somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

" ইন্সপাইয়ার মূলক পোষ্ট "

১৬ ই জুন, ২০১৬ রাত ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লিখাটা ইন্টারেস্টিং একটা টপিক দিয়ে শুরু করা কিন্তু শেষে আপনি কিছুটা হলেও ইন্সপায়ার হবেন - ইন্সপাইয়ার মূলক পোষ্ট :) আশা করি মনোযোগ দিয়ে পরবেন। কারন অনেক ব্যস্ততার মধ্যে সময় বের করে খুব কষ্ট করে লিখেছি :)

____________________________________________

মানুষ আজকাল ফেইজবুকে পপুলার হওয়ার জন্যে কত শত ভিডিও আপ দিচ্ছে ।
এদিক থেকে এগিয়ে আছে মেয়েরা । এমনিতেই একটা মেয়ের আইডি দেখলেই কুড়িগ্রামের কুদ্দুস বা আখাউড়ার ডাবলু মণ্ডল ও রিকোয়েস্ট দেয় । এভাবে কয়েক মাসে হাজার হাজার ফ্রেন্ড হয়ে যায়,
আর ফলোয়ারের হিসাব না দেয় ।

আমি ৭/৮ বছর ধরে ফেসবুক ইউজ করে ৭০০/৮০০ ফ্রেন্ড বানাতে পারিনা যেখানে, সেখানে আমার পাশের বাসার কুতকুতি আফা সেদিন কুতকুত খেলা বাদ দিয়ে ফেইজবুক আইডি বানিয়ে আজ তার ৪৯৯৮ জন ফ্রেন্ড আর ১৯৮৭৩৭ ফলোয়ার। বাহ মেয়ে কতো পপুলার । ৩৮ দিনেই সেলেব্রেটি :D
প্রফাইলে ঢং করে ২/৪ টা ভিডিও পাবলিশ করে যে বেহায়াপনা করা হচ্ছে তা সমাজের কেউ ভালোভাবে নিবেনা জেনেও বার বার পাব্লিক ফিগার হওয়ার জন্যে কত আয়োজন । এসব অসুস্থ ভিডিওর জন্যে সমাজের সুস্থ মানুষও হুমকির মুখে । মিনিংলেস ভিডিও দিয়ে ফেইজবুকে সেলেব্রেটি না হয়ে ভালো কিছু কি করা যায় না ?

আমাদের সমাজে কত সমস্যা , কত প্রব্লেম , কত কিছুর অভাব , এসব নিয়ে কি বলা যায়না ??
বুঝলাম আপনারা বিনোদন নিয়ে অধিক ভাবেন -
বিনোদন কি অন্য ভাবে করা যায়না ?
ভাষা বিকৃত করে পোলিও রোগির মত করে কথা বললেই কি বিনোদন হয় ?
সব কিছুই মেনে নিলাম - কিন্তু আপনাদের ভিডিও গুলোতে যে সব মন্তব্য দিচ্ছে তা নিয়েও কি আপনাদের শরীরে বিনদনের ঝড় ওঠে ?

মা-বাবা তুলে গালাগালি শুনতে কি অনেক মিষ্টি লাগে ?
বারবার কেনো এই ধরনের নিকৃষ্ট মানের বিনোদন করেন ?
কেউতো তা ভালো ভাবে নিচ্ছে না বরং আপনাকে সহ আপনার ১৫ গুষ্টিকে হিজরা , বেশ্যা বলে গালাগালী দিচ্ছে । তাহলে কেনো? কাদের জন্যে এসব হালকা মস্তিষ্কের বিনোদন দিচ্ছেন > ? শুধু যে মেয়েদের বলছি তা না - অনেক ছেলেরাও এসব আজাইরা ভিডিও বা ছবি আপলোড দিয়ে মানুষের নজরে আসতে চান - কেন ভাই ?
অন্য ভাবে কি আসা যায় নাহ ?

বিনোদনের অনেক মাধ্যাম আছে যেটাই সবাই সম্মান করবে আপনার প্রতিভাকে ।
সেগুলা থাকলে নিজেকে সেভাবে তুলে ধরুন ।
অযথা বাপ মা তুলে বকা খেয়ে কি প্রফিট আপনাদের ??

আর যারা এসব ভিডিও বা ছবিতে কমেণ্ট করেন বা মন্তব্য প্রাকাশ করেন তারাই বা কেমন > ?
আপনাদের কি খেয়ে কাজ কাম নেই ?
অযথা ফেইজবুকে বসে এসব করে বেড়ান , নিজের সময় তো নষ্ট করছেন এবং দেশের জনশক্তিরও অপচয় করছেন , এটা কি কখোনো ভেবেছেন ?

আপনি যে ইন্টারনেট আর কম্পিউটার বা দামি ফোন ইউজ করছেন সেটা খাগড়াছড়ির মোঃ খাইরুল পেলে সে হয়তো আউটসোরসিং বা ফেসবুকের মাধ্যমে মধু বিক্রি করেও কিছু টাকা উপার্জন করে তার পড়াশুনার টাকা জোগাড় করতে পারতো ।
ডিরেক্টলি বা ইন্ডিরেক্টলি আপনিই দেশকে পিছিয়ে নিয়ে যাচ্ছেন ।
হ্যাঁ আপনাকেই বলছি ।
আপনার মূল্যবান সময়কে কাজে লাগান ।
ঘরে বসে অতিরিক্ত বিনোদিত হতে গিয়ে নিজের ক্যারিয়ারই একদিন বিনোদিত হবে নিশ্চিত ।

আপনার হেলায় ফেলা সময় টুকু কোন উত্তম কাজে লাগালে আপনি এবং দেশ কতটা এগিয়ে যেতো ভাবতে পারেন !!
৪০ বছর পরে এসেও আমাদের দেশের কি অবস্তা একবার ভেবে দেখেছেন ?
ছোট ছোট ব্যাপার গুলোই সমাজ পরিবর্তন করে ভাই ,আর একেকটা সমাজ পরিবর্তন হলেই দেশ এগিয়ে যাবে ।

একটা Sheikh Hasina Wazed বা Begum Khaleda Zia দেশ আগাতে পারবে না ।
আমাদের সকলের উচিৎ ছোট ছোট উন্নতি করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া।
আপনি সারাদিন ফেইজবুকে বসে হাতিপু, জেরিপু বা ন্যংটাবাবার ভিডিও ভিডিও নিয়ে ট্রল ছবি বানালে লাইফের একটা পর্যায়ে চরম হতাশায় ভুগবেন, আমি চ্যালেঞ্জ করলাম ।

সময় আছে এখনো , এসব ফালতু জিনিসকে বর্জন করে ছোট ছোট ভালো কাজ করেন , আপনার মধ্যে লুকিয়ে থাকা প্রতিভাকে বের করে আনুন, সাবার মাঝে শেয়ার করুন । নতুন নতুন আইডিয়া দিন। মানুষকে কাজে ইন্সপায়ার করুন এবং নিজে করুন ।

আপনার একটা কথায় যদি একজনও ভাল কিছু করার জন্যে উদ্দ্যগী হয় তাহলে সেটাই আপনার জীবনের সবথেকে বড় সার্থকতা । নিজেকে প্রমান করুন আর বলুন Amrai Pari , #‪#‎আমরাইবাংলাদেশ‬ ।
Shakib Al Hasan বা Nasir Hossain দের ছবিতে ঠুনকো মন্তব্য করলে তাদের কিচ্ছু যাবে আসবে না বরং নিজেই নিজের ফ্যামিলির পরিচয় দিবেন । একজন ‪#‎shakib‬ বা একজন Mushfiqur Rahim আমাদের ‪#‎গর্ব‬ ।
পারলে তাদের মত কিছু করে দেখান । মানুষকে তাঁর প্রাপ্য সম্মান দিতে শিখেন , আপনিও সম্মান পাবেন ।

ফ্রেন্ডলিস্টে ৫০০০ ফ্রেন্ড আর লাখ লাখ ফলোয়ার বা বেশি বেশি লাইক কমেণ্টে কোনো সার্থকতা নেই কারন এগুলা আপনাকে দিন শেষে খেতে দিবেনা । ভালো কিছু করুন তাতেই প্রকৃত সার্থকতা । দিন শেষে নয় , অনন্তকাল বাঁচিয়ে রাখবে আপনাকে, আপনার রেখে যাওয়া ভালো কাজকে ।


‪#‎ভালোবাসিবাংলাদেশ‬ ট্যাগটি ইউজ করে শেয়ার করুন আপনার বন্ধুকে।
সময় এসেছে বদলে যাওয়ার ।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৬ রাত ১০:৪৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×