somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যৌন হয়রানি- রুখে দিন

১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েক মাস আগের কথা -
বাসে ফ্রামগেট যাচ্ছিলাম ছোট বোনের সাথে দেখা করতে ।
মিরপুর ১০ নং যেতে না যেতেই বাস ফুল হয়ে গেলো ।
আমি ঠিক মাঝামাঝি একটা সিটে বসে আছি ।
আমার সামনে দুইজন আপু বসেছিলো ।
বেশ কয়েকজন যাত্রী দাঁড়িয়ে আছে । এমন সময় একটা বৃদ্ধা মহিলা উঠলো , দেখেই বঝা যাচ্ছিলো বেশ অসুস্থ । আমি ভাবলাম সামনে দেখে কেউ একজন উঠে তাকে বসতে দিবে । খুব অবাক লাগলো সেদিন । কেউ বসতে দিলো না । পরে আমি ডেকে তাঁকে বসতে দিলাম , জিজ্ঞেস করলাম কোথায় যাবেন ? উনি বললো "পি জি হাসপাতালে যাবো বাবা"


আমি উঠে ঠিক আমার সামনের আপুদের সিট এবং আমার সিটের মাঝামাঝি দাঁড়িয়ে আছি । ত্তখন বেশ ভীড় হয়ে গেসে বাসে । অনেক মানুষ দাড়িয়ে যাচ্ছে ।
কিছুক্ষণ পরে খেয়াল করলাম আমার বিপরীত পাশ থেকে একজন আমার সামনে থাকা ওই আপুদের সিটের ওপর হাত রেখেছে ।
ভাবলাম অনেক চাপাচাপির মধ্যে হয়তো তার হাত তার দিকে রাকতে প্রবলেম হচ্ছে ।
পরে একটু ভালো করে লক্ষ্য করলাম ছেলেটার হাত একটু একটু করে সিটে বসে থাকা একটা আপুর কাঁধ এবং চুলের মাঝে যাচ্ছে ।
বাস ব্রেক করছিলো বার বার , আমি জানিনা আসলে অজান্তে হাত যাচ্ছিলো কিনা । তারপর আর একটু ভালো করে খেয়াল করতে থাকলাম ।
দেখলাম ছেলেটা ইচ্ছে করেই হাত ছোয়াচ্ছিলো ।



বাসে অনেক ঝাকি হচ্ছিলো, তাই হয়তো আপুটা বুঝতে পারছিলো নাহ । আর আমার কাছে বিষয়টা এমন যে কোনো ভাবে আপুটা বুঝতে পারলেই আমি ফেসে যাবো ।
কারন ছেলেটা আমার উল্টা পাশে ছিলো এবং শুধু হাতটা ভিড়ের মধ্যে ওখানে দিয়ে রেখেছে ।
আমি আর দেরি না করে তার হাত টা ধরলাম । ধরেই কষে একটা চড় । বাস তখন একটা জ্যামে পড়েছিলো । আমি ছেলেটাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, কি হচ্ছে এসব ?
পরে বিষয়টা বললাম সবাইকে ।


আমার পাশে থাকা আর এক ভদ্রলোক বললো আমিও দেখেছি বেশ কিছুক্ষণ এমন হচ্ছে ।
এমন অনেক ঘটানাই আমরা দেখি সবাই কিন্তু প্রতিবাদ করিনা ।
কিন্তু তাতে কি হচ্ছে ? আমাদের মা বোনদের সম্মান হানী হচ্ছে ।
অনেক সময় অনেক মেয়েরাও এসব বোঝে কিন্তু লজ্জায় কিছু বলেনা ।
তাতে কিন্তু এসব মানুষ রুপি জানোয়াররা আরও পেয়ে বসে ।
তাই সমাজের সব মেয়েদের বলছি আপনারা এমন সব বিপদে নিজেরাই প্রদিবাদী হোন । এটা লজ্জার কিছু না ।
প্রয়োজনে আসেপাশের মানুষের সহায়তা নিন ।
ভালো থাকুন।

সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×