রাস্তার পাশে কিছু ছেলে আড্ডা দিচ্ছিল। সবার বয়স ২২/২৪'র মাঝে হবে । স্টুডেন্টই মনে হল।
তাদের পাশ দিয়ে একটা মেয়ে হেটেঁ যাচ্ছিল। মেয়েটা বেশ মোটা আর কালো।
মেয়েটাকে দেখেই ছেলে গুলো মন্তব্য করতে থাকলো:
"ওরে হাতিরে,আল্লাহরে কোন রেশনের চাল খায়,বা আলকাতরা কি বেচেঁ নাকি গায়ের থেকে?" ইত্যাদি ইত্যাদি।
তারাঁ যথেষ্ট জোড়ে জোড়ে এসব বলছিল,যাতে মেয়েটা শুনতে পায়। আমি মেয়েটার চোখ দেখতে পাইনি কিন্তু বুঝতে পারা যায় ওর চোখে পানি আসছিল এসব শুনে।
আবার আমার এক ছেলে ফ্রেন্ড এক মেয়েকেপছন্দ করতো। ও ছেলে হিসেবে খাটো। তো মেয়েটা ওকে রিজেক্ট করে বলে:
"আয়নায় নিজেকে দেখছেন? আমার কোমড়ের কাছে থাকা ছেলে আমি পছন্দ করবো?"
মেয়েটা ওকে ফিরিয়ে দিতে পারে,কিন্তু তাই বল এসব কথা কি ঠিক ছিল?
কারো শারীরিক সমস্যা নিয়ে বাজে কথা বলে কি আমরা প্রমান করতে চাই আমরা সুন্দর!
এই দুনিয়ায় কেউ পরিপূর্ন না,কেউ না।
হতে পারে বিধাতার কৃপায় আপনার অসংগতি গুলো সরাসরি চোখে পরছেনা, তাই বলে কাওকে ছোট করার অধিকার আপনার নেই।
যাকে হয়তো আপনি ছোট করার চেষ্টা করছেন হয়তো সে মেধা, যোগ্যতা বা সৃজনশীলতায় আপনাকে ছাড়িয়ে যাবে।
সবাইকে সম্মান করতে শিখুন এতে আপনিও সম্মানিত হবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



