somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অপু দ্যা গ্রেট
নিজেকে জানতে চাই,ছুটে চলেছি অজানার পথে,এ চলার শেষ নেই ।এক দিন ইকারাসের মত সূর্যের দিকে এগিয়ে যাব,ঝরা পাতার দিন শেষ হবে ,আর আমি নিঃশেষ হয়ে যাব ।

"নজরবন্দী" - ছুটে চলা আপন খোজে (বুক রিভিউ)

০৫ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




মানুষের মনের ভিতরে যদি কেউ ঢুকে দেখতে পারত তবে হয়ত সে পৃথিবীর অন্যতম অসাধারন ব্যক্তির মধ্যে একজন হতো । তবে এটা সম্ভব নয় । একজন মানুষ অপর মানুষের মনের কথা জানতে পারে না । তবে ধারনা করতে পারেন । হয়ত কিছু কিছু বিষয় মিলেও যায় । তবে এটা অনেকটাই ধারনা মাত্র ।

মানুষ হ্যালুসিনেট করে থাকে । তবে সেটা স্থান, পরিবেশ, পরিস্থিতি ও মনের মধ্যে যা ভাবছেন সেটা নিয়ে ভাবনার উপর । আবার কিছু কিছু সময় অনেক বর্তমান পরিস্থিতি আগে থেকেই বুঝতে পারা । তবে সেটাও খুব কম মানুষ ই পারে । তবে মানুষ যেটা পারে সেটা নিজেকে নিজে খোজা । অনেক সময় খুজতে খুজতে মানুষ নিজেকে হারিয়ে ফেলে । আবার মানুষ নিজেই বন্দি হয়ে যায় নিজের কাছে “নজরবন্দী” ।

মানুষ যা ভাবে তা সব সময় হয় না । আবার ভাবনার মাঝেই লুকিয়ে থাকে অনেক অজানা সত্য । মানুষ নিজেও হয়ত ভাবতে পারে না সে কেন এটা ভাবছে আর কি কারনেই ভাবছে । হয়ত জীবন আর নিয়তি এটা চেয়েছে তাই ।

“নজরবন্দী” বইটির কথা বলছিলাম । বইটির নাম নিয়ে একটু না বললেই নয় । নামটা হয়ত অন্যরকম হতে পারত । কারন যেই দেখুক প্রথমেই একে থ্রিলার বা এডভেঞ্চার বলে বসবে । যদিও এটা থ্রিলার নয় । এটা একটা সামাজিক উপন্যাস বলেই আমার মনে হয়েছে ।

বইটিতে গ্রাম আর গ্রামীন জীবনের একটা প্রতিচ্ছবি পাওয়া যাবে । গ্রামের মানুষের ধ্যান ধারনা কতটা পিছিয়ে আছে সেটা বইটিতে উঠে এসেছে । গ্রামের মানুষের কুসংস্কার ও তার থাকে প্রতিকার পাওয়া সেটাও উঠে এসেছে । গ্রামের রাজনীতি ও তার হালচাল এবং এক সুদীর্ঘ ইতিহাসে উঠে এসেছে ।

এছাড়া কবিরাজী নিয়ে বা বাবারা যে ভন্ডামী করে থাকে সেটার কথা খুব সুন্দর ভাবে বর্ননা করা হয়েছে । এখানে কবিরাজরা যে জ্বীন ভুতের ভয় দেখিয়ে মানুষের কাছ থেকে কার্যসিদ্ধি করে থাকে সেটা খুব সুন্দর একটা বর্ননা পাওয়া যায় ।

বইটির একটা মজার জায়গা হচ্ছে এক জাতির পুরো ইতিহাস উঠে আসা । “মুন্ডা” জাতির উত্থান থেকে আজ পর্যন্ত পুরোটাই একটা সংক্ষিপ্ত আকারে উঠে এসেছে এই বইতে ।

এবার বলি কিছু কথা । বইটি ইতিহাস মুলক বই বললেও খারাপ হবে না । তবে ইতিহাস বর্ননা করা হয়েছে গল্পের আকারে । কিন্তু বইটী অনেক ধীর গতিতে এগিয়েছে । বর্ননা গুলো অনেক বড় করা হয়েছে । কোন ঘটনার সাথে অন্য একটী ঘটনা যুক্ত করে সেটাও টেনে বড় করা হয়েছে যেটা পড়তে খারাপ লেগেছে ।

বইয়ের শুরুটা সুন্দর ভাবে হলেও শেষটা একটু এলোমেলো মনে হয়েছে । ধীরে সুস্থে আরও সুন্দর করা যেতো । হয়ত আর একটু আকর্ষনীয় করা যেতো ঘটনা গুলো । মাঝে মাঝে ঘটনা একদম ট্র্যাক ছেড়ে চলে গিয়েছিল মনে হচ্ছে । তবে গল্পের গাথুনী অনেক মজবুত ছিল । এটাকে আরও সুন্দর হতে পারত বলে আমার মনে হয় ।

সবশেষ, লেখকের প্রথম বই হিসেবে চমৎকার একটি বই । বইটি আপনার মনের ভিতর গভীর ভাবনার ছাপ ফেলতে বাধ্য করবে । আপনাকে চিন্তা করতে বাধ্য করবে নিজেকে নিয়ে । আপনি তখন আপনার মাঝেই হারিয়ে যাবেন ।

বইঃ নজরবন্দী
লেখকঃ আসাদ রহমান (অগ্নি সারথি)
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৪৪
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ কাঙ্ক্ষিত বৃষ্টি

লিখেছেন ইসিয়াক, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১১:০৬




বিরহকাতর মেঘদল
অবশেষে সকল অভিমান ভুলে
ঝরছে একটানা বাদলধারায়।

অবসন্ন মৃত্তিকা
বহু প্রতীক্ষিত আলিঙ্গনে
আহ্লাদে আকুলায়।

শীতল অবগাহনে চক্ষে নামে আনন্দাশ্রু
স্বাগতম স্বাগতম হে ধারাপাত!
ঝরো অবিরাম।
বৃষ্টির জলধারা বয়ে চলুক নিরন্তর !

পূর্ণ আবেগে
সৃষ্টি সুখের উল্লাসে
মেতে উঠি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

×