয়ে বেড়ায় আর মনে কোনে ভালবাসা নিয়ে আছে একজন । ডেভিড দ্বিধায় পরে যায় । এক দিকে ভালবাসা অন্য দিকে প্রতিশোধ । এক জায়গায় ঘৃনা ও ভালবাসার বাস । সত্যি অদ্ভুত । ডেভিড কি পারবে তার লক্ষ্যে পৌছুতে?

জাহাঙ্গীরের ভাগ্য তাকে বাচিয়ে রেখেছে । নয়ত এখন থাকত কোন কবরের নিচে । সেটা সেও জানে । কিভাবে বেচে ফিরেছে সেটা বলতে গেলে এক রকম অবিশ্বাস্য ব্যাপার । তবে এখন যা করার সব গোপনে করতে হবে । একটু ভুল হলেই শেষ । সব শেষ হয়ে যাবে নিমিষে । তাই ভুলের কোন সুযোগ নেই । প্রথমবারের ভুল গুলো শেষ আর করতে চায় না । সে কি পারবে?

দস্তগরী জানে সে যা করেছে তা ঠিক নয় । তবে রাজনীতিতে এসব না করলে ঠিকে থাকা কঠিন । যদিও সে জানে তার গায়ে কেউ আচড় দিতে পারবে না । তবে সাবধানের মাইর নাই । হয়ত সুযোগ পেলে তাকেই শেষ করে দেবে । তাই যা করার খুব দ্রুত করতে হবে ।

পাঠপ্রতিক্রিয়াঃ খুব সাধারণ একটা প্লটে তৈরি । থ্রিলার বা এডভেঞ্চার সেভাবে টানবে বলে ভেবে ছিলাম । একটা টান টান উত্তেজনা পাবো । তবে যা পেয়েছি সেটা কম নয় । তবে লেখাটা আরো বেশি উত্তেজনাময় করা যেত ।

তাছাড়া ভালবাসার বিষয়টা আনা মনে হয় ঠিক হয়নি । থ্রিলারের থ্রিল অনেক কমে যায় । যদিও আমার ব্যক্তিগত মত । তবে হ্যা কাহিনী গোছানো । সেভাবে প্যাচ দেয়া হয়নি । যে বইটির আগের পাতা দ্বিতীয় বার পড়তে হবে । সিডনি শেলডন এর হালকা ছায়া পেয়েছি তবে বইটি শুরু আগে যেমন খুব উত্তেজনা নিয়ে শুরু করেছিলাম । ধীরে ধীরে সেটা কমেছে ।

যদিও বইটি থ্রিলার হলেও আমার কাছে থ্রিলারের চেয়ে প্রেমের বিষয়টা বেশি পরিলক্ষিত হয়েছে । ক্ষমতার টানা পোড়নের চেয়ে প্রেমে ব্যর্থতার নিয়ে যুদ্ধ হচ্ছে মনে হয়েছে ।

তবে বইয়ের অনেক তথ্য বাস্তব থেকে নেয়া । এজন্য লেখক আমার কাছে ১০/১০ পাবেন । কারণ তিনি যে যে চরিত্র তুলে ধরেছেন তার অনেকে অংশ বাস্তব । যদি বাংলাদেশের রাজনীতির সঙ্গে পরিচিত হন তবে চরিত্র গুলো আপনি নিজেও বুঝতে পারবেন ।

আশা রাখি বইটি আপনাদের ভাল লাগবে ।

বইঃ দখল
লেখকঃ লতিফুল ইসলাম শিবলী
পৃষ্ঠাঃ ১৪২
মলাট মুল্যঃ ৩০০/
প্রকাশনীঃ নালন্দা
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩১
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

×