somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রার্থনা, তমাল- শাওনের জন্যে...

৩১ শে জুলাই, ২০১০ বিকাল ৫:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এমনতো কতই হয়- শেষ রাতে রুমে ফিরে এবং রাশি রাশি ঘুমন্ত নির্জনতা দেখে বুকের গহীন ভেতরটা কেমন হু হু করে ওঠে। আচমকাই উদাসী মনে ভীড় করে পলাতক হাওয়া। এইসব ধারাবাহিক ব্যস্ততা, ক্যাম্পাসের বর্ণিল সময়, নব্যবন্ধুতা কিংবা খেয়ে না খেয়ে কাটিয়ে দেয়া এক-আধটা বসন্তের দিন...সবকিছুই তখন অর্থহীন লাগে। বয়েসী রাতে রুমের বন্ধুদের মুখায়বে সীমাহীন কান্তি দেখে ভেতরে ভেতরে আমিও কেমন হাঁপিয়ে উঠি। সারাদিনের পরিশ্রান্ত দেহটা বিছানায় এলিয়ে দিতেই মনে পড়ে যায় পুরনো দিনের কথা। খুলনার রোদ মাখা সময় খুব কাছে ডাকে। জাতিসংঘ পার্কের জমজমাট আড্ডা, সাতরাস্তা মোড়ের পড়ন্ত বিকেল আর নিউমার্কেটের উচ্ছ্বাস এখন সময়ের চরকিতে চেপে হয়ে গেছে ‘সাবেক’। ঘুমহীন বাকী রাতটুকু কেবল নস্টালজিয়ায় মেতে কেটে যায়। ভেন্টিলেটর গলে ঢুকেপড়া নঁকশী কাটা আলোর মত রাজ্যের স্মৃতি তখন ভীড় করে মনের উঠোনে। বন্ধুত্বের সেই উত্তাল দিনগুলোতে ফিরে যেতে ইচ্ছে করে খুব। কাছের মানুষদের জন্যে বাড়তেই থাকে হতাশার মাত্রা। সে তালিকায় চোখ বুঝলেই তমাল, শাওন ভেসে ওঠে ইদানীং। স্কুল জীবন থেকেই আমরা একত্রে অসংখ্য আনন্দ বেদনার দিন কাটিয়েছি। দমবন্ধ করা অস্থির সময়েও ছিলাম ঝিনুকের মত পরস্পরের কাছাকাছি। দিনে দিনে ব্যক্তিজীবনের খন্ডিত ঘটনাগুলো কিভাবে যেন আমাদের সামগ্রিক গল্প হয়ে উঠেছিল। আমার পরীক্ষা সংক্রান্ত মেঘলা দিনে তমালের চোখের জল আর শাওনের মমতা ইতিহাস হয়ে আছে, থাকবেও। শাওনের সংকটমূহুর্তে সমবেত রাত্রিযাপনের স্মৃতি মনে হলে আজও শিহরিত হই! স্বপ্ন ফিরে পাবার খুশিতে বৃষ্টিমুখর সন্ধ্যায় জনস্রোতেই তমালের বিকট চিৎকার আজ কল্পনা মনে হয়!
বন্ধুদিবসের এক রোদেলা দিনে জীবনের প্রথম ট্রেনভ্রমণের কথা মনে হলেই স্বপ্নালু চোখ ঝাপসা হয়ে ওঠে। জলজ চোখে নিকষ অন্ধকার তখন ধূসর লাগে। বাগেরহাট সার্কিট হাউজের নির্ঘুম রাত, শাওনের কারসাজিতে রাত বারোটায় তমালের ভূতের ভয় কিংবা ক্রীম ভেবে চুলের জেল মুখে মাখিয়ে বেকুব হওয়ার স্মৃতি এখনও ওদের মনে পড়ে কি না, আমার জানা নেই। কে জানে, রুপালী আলোয় নৌ-ভ্রমণের স্মৃতি মনে হলে আমার মতো ওরাও হয়তো জীবনের খেই হারিয়ে ফেলে!
এক জীবনে কত কিছুই তো হারালাম- প্রিয়তম নদীর কোলাহল, খালিশপুরের চিরচেনা শ্রমিক সাইরেন, ভিনগাঁয়ের অচেনা বুড়ি মা’র জীবন দর্শন অথবা পাটের নৌকায় রাতভর গল্পের সোনামাখা দিন। তবু তমালের অকৃত্তিম স্নেহ আর শাওনের একাগ্রতা আমার জীবন থেকে ‘নিখোঁজ’ হয়নি কখনো। উচ্চশিক্ষার জন্যে প্রিয় শহর ছেড়ে আসার সময় তমালের মলিন মুখ আর শাওনের আদ্র কণ্ঠের ‘ভুলে যাস না’ আমাকে বারবার টেনে নিয়ে যায় খুলনা। যেখানেই থাকি, যত দূরেই- ওদের জন্যে আমার মন কেমন করে!
শম্পা আপুর বিয়েতে আমাদের হৈ হুল্লোড়, বরের গাড়ীতে ব্যাঙ ছেড়ে দেওয়ার দু:সাহসিক অভিযান, ভয়ানক গরমের মধ্যেও এক বিছানায় চারজনের নিদ্রাহীন সারারাতের কথা মনে হলেই শীতের পাতার মত টুপ-টাপ ঝরে পড়ে দীর্ঘশ্বাস।
এখনও বড় কোন ছুটি পেলে ছুটে যাই খুলনা। দূর পাল্লার নাইট কোচে পদ্মার উত্তাল ঢেউ পেরোলেই আমার হার্টবিট বেড়ে যায়। যশোর অতিক্রম করার পর আর তর সয় না। যৌক্তিক করনেই বাস কোথাও ব্রেক কষলে আমি অস্থির হয়ে পড়ি। মনে হয়, কখন পৌঁছাবো!

২.
খুলনা গেলেই আড্ডা বসে আমাদের। পুরনো স্মৃতি ফিরিয়ে আনতে এখনো আমরা জাতিসংঘ পার্কে জড়ো হই। দেরী করে পৌঁছানোর স্বভাব ছাড়তে পারি না বলে শাওনের বকা খাই এখনো। তবে কোথায় যেন সুতো ছিঁড়ে গেছে। সময় আমাদের বড্ড অসহায় করে দিয়েছে। সীমাহীন প্রত্যাশা নিয়ে খুলনা গেলে শাওন-তমালের ব্যস্ততা আমাকে কষ্ট দেয়। চেনা দিনগুলো ভীষণ অচেনা মনে হয়। নতুন বন্ধুদের নিয়ে তমালের গোছানো জীবন দেখে কেমন কষ্টই লাগে। এই বিরাণ শহরে নিজেকে বড্ড বেমানান করে তুললেও তমাল সে কষ্ট মাড়ায়নি দেখে ভালই লাগে এক অর্থে। শাওনের বাসায় আমাদের অনন্ত কথামালা এখন আর কাউকেই আগের মত দোলা দেয় না। তবু হুটহাট সেই সব দিনের কথা ভেবে গোপনে ভিজে ওঠে চোখের জমিন। একান্তে আমার এই নীরব বেদনা হয়তো ওদের কাছে পৌঁছাবে না, হয়তো ওরা জানতেই পারবে না- কী ফুল ঝরিল বিপুল অন্ধকারে!
ভোরের আলোয় চোখ বুজবার ঠিক পূর্বে, বন্ধু দিবসের সকালে তমাল-শাওনের জন্যে আঁজলাভরা ভালোবাসা পাঠিয়ে দিলাম। অধর ছুঁয়ে বললাম, ‘আমি তোদের জন্যে কিছুই করতে পারিনি রে, শুধু নিয়েছি দুহাত ভরে, মা করিস। যেখানেই থাকিস, ভাল থাকিস, মনে রাখিস!!
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১০ বিকাল ৫:৩৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×