somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জ্যাম কথাঃ একজন সাইকেল আরোহী

২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :








অফিসের বের হয়ে সাইন্সল্যাবের জ্যামে পরলাম । এই জ্যাম খাওয়া যায় না, না হলে একটু টেস্ট করতাম । ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম । পথে অফিসের এক কলিগ পেলাম উনি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে । তাই ওনার সাথে মজা নিলাম । ওনার সামনে সাইকেল নিয়ে দাড়িয়ে গেলাম৷

ছোট জায়গাতে আগে আমি গেলাম আগে উনি পেছনে রইলেন । যদিও জ্যাম ছাড়ার পর উনি গেলেন ঝিগাতলার দিকে আমি চলে আসলাম কলাবাগানের দিকে । কিন্তু জ্যাম পিছু ছাড়ে না । তবে টেল লাইটের অভাব বোধ করেছি । সামনের মাসেই নিব ।

এবার আসি, পরের জ্যাম কলাবাগানেই লাগল । সেটা যাইহোক আমার দু পাশে তো স্পোর্টস বাইক সামনে কি বাইক ছিল মনে নাই । পেছনে বাইক পুরো ভিআইপি অনুভূতি । সুখ কপালে সয় নাই । জ্যাম ছেড়ে দিলে কে কার আগে যাবে সেটা নিয়ে লড়াই দেখলাম ।

সোবাহান বাগ পার হচ্ছিলাম তখন দুই বাইকার দেখালাম পাঠাও নিয়ে কথা বলছে । ভাই এখন ক্ষ্যাপ মেরে তার আয় চলছে না । আমি বললাম, ভাই একটা বাইকে হবে না এই বাইকের সাথে আর একটা বাইক লাগিয়ে নিন । তাহলে আয় ভাল হবে । আমার এডভাইজ ভাইয়ের পছন্দ হয় নাই । উনি ছো করে চলে গেলেন ।

আমি আর আমার স্পঞ্জবব(আমার সাইকেলের নাম) পরে রইলাম পেছনে । এবার ধীরে ধীরে সংসদের সামনে এসে দেখলাম লোকজন শীতের মধ্যেও আড্ডা দিচ্ছে । বাহ শীতে শেষ হয়ে আসতেছে । এখনই এটা উপভোগ করতে হবে৷

এবার চলে আসলাম খামার বাড়ির রাস্তায় । তবে জ্যাম পিছু ছাড়বে না । তিনি লেগেই থাকবেন সুপার গ্লু এর মত । আমিও দাড়িয়ে পরলাম । কয়েকজন ফুটপাতে সাইকেল চালিয়ে যাচ্ছেন । আমার পাশে দাড়ানো বাইকার ভাই আমাকেও বললেন, যে আপনিও যান । আমি কিছু বলি নাই । মাথা দুলিয়ে ভাবলাম । তারপর ওই জায়গাতেই বসে রইলাম ।

এরপর চার বারের প্রচেষ্টায় চন্দ্রিমা উদ্যানের রাস্তায় আসলাম ।

ফাকা ফাক দেখে ভাবলাম আহা লোকজন সন্ধ্যার আগেই বাসায় চলে গিয়েছে । কিন্তু না অন্ধকারে চোখ সয়ে আসার পর দেখলাম শীত উপেক্ষা করেও লোকজন স্বস্তফূর্ত ভাবে আড্ডা দিয়ে যাচ্ছে । আমি একা একা রাইড করছি । সে যাই হোক ।

সাইকেল নিয়ে দাড়ালাম । দুটো ছবিও তুললাম । এবার কিছু খেতে হবে । আজই খাচ্ছি কিন্তু এটা শেষ নয় আরও আছে ।

পেয়ারা বানিয়ে খেলাম । ভালই মজা । ঝাল একটু বেশি । এই রাস্তায়ও জ্যাম লেগেছে এটা ভেবে স্বান্তনা পাচ্ছিলাম । এবার বাড়ি ফেরার পালা । সাইকেল ছুটিয়েছি মোঃপুরের উদ্দেশ্যে । আবার সেই জ্যাম । এবার জ্যামের মধ্যে দেখলাম এক ভাই সাইকেল চালিয়ে নিজের কসরত দেখাচ্ছেন। মানে চিপা চাপ দিয়ে এগিয়ে চলেছেন । তার মোবাইলে আবার ভিডিও গান চলছে । সামনে হেড লাইট, আর পেছনে চিকিমিকি লাইট জ্বলছে ।

ভাবলাম আমিও এমন চিকিমিকি লাইট লাগাবো । আরও ভাল করে খেয়াল করলাম ভিডিও থেকে সাউন্ড আসছে না । পরে দেখলাম উনি হেডফোন কানে গুজে রয়েছেন । অনেক কসরতের পর কিছুটা সামনে গিয়েছেন কিন্তু সিগনাল পার হতে পারেননি । অনেক দুঃখ পেয়েছি আমি । এত কষ্টের পরও জ্যাম পার হতে পারেননি । এ দুঃখ নিয়ে আমি কোথায় যাবো ।

জ্যাম ছাড়লো সবাই ধীরে ধীরে পার হচ্ছে কিন্তু না উনি ধুম ১৩ এর মত উড়াল দিতে চেয়েও পারেননি । আমিও আস্তে আস্তে চালিয়ে বাসায় চলে আসলাম ।

এই ছিল জ্যাম কথা । আজ যাচ্ছি, আবার কবে আসব জানি না । দেখা হবে পরের পর্বে । সে পর্যন্ত ভাল থাকুন, সুস্থ থাকুন ।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০০
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

×