আমরা যারা ব্লগে লেখালিখি করি তারা নিশ্চইয় দেশপ্রেমিক। কারণ , আমি কয়েকদিন আগে দেখেছি দেশের ঘৃণিত যুদ্ধাপরাদীদের বিচারের দাবিতে পিডিএফ ফরম সংগ্রহ করার কথা, আমার মনে আছে এবং সেটা সামহোয়ার ব্লগ থেকেই করা হয়েছিল। শুধু তাই নই বিভিন্ন সময় দেশের সংকটময় মূহুর্তে আমরা দেখেছি এই ব্লগের ব্লগাররা ঝড় তুলেছেন তাদের কিবোর্ডে। কিন্তি যত যাই বলি না কেন কাজের কাজ কী হচ্ছে, আসলে জচ্ছে না। এটা সর্ম্পর্ণ আমর ব্যাক্তিগত মতামত।
কাজের কাজ বলতে আমি বোঝাচ্ছি যে আসলেই আমরা কী কিছু করতে পারছি?
এই প্রশ্ন এই কারণে যে দেশের জাতীয় সম্পদ তেল-গ্যাস ইজারা দিয়ে দেয়া হচ্ছে বহুজাতিক বিদেশী কোম্পানীর হাতে। আমরা এর জন্য কিই বা করতে পারছি। দেশেল জনগণের স্বার্তে কথা বলতে গিয়ে আনু মুহাম্মদ স্যারের মত লোক যখন রাষ্ট্রের পোটায়া বাহিনীর হাতে মার খায় তখন আসলেই আমরা কিছু করতে পারছি বললে ভুল বলা হবে। যেদিন আনু মুহাম্মদের ওপর হামলা করা হয় সেদিনের ঘটনা বন্ধুদের মুখ থেকে শূনেছি। সেদিন সর্ম্পর্ণ উদদ্দশ্যপণোদিতভাবে মিছিলের ইপর হামলা চালানো হয়। শুধূ তাই নই চিহ্ণিত করে আনু স্যারের ওপর হামলা করা হয়। এর প্রতিবাদে আমদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সুশীল স্যারের আজ বিকাল ৩ টায় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করার কথা ছিণ। কিন্তু চারটা পর্যন্ত বসে থাকার পরও তাদের টিকিটি দেখা যায় নি। তবে কি এইসব সুশীল শিক্ষকেরা ভয় পেলেন? নাকি তারা অন্য স্বার্থের জন্য সংবাদ সম্নেলন করলেন না। এই প্রশ্ন আমার মত অনেকের মনে জাগাটাই স্বাভাবিক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র রাজনীতি করেন তাদের অনেককেই দেথছি শূধুমাত্র ব্যনার প্রদর্শনীর জন্য এই নির্মমতার বিরোধিতা করতে। দেশের এত বড় সর্বনাশ হতে যাচ্ছে, অথচ তাদের কোন সরব আন্দোলন আমরা দেখতে পাচ্ছি না। কর্মষূচিভিত্তিক কোন পরিকল্পনা চোখে পড়ছে না। যা হচ্ছে তা আসলে বিক্ষিপ্ত কিছু কর্মপ্রয়াস।
এমন সময় আমার মাথায় একটা বিষয় খালি ঘুরপাক খঅচ্ছে তা হল। আমরা দেশের পক্ষে কথা বলি। মুক্তিযুদ্ধেরা বিরোধীদের বিচারের দাবি জানাই। ঘৃণিত রাজাকার ,আলবদরদের বিচারের কথা বলে ক্ষমতায় আসে আমাদের দেশের সরকার। এবং তাদেরকে ক্ষমতার মসনদে বসাই আমদের মত কিছু বোকা ভোটাররা। দেশের সিংসাহনে বসে যারা এভাবে দেশের জাতীয় সম্পদ বিকিয়ে দিচ্ছে তাদের বিচার হবে কবে? তারা তো স্খাধীন দেশেল নব্য রাজাকার এদের বিচার অবশ্যই হওয়া দরকার। আমরা যদি এদের বিচার করতে না পারি তাহলে আমদের দেশপ্রেমের বুলি কেবলমাত্র সার্কাসের ফাকা বেলুরনই হয়ে থাকবে। জয়রথের সারথী হয়ে কথনো বাতাসে উড়বে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




