somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অঃরঃপিঃ
বিলাই কয়, ‍"মাছ খাব না, ধর্ম করছি, গয়ায় যাব"

বিবাহিত ব্যাচেলারের নামচা

১৬ ই মে, ২০০৭ দুপুর ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্যাপারটা ঘটাইতে হইতই। ছলে-বলে-কৌশলে। দ্বিতীয়টা বাদ। বাকি দুইটারেই যতটা ইমপ্রোভাইজ করা যায় আর কি। আমার জন্য স্বর্গীয় প্রেরণা হইয়া মাশীদ আসছিল দেশে। পয়লা বৈশাখ থাইক্যা আমার লাভ লাইফ খুবই হ্যাজার্ডাস হইয়া আছিল। ভাঙে ভাঙে অবস্থা। মাশীদের লগে মন উজাড় কইরা কথা কইছি। আরেকজন আমার প্রবাসী বান্ধবী পূর্বা আফরোজ। এরা নারী সমাজের সঙে বিট্রে কইরা আমারে যথেষ্ট টিপস যোগাইছে। সাহস দিছু নজমুল আলবাব।

এরপর ষড়যন্তো শুরু। তার সঙ্গে দ্যাখা, আমার ভুল-চুকের জন্য অনুতাপ। একটু কান্নাকাটিও করছি। তয় সেইটা ছিল একদম জেনুইন। এইভাবেই এক ফাপড়ে তারে রাজি করানো। ভাস্করের বাসায় অন্য দাওয়াত ছিল, সেইটারে বিয়ার পার্টি বানাইলাম। আমার পুরান বন্ধু বান্ধবদের কাউরে কই নাই। ব্লগের স্বজনরাই (তারাই শ্রেষ্ঠ বান্ধব) উজাড় কইরা ঝাপাইছে। আলবাব মুহূর্তের নোটিশে সিলেট টু ঢাকা জার্নি করছে। জেবতিক আরিফ উকিল বাপেদের যা যা করার তাই করছে। ভাস্কর-মৌসুমরে ধন্যবাদ দিলে অপমান করা হইব। সারিয়া যা করছে সেইটা উল্লেখ করাটাও আরো অপমান। থ্যাঙ্কস টু শরত-কৌশিক (বিয়ার আসর থিক্যা পলানিটা বাদ দিলে)। আনিকা আর তার হাবিরেও ধন্যবাদ। আমিন পোলাটাও জান দিয়া খাটছে।
ধন্যবাদ ব্লগ বন্ধুদের তারা শুভেচ্ছা জানাইছেন। প্রবাসীরা ম্যাসেঞ্জারে-এসএমএসএ বার্তা পাঠাইছেন। উই আর গ্রেটফুল টু ইউ অল।

সর্বশেষ আপডেট বউ আমার বাপের বাড়ি থাকে। সাথিয়া স্টাইলে বিয়া। স্মাইল প্যাকেজে যোগাযোগ, সেইটা ফুরাইলে দেশ। বিয়ার পর একদিন মাত্র দ্যাখা হইছে। তুমুল বিরহ কাল চলতাছে। তার অবশ্য কোনো বিকার নাই। আমিই তব্দা খাইয়া রইছি। কিচ্ছু ভাল্লাগে না। একটা ক্যাচাল হইছিল। সেইটা দারুণ একটা পোস্টের দারুণ কিছু লাইন আউরাইয়া দারুণভাবে সামাল দিছি। সেইজন্য থ্যাংকস টু রাগ ইমন।

ভালো থাইকেন সবাই। দোয়া কইরেন স্বতেজে শিগগিরই যেন ব্লগাইতে পারি। আপাতত আঙুল দেয়ার উতসাহটুকুও পাইতাছি না।
২২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৪



“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

×