somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবনের বাস্তবতা : আমাদের জীবনের কষ্টগুলো কি এমনি এমনি?

১৯ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


​​কিছু বিষয় আছে যেগুলো ঠিক ভাষায় প্রকাশ করা যায় না। কত কঠিন সময় যে মানুষের জীবনে আসে, যার শতভাগের একভাগ অন্য কোন মানুষ অনুভব করতে পারবে না, কেবল যিনি ভুগছেন, তিনিই বুঝেন। তখন সদ্য মাধ্যমিক পাশ করেছি, একটা ইংরেজি ম্যাগাজিনে 'মায়ের লেখা সন্তানের প্রতি চিঠিতে' একটা লাইন লেখা ছিলো, "Fiction ends where fact begins", যা আমার সেই কিশোর হৃদয়ে দাগ কেটেছিলো। বাল্যজীবনে আর কৈশোর জীবনে আমি অজস্র গল্প-উপন্যাসে ডুব দিয়ে থেকেছি, তারুণ্যে আর যৌবনের উপলব্ধিগুলো আমাকে শিখিয়েছে, আমাদের একটা জীবন কখনো গল্প-উপন্যাস, পত্রিকার টুকরো ঘটনা বা অভিজ্ঞতার সাথে কখনই মিলে না, অন্য কোন মানুষও তা উপলব্ধি করতে পারবে না। এই একেকটা মানুষের গোটা বিষয়গুলোর একমাত্র সাক্ষী যিনি, তিনিই পারবেন সত্যিকারের সঠিক পুরষ্কার দিতে, শাস্তি দিতে, ভালোবাসা দিতে...

ক'দিন আগে আমার ছেলেবেলার এক বন্ধুর সাথে সাক্ষাত করলাম। স্কুল জীবন থেকেই সে নামাযে নিয়মিত ছিলো, এখন প্রচলিত স্রোতের বিরুদ্ধে স্রোত বইয়ে দেয়া 'দাড়িওয়ালা, মেয়েবন্ধুহীন, প্র্যাক্টিসিং' মুসলিম যুবক। অনেকগুলো বছর পরে দু'জনের হৃদ্যতার মাঝে অন্যরকম একটা অনুরণন পেলাম, বুঝলাম এটা 'ইখওয়ানুল মুসলিমিন' বা আল্লাহর জন্য ভ্রাতৃত্ব বলেই এই নতুন মাত্রা, সুবহানাল্লাহ! বন্ধু আমার কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে অনেকগুলো বছর। আমার কিছু আলাপের এক পর্যায়ে সে বলছিলো, আমি বিশ্বাস করি, Allah is preparing me. আমি এত চেষ্টা করার পরেও অনেকগুলো যন্ত্রণা থেকে বের হতে পারছি না। আল্লাহ হয়ত চাইছেন এভাবে আমাকে সবরকারী করে তৈরি করতে, আমাকে সমস্যাগুলোর মুখোমুখি করিয়ে জোর করে হলেও অনেক কিছু শিখিয়ে দিতে... এরপর সে আমার স্কুল-কলেজ জীবনের যেসব কিছু তিক্ত অভিজ্ঞতা এখনকার জীবনে দক্ষতা হয়ে রূপ পেয়েছে, সেগুলোর কথা স্মরণ করিয়ে দিলো... এরপরেও কয়েকবার দেখা হয়েছে বন্ধুর সাথে, প্রতিবারেই সে কঠিন সময়গুলো নিয়ে মনে করিয়ে দিয়েছে, "Allah is preparing us"... তার এই গভীর বিশ্বাসটা আমাকে খুব স্পর্শ করেছে।

আমাদের সবার জীবনগুলো আলাদা। কিন্তু আল্লাহ আমাদের জীবনের সবকিছুর খবর রাখেন। আমাদের প্রতিটি জীবন অন্যদের জীবনকে প্রভাবিত করে। 'হুদাহুদি' কিছু হয় না, আল্লাহ হয়ত চারপাশের অনেক কিছুকেই আমাদের হিদায়াতের জন্য পাঠাচ্ছেন; আমাদের শোকরকারী হিসেবে, ইস্তিগফারকারী হিসেবে আল্লাহর দিকে ফিরে মু'মিন ও মুজাহিদে পরিণত হবার জন্য নিদর্শন হিসেবে পাঠাচ্ছেন, আমরা টের পাচ্ছিনা। তবে, আল্লাহর জন্য করা প্রতিটি কষ্টমাখা নিঃশ্বাসেরও প্রতিদান আল্লাহ আমাদের দিবেন। আমাদের হারানোর কিছু নেই।

ইদানিং কিছু অভিজ্ঞতা থেকে সেই কথাই মনে হয় বারবার--চলমান সময় যত কষ্টেরই হোক, পরবর্তীতে যদি সাফল্য পাওয়া যায়, তখন আগের কষ্টের কথা মনে থাকে না। দুনিয়ার কষ্টগুলোর বিনিময় যেদিন আল্লাহ 'ডানহাতে আমলনামা' উপহার দিবেন, আমাদের যন্ত্রণাগুলোর কথা আর মনে থাকবে না। তাইতো আমাদের হারানোর কিছু নেই, সবই প্রাপ্তি... প্রতিটি আত্মাছেঁড়া কষ্ট, শারীরিক যন্ত্রণা, আর্থিক অভাব --আল্লাহর জন্য সবর করলে বিনিময় হবেই। তাছাড়া, আল্লাহর সাহায্য তো অতি নিকটেই..

সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৫০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×