somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাঙালির ভাষা লজ্জা !!!

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীতে হয়ত বাঙালি একমাত্র জাতি যার একটা সিংহ ভাগ মানুষ অন্য জাতির কাছে নিজের পরিচয় দিতে লজ্জা পায়। অন্য ভাষা ভাষীদের সামনে নিজের ভাষায় কথা বলতে লজ্জা পায়। দুই লাইনের মাঝে এক লাইন ভুল হলেও English বলতেই বেশি আগ্রহী। অনেক বাঙালির ব্যাবহারে মনে হয় English এ দুই লাইন কথা বলতে পারলেই তাদের status high হয়ে যায়, মান ইজ্জত বাড়ে।

ছোট বেলা থেকেই USA তে বড় হয়েছি। এখানে অনেক বাঙালিকেই চিনি।অনেক সময় দেখি এক বাঙালি আরেক বাঙালি দেখলে pretend করে যে তাকে দেখেনি আর দেখলেও সে নিজে বাঙালি না আর বাংলায় তো ভুলেও কথা বলে না। অনেক কেই দেখি ওরা কিভাবে নিজের ছেলে মেয়েদের নিজের দেশ ও নিজের ভাষা থেকে দুরে রাখেন। তাদের জন্য বেপারটা এমন যে কোথাও গিয়ে যদি গলা উঁচু করে বলতেই না পারলাম " আর বলবেন না ভাই/ভাবি আমার ছেলে/মেয়ে তো বাংলা বলতেই পারে না শুধু English জানে" তাহলে দেশের বাইরে থেকে লাভ কি হলো? status টা তো high হল না। ওনাদের দেশপ্রেম কিছু special day যেমন পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন, ১৬'ই ডিসেম্বর এ শেজেগুজে party করা আর ছবি তুলে FB update দেওয়াতেই শেষ হয়ে যায়।

বেশ কিছুদিন আগে এমনি এক ঘটনার কথা শুনে হাসব না কাঁদব বুঝতে পারছিলাম না।
এক ষোলো বৎসর বয়সী মেয়ে England গেলো। মাত্র দুই বছর থেকে আঠেরো বৎসর বয়সে দেশে এসে বেচারি নাকি আর বাংলা বলতে পারে না। এমন কি একটু জলদি বাংলা বল্লে সে বুঝতেও পারে না। ধিরে স্থিরে বল্লে একটা দুইটা শব্দ বুঝে। আর এই নিয়ে মেয়ের বাবা মায়ের আহ্লাদের শেষ নেই। আমি অবাক হলাম এই চিন্তা করে যে মেয়ে বাংলা ভুলে গেল তাহলে বাবা মা কেন ভুলে গেলেন না? England এ তো ওনারাও ছিলেন দুই বছর। *** হায়রে বাঙালি ***

"English" যে ভাষাকে অনেক সময় German language এর bastard বলা হয়, যে ভাষায় কথা বলার জন্য কোনো আন্দোলন কেউ করেনি, যে ভাষায় কথা বলার স্বাধীনতা আদায় করতে গিয়ে কেউ জীবন দেয়নি সেই ভাষায় কথা বলে আমরা নিজেদের অনেক শিক্ষত আর smart মনে করি। আর আমাদের মাতৃভাষা যার জন্য লাখো শহিদ জীবন দিল সেই ভাষায় কথা বলতে লজ্জা পাই। এই জাতির ভবিষ্যৎ কি?

কোনদিন দেখিনি কোনো Spanish আরেক Spanish কে দেখে English এ কথা বলতে অথবা কখনো নিজের সম্মান বাড়াতে এই বলতে যে তার বাচ্চা Spanish ভাষা জানে না। ওরা বরং নিজের দেশের কাউকে পেলে English ভুলে যায় অথচ ওদের কোনো ৫২'র ভাষা আন্দোলন ছিল না।
মাতৃভাষা Spanish, German, Japanese চাই বলে কেউ চিৎকার/আন্দোলন করেছে বলে আমিতো কোথাও পড়িনি। কিন্তু এই Spanish, Japanese, German এবং এমন আরো অনেক জাতিকে দেখে আমাদের অনেক কিছু শিখার আছে। ওরা নিজের পরিচয় গোপন করে না। ওরা নিজের ভাষায় কথা বলতে লজ্জা পায় না। আমাদের মতো অন্যের ধনে পোদ্দারি করে না।

আসুন নিজের দেশ ও ভাষাকে সম্মান করি। নিজেকে সম্মান করি। অন্য ভাষা নিয়ে বড়াই করার আগে নিজের ভাষাটা শুদ্ধ ভাবে বলতে, পরতে ও লিখতে শিখি।

আর যারা নিজের দেশ ও ভাষা নিয়ে গর্ব করেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।

** বাংলা ভাল বলতে জানলেও লিখায় আমার ভাল দক্ষতা নেই :(। এখনো শিখছি। বানান ভুল থাকতে পারে।**
১৩টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×