somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আরূশের জন্য

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধরো অনেক বছর পরে তুমি ভার্সিটিতে তখন, আর তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে অল্প অথবা বিনা কারণেই একটু ঝগড়া বাঁধিয়ে নিলে। মন খারাপ করে একা বসে আছো ক্যান্টিনে, অথবা তোমাদের ক্যাম্পাসের জারুল গাছের নিচের বাঁধানো শানে। মন ভালো করার সে কি উথাল পাতাল চেষ্টা চলছে তোমার। তবুও একটুও মন ভাল করতে পারছো না। ঠিক তখন তুমি এই লেখাটাপড়ে নিও । আরূশ, আমি তোমার বাবা বলছি। আর আমি তো জানি এর আগেও তুমি বহুবারই হয়তো পড়বে এই লিখা। কারণ, এই লেখাটা শুধু তোমার জন্যই তো লিখছি আমি। এই আমি! বসে আছি। লিখছি দ্রুত। আরূশ, আজ ২৩ শে আষাঢ়, ১৪২০। জুলাই মাসের ৭ তারিখ, ২০১৩। তোমার বয়স আজ একমাস পূর্ণ হলো মা।
তোমার তো এখন কাজ শুধু, হাগু-মুতু, খাওয়া-দাওয়া, মাঝে মধ্যে একটু আধটু ক্যা ক্যা করে কান্না করা আর সারা দিন ঘুমাও তুমি। কখনোও একটু তাকাও যদিও কিন্তু তোমার মা বলে তুমি এখনও দুরের জিনিস দেখতে শেখো নি। তাই আমি তোমার মুখের কাছাকাছি নিজেকে মেলে ধরি কত, যেন আমার অবয়ব বুঝতে পার, কিন্তু কই? আমার ডান আর বাম কান ঘেঁষে তুমি পেছনের দেয়াল কি দেখ? তোমার একদম কাছে মুখ আনলেও খানিক দেখেই চোখ বুজে ফেল। কেন বলতো? আমাকে তুমি কবে দেখতে পাবে, চিনতে পারবে এই সব ভেবে আমি অধীর হয়ে থাকি। অনেক ব্যস্ততায় অফিস আর অন্যান্য কাজ শেষ করে দিনের আলোতে তোমার সাথে আমার কমই দেখা হয়। এরপর কিভাবে ছুটতে ছুটতে যে আমি তোমার কাছে ফিরি তুমি তো এইসব কিছুই বুঝো না। কখনও বাসায় যেয়েই দেখি এদিক ওদিক চেয়ে কি যেন ভেবে চলছো তুমি। এতো কি ভাব বলতো? কোন একটা মুখ যে কিভাবে সারাদিন চোখের তারায় ভেসে বেড়াতে পারে তা আমি জানতামই না, যদি না তুমি আসতে এই ধরায়। কিন্তু কি জান মা, প্রতিদিন তোমাকে আমার নতুন নতুন লাগে। প্রতিদিন তোমার দিকে তাকালেই কেমন এক লজ্জা মাখা নতুন ভাল লাগায় মন ভরে ওঠে। জানি না আর কত গুলো মাস পার হলে তুমি আমার দিকে সরাসরি তাকাতে পারবে, আমাকে চিনতে পারবে। জানি না কবে তুমি তোমার ছোট্ট সুন্দর হাত দিয়ে নিজে থেকেই আমায় ছুঁয়ে দেবে। এসব জানতে ইচ্ছে হয় খুব কিন্তু কার কাছে জিজ্ঞেস করব? কাউকেই বলি না কিছু, শুধু অধীর হয়ে অপেক্ষা করে চলছি। একদিন বড় হবে তুমি। এরপর আরও বড়! একদিন কি অনেক বড় হয়ে যাবে আরূশ? কবে তুমি চিনে নেবে সেই মানুষটিকে এই পৃথিবীতে যার উপরে তুমি সবচেয়ে বেশি নির্ভর করতে পার? কবে চিনে নেবে তাকে যার উপরে সবচাইতে বেশি আস্থা রাখতে পার তুমি? এখন তো শুধু মাকেই চেন। আমাকেও কবে চিনতে পারবে আরূশ?
যখন বড় হয়ে আমার এই লেখাটা পড়বে তুমি, তখন তোমার মুখটা কেমন হবে জানতে ইচ্ছে হচ্ছে খুব। এক ফোটা জল কি খেলে যাবে কপোলে তোমার? একদিন বড় হয়ে গেলে, বিয়ে হয়ে যাবে তোমার আর দেখতেও পারব না তোমাকে যখন তখন, সেইসব কথা ভেবে আমার চোখেও অনেক সময়ই জল খেলে যায়, জানো? আরূশ মন খারাপ করো নাতো। একটা মজার কথা শোন। তোমার মা বলে কি জানো? “আমরা আরূশের বরকে ঘর জামাই করে রেখে দেব। তাহলেইতো আরূশ আর চোখের আড়াল হবে না” দেখতো তো কেমন পাগল তোমার মা। তোমার মাকে আমি তটিনী বলে ডাকি। আর তুমি তটিনীর চেয়ে ভাল মা এই পৃথিবীর কোথাও পাবে না। ইউ সুড বি প্রাউড অফ হার। ওকে নিয়ে আরেকদিন বোলব কেমন? তোমার প্রথম মাস পূর্তিতে আজ শুধু তোমার আর আমার মাঝে গল্প হলো খানিক।
এইতো একটু পর আবার সন্ধ্যা হবে। তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। আজকে আমরা অনেক মজা করে খেলবো! ঠিক আছে মা?
আজ রাখছি। হু!
তোমার বাবা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×