somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হায়রে পুলিশ!!! টাকার জন্য কতটা অধম হইতে পারে!!! X( X( X(

০৮ ই আগস্ট, ২০১১ রাত ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের পুলিশ সম্পর্কে ভাল ধারনা ছিল না কোন কালেই। কিন্তু গতকাল যা ঘটল এরপর মনে হল বাংলাদেশের পুলিশগুলা দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ।।

ঘটনার বিবরণঃ

হলের খাবার প্রতিদিন খেতে ভাল লাগে না। তাই মাঝেমাঝেই বাইরে খাই। গতকাল রাতেও এক বন্ধু propose করল, "চল, আজ বাইরে খামু।" আমি একলাফে রাজি, সাথে আরেকজনকে নিলাম।

আমরা ৩জন, সময় রাত ১০:০০, গেলাম STAR ধানমন্ডিতে। কোপাইয়া খাইলাম। "আহ! ভোজন! ভোজন!" ভালো কথা, এরপর অল্পস্বল্প গল্প করে বের হলাম। রাত তখন ১১টা কি সাড়ে ১১টা। বের হয়ে রিক্সা ধরাইতে যাই দেখি রিক্সা নাই। যাও আসে বুয়েট এ যাবে না। কি আর করা?!? হাটা দিলাম হল অভিমুখে, পথে যদি কোন রিক্সা পাই উঠে যাব। বেশিদুর যাই নাই, সামনে দেখি পুলিশ।

এখন আপনি বলেন, পুলিশ দেখে আপনি কি করতেন??? "পুলিশ নিরভরতার প্রতীক!?!" আমি কোন অপরাধী নই, তাহলে আমি কেন পালাতে যাব??? যাই হোক, আজাইরা কেচাল বাদ দিয়ে কাহিনীতে প্রবেশ করি...

কাহিনীর শুরু মুলত এখানে।

পুলিশের পাশে দিয়ে যাওয়ার সময় একজন কনস্টেবল আমাদের ধরলেন,

----"অই, এত রাতে কই যাস??? (ব্যবহার দেখেন!!!) :| :| :|

--"জি!!! হল এ যাই।"

----" হল মানে? কোত্থেইকা আইসস??"

--"জি! খেতে আসছিলাম STAR এ।"

----"অগুলা পরে দেখমু। গাড়িতে ওঠ।"

--"মানে??? দেখেন আমরা BUET Student... এখন হল এ যাচ্ছি।"

----"বুয়েট এর পোলা এখানে কি? তোরা কোত্থেইকা আসোস কই যাস আমগো জানা আসে।"

--"আমরা খেতে আসছিলাম, এখন হল এ যাচ্ছি। আমাদের সাথে আইডি কার্ড আছে। দেখেন, আপনি এমন করতে পারেন না।"

এরপর আমাদের কোন কথা বলারই সুযোগ না দিএ ঠেলে গাড়িতে উঠাই দিল। এমন কি আমাদের আইডি কার্ডকে কোন পাত্তাই দিল না। উঠে দেখি নেশাখোর আসক্ত লোক, পেশাদার(!) নারী গাজাখোরে একাকার। কি এর মধ্যে অন্ধকারে না দেখা ভাল মানুষও থাকতে পারে। জীবনে কখনো এমন পরিস্থীতির সম্মুখিন হই নাই। মাথা তখন মোটেও কাজ করে না! চিন্তা করেন, কেমনটা লাগে??? ইচ্ছা করতেসিল পুলিশটারে চরাইয়া দাত ফালাই দি।

লোক নিয়া থানায় এসে আমাদের লক করল। আমরা যতই চিৎকার চেচামেচি করি কেও শোনে না। কিছুক্ষন চিল্লানোর পর হারামজাদা কনস্টেবল আসল। আসার পর আইডি কার্ড দেখাইলাম। কোন পাত্তাই দিল না।

----"আমাদের ছেরে দিন।'

--"কি করতে পারবি??? এখন তোগোরে মামলা লাগায়া কাল চালান দিলে ভাল লাগব???"

----"আমরা কি করলাম???" :o :o :o

--"কথা বারাইস না। সাথে কি আসে দেখি, কেম্নে তোগো সাহায্য(!) করতে পারি?!?" :-/

এরপর তিনি আমাদের সাহায্য(!) করতে আমাদের কাছে যা আছে তা তো নিলেন, এরপর বললেন এত কম টাকায় হবে না। কাল সকালে ৫০০ টাকা করে নিয়ে আসবি। এরপর তিনি আমাদের নাম মোবাইল নাম্বার লিখে নিয়ে রাত ২টা বাজে আমাদের ছাড়লেন!!!

আজ সকাল থেকেই আবার তিনি ফোন দিয়ে অনবরত আমাদের শাশাচ্ছেন তার উপকারের(!) বাকি টাকা দেওয়ার জন্য।



শেষে একটি কথা বলতে খুব ইচ্ছা করছে,

"রাস্তায় হাটতে ছিনতাইকারির কাছ থেকে সাবধান।
পুলিশ হল এই দেশে সবচাইতে বড় ছিনতাইকারি।।" X( X( X(
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১১ সকাল ১১:১১
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

×