somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রিপোস্ট : ব্লগারময় দুইটা দিন...

২০ শে নভেম্বর, ২০০৬ সকাল ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(আগেরটা তাড়াহুড়োয় লেখা। তাই মুছে ফেলা। এইটাও যে খুব যত্ন নিয়ে তা নয়। তবু আগের চেয়ে ঠান্ডা মাথায়, রয়ে সয়ে )

কনফুসিয়াস ফোন করেছিল পরশুর আগেরদিন। আমার ফোনে একধরণের ইএসপি কাজ করে। দেখা যায় আমি কীভাবে যেন আগে থেকেই বুঝতে পারি। অবশ্য সেভড নাম্বার তো এমনিতেই নাম দেয়, আমি বলতাছি প্রাইভেট নাম্বার, আননোন আর হঠাৎ আসা ফোনের কথা। ঠিক হইছিল পরদিন দেখা হবে, মানে গত পরশু। কনফু ওরফে তারেক, প্রজাপতি ওরফে তিতলি ওরফে কঙ্কাবতি- দুজন মিলে তশরিফ রাখলেন এই গরীবখানায়। হালকা আড্ডা। গোলগাল, নাদুসনুদুস বাট সুইট অ্যান্ড কিউট আমাগো কনফু। দারুণ পোলা। তয় ওর তাড়াহুড়া বেশি। আইসাই ওয়েবসাইট নিয়া পড়ল। ও সম্প্রতি বীক্ষণ নামে একটা সাইট বানাইছে। সেইটাতে আমাদের অনেক ব্লগারের কবিতাও নাকি ছাপা হইছে বলল। প্রজাপতি পড়ল সাহিবারে নিয়া। এই আড্ডা ভাঙ্গল দুপুরে। শেষ হইল সাহিবার জটিল এক ডায়লগে। তার তিতলিরে ভাল্লাগছে। বলল, 'আন্টি বাসা তো চিনলেন, এখন থেকে আসাযাওয়ার মধ্যে থাকবেন।'


পরদিন মানে গতকাল প্রবর্তনায় ভেনু্য ঠিক হইল লাঞ্চের। একটা কারণে আমি অবরোধরে স্বাগত জানাই। এমনিতে বাইক নাই , ফাপড়ে আছি। সিএনজি যাইতে চায়না, 30টাকার ভাড়া 80টাকা। মেজাজ বিলা কইরা চইরা বসি। রাসেল আর আমি প্রায় এক মাইল হাইটা সিএনজিটা পাইছি। পেটে এক হাড়ি খিদা নিয়া মেয়েদের সবাক জলপান কেন্দ্রে পৌছলাম। মেয়ে নাই বইলা আমাদের পানি পর্যন্ত দিতে রাজি না । কী অপমান!!!
ইমা পড়ছে ধানমন্ডীর জামে, কনফু-প্রজাপতি শ্যামলীর। যাইহোক ওরা আসল, তারপর রক্ষা।

এরপর ভুনা খিচুরি, ইলিশ, মুরগি সহযোগে ভুড়ি ভোজন। সঙ্গে শিম ভর্তা আর বেগুন ভাজি। ভালোই হইল। খানিকটা আড্ডার পর কনফুর হুড়োহুড়ি শুরু। সে যাবে কুমিল্লা। প্রজাপতিরে ভার্সিটি হইয়া বাসায় দিয়া। প্রাপ্তিরে দেখার একটা প্ল্যান করসিলাম। সারিয়ারে বলা ছিল। সেটা আর হয় নাই।

ওরা যাওয়ার পর আসল শরৎ। অ্যাবসেন্ট মাইন্ডেড, দ্য ওয়াল । ইমা ছয়টায় চলে যাওয়ার পর আমি রাসেল, শরৎ শাহবাগ। সে এক আতেলীয় আড্ডা, বাট চরম উপভোগ্য। অষ্ট ডট যে এত জানে, সামনাসামনি কালকে জানলাম। শরৎ পুরান আতেল। আমি বোকাচোদা হইয়া শুনি। আর শপথ করি, কবিতা? আমি? নৈব নৈব চ!!!
গান নিয়া আলাপে ফ্লোর পাইলাম আমি। হেঃ হেঃ এইটা আবার আমার লাইন। দেশের দূরাবস্থা না থাকলে আড্ডা যে কতক্ষণ চলত খোদা মালুম। শিগগির আরেকটা বড় আড্ডা হবে। গুজব হইল এতে মহামান্য হিমু প্রধান অতিথি হবেন। আমরা তদ্দিন পর্যন্ত তার সুস্বাস্থ্য কামনা করি। (ক্লোজআপহাসি)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:০৪

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×