somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অপু দ্যা গ্রেট
নিজেকে জানতে চাই,ছুটে চলেছি অজানার পথে,এ চলার শেষ নেই ।এক দিন ইকারাসের মত সূর্যের দিকে এগিয়ে যাব,ঝরা পাতার দিন শেষ হবে ,আর আমি নিঃশেষ হয়ে যাব ।

আত্মবিশ্বাস ও ইচ্ছেশক্তি এক উদাহরনঃ ড্রেক রেমন্ড

৩০ শে জুলাই, ২০১৮ রাত ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমরা জীবনে অনেক হতাশ । প্রচন্ড হতাশা নিয়ে কাটে আমাদের সারা দিন । অনেকে আবার সুইসাইডের কথাও ভাবেন । কিন্তু জানেন হেরে গিয়েও জেতা যায় । প্রথম হতে না পারলেও মানুষের ভালবাসা পাওয়া যায় । এমন কি নিজের কাছেই নিজেকে তখন মনে হয় সুপার হিউম্যান । অনেক সময় আমরা নিজেরাই জানি না আমাদের ক্ষমতা কতটুকু । কাজ শেষ হবার পর মনে হয় আমি করেছি । তাই নিজের উপর আত্মবিশ্বাস থাকা জরুরী ।

সাল ১৯৯২ । বার্সেলোনা অলিম্পিক । ৪০০মিটার রেস ট্র্যাক তৈরি । দৌড়বিদেরা তৈরি । গুলির শব্দে শুরু হলো দৌড় । এই অলিম্পিকের দৌড়ের অন্যতম শিরোপার দাবীদার ছিলেন যিনি তিনিও শুরু করলেন দৌড় । শুরুটা দারুন ছিল । কিন্তু ভাগ্যদেবী সেদিন তার জন্য অন্য কিছু ।

দৌড় শুরু হবার ১৫০ মিটারের মাথায় পায়ের পেশীতে টান অনুভব করেন । বসে পরলেন রেস ট্র্যাকে । তার চোখে সামনে অন্য প্রতিযোগীরা ফিনিশিং লাইনে পৌছে গেলেন । চোখের সামনে বিশ্ব জয়ের স্বপ্ন শেষ । কিন্তু না তিনি থামলেন না । ধীরে ধীরে উঠে দাড়ালেন । শুরু করলেন দৌড় । খুড়িয়ে খুড়িয়ে চলছেন । স্টেডিয়াম হতবাক । ৬৫ হাজার দশর্ক ধীরে ধীরে উঠে দাড়ালেন । হাত তালির মাধ্যমে উৎসাহ দিলেন । দৌড়ে যোগ দিলেন তার বাবা ।

বাবা কে জড়িয়ে ধরে কেদে দিলেন । বাবা তাকে দৌড়তে নিষেধ করলেন । কিন্তু তিনি জীদ ধরে বসলেন । তাকে রেস শেষ করতেই হবে । তার বাবা পরে তাকে উৎসাহ দিলেন । আর নিজেও ছেলের সাথে দৌড়তে লাগলেন । পুরো বিশ্ব তখন রেস ট্র্যাকে বন্দী । সবাই দেখছে এক না হেরে যাওয়া যোদ্ধা কে । আত্মবিশ্বাস ও ইচ্ছে শক্তির এক অপূর্ব নিদর্শন ।

বাবা ছেলে একদম ফিনিশিং লাইন পর্যন্ত দৌড়ালেন । ফিনিশিং লাইনের আগে বাবা ছেলেকে একাই পাঠালেন । ছেলে রেস শেষ কর; । পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে সম্মান জানালো তাকে । ৬৫ হাজার দর্শক তাকে দাঁড়িয়ে অভিবাদন জানালো ।

রেস শেষ করে ট্র্যাকেই শুয়ে পড়লেন । দর্শকের চোখে পানি । সবাই দেখল একজন আত্মবিশ্বাসী ও ইচ্ছে শক্তি দিয়ে জয় করা একজন মানুষ ।

হ্যা যার কথা বলছি তার নাম ড্রেক রেমোন্ড । যিনি সেদিন রেস জয় করতে না পারলেও জয় করেছেন পুরো বিশ্বের হৃদয় । যিনি দেখিয়েছেন ইচ্ছে থাকলে সব কিছু জয় করা সম্ভব । শুধু নিজের উপর আত্মবিশ্বাস থাকা দরকার ।

আপনি বা আমি হলে কি করতাম? ভেবে দেখেছেন । হয়ত ব্যথা পেয়ে বসে পরতাম । অথবা শুয়ে পরতাম । কিন্তু ড্রেক তা করেননি । তিনি তার আত্মবিশ্বাস ও ইচ্ছে শক্তিকে কাজে লাগিয়েছেন ।

চলুন হতাশ না হয়ে নিজের আত্মবিশ্বাস ও ইচ্ছে শক্তিকে কাজে লাগাই । হয়ত আপনিও পারবেন । কে জানে সবার ভেতর ই হয়ত একজন মানুষ থাকে যাকে শুধু জাগিয়ে দেয়া প্রয়োজন ।

তবে সেটা আজই হোক ।

ড্রেক রেমন্ড এর ভিডিও
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৮ রাত ১১:২০
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

×