আগামী ২১ নভেম্বর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মাত্র তিন দিনে ৬টি পরীক্ষা নেয়ার ঘোষনায় আতংকিত হয়ে পড়েছে দেশের ২০ লাখ শিক্ষার্থী ও তাদের অভিভাবক।
এসএসসি বা এইচএসসি'র পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীদের বিরতিসহ প্রতিদিন মাত্র ১টি পরীক্ষা দেয়ার নিয়ম রয়েছে। অথচ কোমলমতি শিশুদের বিরতী ছাড়াই দিতে হবে প্রতিদিন ২টি পরীক্ষা।
রাজধানীর আবদুল মান্নান প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী কেয়া বলে, একদিনে দু’টি পরীক্ষা হলে আমাদের খুব অসুবিধা হবে। সারাদিন আমাদের সঙ্গে কে থাকবে?
অভিভাবক লাকী বেগম রেডটাইমস বিডি ডটকমকে বলেন, সারাদিন ব্যস্ত থাকি, এত অল্প সময়ে ৬টি পরীক্ষা হলে সারাদিন ওদের সঙ্গে কিভাবে থাকবো বুঝতে পারছিনা। তাছাড়া বাচ্চাদের দুপুরের খাবাবের ব্যবস্থা করাও ঝামেলা হবে। এত অল্প বয়সে এত ঝক্কি ঝামেলা ওরা কিভাবে সামলাবে, ভেবে খুব চিন্তা হচ্ছে।
রাজধানীর ইস্কাটন গার্ডেন প্রথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক জানান, ঢাকা মহানগরীতে বর্তমানে ভোটার হাল নাগাদ কর্যক্রম চলছে। এটি চলবে আগামী মাসের মধ্যভাগ পর্যন্ত। ফলে আমাদের ও কর্মচারীদের খুব ব্যস্ত থাকতে হচ্ছে। এমন অবস্থায় দেশব্যপী একযোগে শিক্ষা সমাপনী পরীক্ষা কতটুকু সুষ্ঠু ভাবে সম্পন্ন করা যাবে তা ভেবে দেখা দরকার। তা ছাড়া মাত্র তিন দিনে ৬টি পরীক্ষা হবার কারনে শহরের চাইতে গ্রামের ছাত্র ছাত্রীদের ভোগান্তি হবে বেশী।
এভাবে বিরতি ছাড়াই টানা পরীক্ষার কারনে এবং পরীক্ষাস্থলে পর্যাপ্ত খাবারের অভাবে অসংখ্য শিক্ষার্থীর পুরো পরীক্ষা দেয়া সম্ভব হবে না বলে আশংকা করা হচ্ছে ।
এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে প্রথমিক শিক্ষা অধিদপ্তরের যুগ্ম-সচিব (প্রশাসন) আবদুর রউফ চেীধুরী বলেন, প্রথমিক বৃত্তি পরীক্ষাও কিন্তু প্রতিদিন দুটি করে একই শিডিউলে অনুষ্টিত হয়। বৃত্তি পরীক্ষার সময় থাকে ৩ ঘন্টা কিন্তু সমাপনী পরীক্ষা হবে ২ ঘন্টার। ফলে অভিভাবকদের চিন্তিত হবার কোন কারন দেখছিনা। আমাদের প্রস্তুতি পুরোদমে ছলছে। আশা করছি সুষ্ঠু ভাবে পরীক্ষা শেষ হবে।
তিন দিনে ছয় পরীক্ষা : উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।