somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

" ভাইয়া ২ ডা ট্যাকা দিবেন ভাত খামু "

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সন্ধ্যে ৭টা ৩৫ ।
রাস্তার এক সস্তা দোকানে দাঁড়িয়ে গরুর ভুঁড়ি দিয়ে পরটা খাচ্ছি ।
এমন সময় ৫/৬ বছরের ছোট্ট একটি মেয়ে এসে হাত বাড়িয়ে দিয়ে বললো


" ভাইয়া ২ ডা ট্যাকা দিবেন ভাত খামু "

আমি তার দিকে তাকালাম -
পরনে ময়লা জামা আর মুখটা শুকনা হয়ে আছে ।
আমি দোকানদারকে আর একটি খাবার অর্ডার করলাম ।



তারপর তাকে নিয়ে খেতে খেতে রাস্তার কোণে বসলাম ।
নাম কি তোর - “ ঝুমা আক্তার “
২ টাকা দিয়ে কি ভাত হয় ?
" সে বলল সারা দিন যে ট্যাকা হয় তাই মাইর কাছে দিলে মাই ভাত পাকাই , হের পর খায় "


জিজ্ঞেস করলাম বাবা কই ?
হুনছি আব্বাই আরেকটা বিয়া কইরা ভাইগা গেছে।


আর কে কে আছে তোর , কই থাকে ?
"ঢালে একটা দোকান আছে হেইডার পিছে আমার মাই আর আমি থাহি । "


কথা বলতে বলতে জিজ্ঞেস করলাম দুপুরে কি খাইছিলি ?
"হক্কালে খাইছিলাম বেলা কইরা , এহন বাড়ি যাইয়া খামু । "
বেশ কিছুক্ষন কথা বললাম ঝুমার সাথে ।



আমরা যেখানে বসে কথা বলছিলাম তার সামনেই ছিলো হাজী বিরিয়ানি।

ও কথা বলছিল আর বার বার বিরিয়ানি হাউজের দিকে তাকাচ্ছিলো ।


সত্যি বলতে ওকে দেখেই বোঝা যাচ্ছিলো খুব ক্ষুধার্ত ,
আমি ওকে নিয়ে গেলাম হাজী বিরিয়ানীতে।
২ জনের জন্যে ২ প্লেট বিরিয়ানী অর্ডার করলাম সাথে বোরহানি ।


আসে পাশের টেবিলে ২/৩ টা কাঁপল ছিলো ।
মনে হয় আমরা তাদের প্রেমের খুনসুটিতে বাঁধা দিয়ে দিলাম ।


যাই হোক ও খাচ্ছিলো আর আমি ওর দিকে হা করে তাকিয়ে আছি ।
বিশ্বাস করুন এমন সুন্দর দৃশ্য আমি জীবনে দেখিনি ।
কি অপূর্ব সেই দৃশ্য ।
ওর খওয়ার শব্দ এখোনো আমার কানে বাজে ।



খওয়া শেষে আরও এক প্যকেট বিরিয়ানি নিলাম পার্সেল ।
তারপর আমরা বেরিয়ে পড়লাম ।


ঝুমার চোখে মুখে তখন রাজ্যের সুখ ।
মনে হচ্ছিল সে এখন পৃথিবীর সব থেকে সুখী মানুষ
সে আমকে বিভিন্ন গল্প শুনালো ।


আমি তাকে জিজ্ঞেস করলাম বড় হয়ে কি হতে চাস ?
সে হন হন করে বলল?
এট্টা হোটেল দিবার চাই ।


আমি বললাম কেনো হটেল দিয়ে কি করবি ?
" আমার পচা ভাত খাইতে খুব কষ্ট হয় ভাইয়া ।"
আমি ওর মুখের দিকে তাকিয়ে আছি আর ভাবছি আমরা কত ভালো আছি ,
কত ভালো খাচ্ছি তারপরও আমাদের চাহিদার শেষ নেই ।


অথচ এমন হাজার হাজার ঝুমা আমাদের সমাজের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় ২ বেলা খাওয়ার জন্যে ।
নিজেকে সেদিন খুব নির্লজ্জ আর অসহায় মনে হচ্ছিলো।

মানিব্যাগ বের করে টুকিয়ে ৫৭৬ টাকা পেয়েছিলাম সাথে বিরিয়ানীর প্যাকেটটা দিয়ে বললাম তোর মাকে দিবি । আর স্কুলে যাবি কাল থেকেই ।
সে খুশিতে কি বলবে বুঝতে পারছিলো না তবে ওর থেকে বেশি ভালো লাগছিল আমার ।


কত অল্পতেই এমন হাজার হাজার ঝুমারা খুশি হয়ে যায় ।
আমরা কি কখনো ভেবেছি কেনো আজ এরা খাওয়ার জন্যে হাত পাতে ?
কেনো তারা স্কুলে না গিয়ে রাস্তায় রাস্তায় সারাদিন কাটিয়ে দেয় ?


অহরহ আমরা ভালো রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছি । গার্ল ফ্রেন্ড / বয় ফ্রেন্ডকে দামী গিফট দিচ্ছি । একটা বার এই সব ঝুমাদের কথা চিন্তা করিনা।
অথচ এই ঝুমারাই আগামীর বাংলাদেশ ।
খুব বেশি কিছু লাগেনা এদের মুখে হাসি ফোটাতে ।
সমাজের সমস্ত প্রকার মানুষের কাছে অনুরোধ থাকলো , আপনারা যে যার সাধ্য মত এই সব শিশুদের পাশে দাঁড়ান ।
কাছের মানুষটাকে দামী গিফট না দিয়ে একবেলা অন্তত এদের খাবার সুযোগ দিন । স্কুলে যাওয়ার সুযোগ করে দিন ।
সত্যি বলছি ভালো লাগবে ।
অনেক বেশি ভালো লাগবে ।

সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×