somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালবাসায় আমার সিক্ততা

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভালবাসার পিছনে ছুটে এসেছি;
একটুখানি ভালবাসার জন্যে সাত সাগর তের নদী
পার হতে চেয়েছি;
সামান্য ভালবাসা পাই যদি পাই,
ভালবাসি তোমায় ভুল করেও কেউ কোনদিন বলে নাই;
হাজার দিন পার করে এসে দেখি ঘরভর্তি ভালবাসা ঘিরে আছে আমায়
লুকিয়ে ছিল বাবার কিনে দেয়া সেই লাল জামায়;
ভাইয়ের বকবকানি আর বোনের ঝনঝনানি অসহ্য লাগত খুব,
কেউ কোনদিন বলে নাই ভালবাসার এতগুলো রুপ ।
আমাকে নিয়ে চাচার সিনেমা দেখতে যাওয়া
কিংবা আমার বাগানের জন্যে তার ফুল এনে দেওয়া;
ফুফুর কোলে বসে সারাদিন ঘুরে বেড়ানো,
মক্তবে পড়ার সময় মানুষকে দেখানো আমার পিঠে দাদার
লাঠির বাড়ি খেয়ে সেদিন খুব রাগ করেছিলাম;
বেছে বেছে দাদির দেওয়া লাল বড়ইগুলো সেসময় টক লাগত;
ভালবাসি তোমায় কেউ কোনদিন বলে নাই ।
ছোট থাকতে নানা আমাকে ঘাড়ে করে নিয়ে যেত তার বাড়িতে,
ভাত খাওয়ার সময় আমার পাতে নানির তুলে দেওয়া
একটার পর একটা মাছের টুকরোর অর্থ সেদিন বুঝিনি;
মামার দেওয়া ঝাড়িগুলোকে তখন আজাইরা মনে হত;
হাতে গুজে দেওয়া খালার বিশ টাকার নোটটাকে ছোট মনে হয়েছিল ।
ভালবাসার সাগরে ডুবে ডুবে আমি ভালবাসা খাই;
গুহায় বসে বসে ভাবি পাহাড় কোথা পাই;
তিলে তিলে বড় হওয়া অনুভুতিগুলো ভোতাই ছিল ।

মায়ের উপর বরাবরই আমি বিরক্ত
আমি প্রতি তার সবকিছুই বাড়াবাড়ি অতিরিক্ত;
অনুভব করতে পারিনি তার ভালবাসায় আমার সিক্ততা;
খাওয়া-দাওয়া থেকে শুরু করে শুরু হয় তার বাড়াবাড়ি,
স্কুলে নিয়ে যাওয়ার সময় আমার ব্যাগটা
আমার কাধে কখনো থাকত না;
আমার অসুখ ভাল হওয়ার পর তার অসুখ হওয়ার রহস্যটা;
ঘুমানোর আমার কপালে তার চুমু খাওয়া;
পুকুরের পানিতে ডুবে যাওয়ার সময় আমাকে বাচাঁতে তার ঝাপ দেওয়া;
কোনদিন ভেবে দেখিনি বৃষ্টিতে ভিজতে দিত না কেন,
একা একা কলোনিতে যাওয়ার জন্যে কেন সেদিন মেরেছিল ?
কিছুই মনে থাকেনি,
পড়ানোর সময় শুধু পিটানোটাই মনে আছে;
মা আমাকে ভালবাসে তা কেউ কোনদিন বলে নাই ।










সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৭
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×