somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

" আমার বন্ধু গোপী "

১৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বাসায় একটা সামাজিক জীব আছে ।
নাম তার গোপী ( আদর করে বলি )
তো সে আমাদের বাজারের ম্যনেজার ছিলো -
ব্যচেলর লাইফে এমন ম্যনেজার পাওয়া ভাগ্যের ব্যপার ।
একদিন আমরা ৪ জন মিলে বাজারে যাচ্ছি ,
বাজারে যাওয়ার পথে একটা রাস্তার পাশে সিটি কর্পোরেশন এর ময়ালার ডাস্টবিন পড়ে , আমরা নাক মুখ বন্ধ করে ডাস্টবিনের অন্য পাশ দিয়ে গেলেও আমাদের গোপি ঠিক ডাস্টবিনের পাশ দিয়েই যাবে ।
এর কারন আজ পর্যন্ত উদ্ঘাটন করা সম্ভব হয়নি , হবেও নাহ ।
তারপর গেলাম বাজারে ,
গোপি সবজি কেনার জন্যে একটা দোকানের সামনে দাঁড়ালো ।
আমি বললাম "মামা আলু কেন "
ও আমার দিকে ৯০ ডিগ্রি বেকে বললো
" আলু !! নাহ এখনের আলু মটেও ভালো না "
ভাবটা এমন যেনো আলু এক ধরনের সবজি যা গরু ছাগল ছাড়া খাইনা ।
এরপর গেলাম মাছ বাজারে ,
আমি বললাম মামা ওই দেখ বড় বড় তেলাপিয়া
সে সেই দিকেই যাচ্ছিলো - কিন্তু কিসের তেলাপিয়া !!
ওই সুন্দর তেলাপিয়া মাছ দেখে এমন ভাবে ভ্রু কুচকালো মনে হলো মাছ না সামুদ্রিক পোকা দেখতেছে । খেলে এখুনি সে সহ আমরাও মারা যাবো ।
কাহিনী আরও আছে , একদিন আমি বাহির ত্থেকে ছোলা কিনে আনলাম ,
তখন আমি সকালে জগিং করতে বাইরে যেতাম , তাই বাহির থেকে এসে ছোলা , মধু , ডিম এসব খেতাম ।
আমি তাকে বললাম মামা কাঁচা ছোলা হেব্বি লাগে । পুরাই প্রোটিন ।
সে আমার দিকে এমন ভাবে তাকালো মনে হলো চিড়িয়াখানার সব চেয়ে প্রাচীনতম বান্দরের কষা পায়খানা হয়ছে ।
এসব দেখতে দেখতে আমরা অভ্যস্ত এখন ।
আমরা দুনিয়ার যাই করিনা কেনো সে সেটা ভুল প্রমান করবেই ।
এবং সেই সাথে সে একজন সবজান্তা সমসের ।
তো সেদিন আমাদের মধ্যে অর্থনীতি নিয়ে কথা হচ্ছিলো ।
আমি বললাম বলতো মামা " শেখ আবু সুফিয়ান হাওলাদার কে ?"
সে গড় গড় করে উত্তর দিলো " সুফিয়ান হাওলাদার কে চিনিস নাহ ? সে একজন বিরাট মাপের অর্থনীতিবীধ ।
আমার মাথায় ১০০০ কেজি ওজনের ঠাডা পরলো ,
মনে মনে ভাবলাম "আরে এই নাম তো আমি মাত্রই বানিয়ে বললাম > আর সে কিনা তাকে অর্থনীতি বীধ বানিয়ে দিলো !! "
আমি তাকে যথাসম্ভব বোঝালাম যে এইটা আমি বানিয়ে বলেছি , কিন্তু সে হার মানতে অনড় ।
তার আরও কিছু কিছু গুন আছে , যেমন আমি যদি কলা এনে তাকে বলি মামা কলা খা , খুব মজা ।
সে বলবে কলা মানুষ খায় !! ইদানিং কলা খেলে এইডস হয় । কলা খাবো নারে ।
তার এমন সব যুক্তি শুনে মাঝে মাঝে নিজেরই ভয় হয় -
আসলেই কি কলা খেলে এইডস হয় !!!!!

সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×