somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অ্যাভেঞ্জার এক অবিশ্বাস্য থ্রিলার

১২ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পৃথিবীতে খুব কম থ্রিলার লেখকই আছেন যারা ফ্রেডেরিক ফরসাইথের মত বা তাঁর সমমানের অথেনটিক ডাটাসম্পন্ন থ্রিলার বই লিখতে পারেন। আমি ১০০% নিশ্চিত না তবে খুব সম্ভতত উনিই একমাত্র থ্রিলার লেখক যিনি তার প্রথম উপন্যাস থেকেই (দ্য ডে অফ দ্য জ্যাকেল) একটি নতুন স্টাইল শুরু করেছেন যা হল সংবাদ রিপোর্টে যে রিসার্চ টেকনিক ব্যবহার করা হয় সেই স্টাইল অনুসরন করা। যেহেতু উনি নিজেই একজন সাংবাদিক ছিলেন তাই তাঁর লেখাতে সেই অভিনব স্টাইলটার প্রাধান্য পাওয়াটা অস্বাভাবিক কিছু না। উনি অন্য আরেক দিয়েও ব্যতিক্রম, যেখানে অন্যান্য জনপ্রিয় ও বেস্টসেলাররা প্রতিবছরই একটা করে উপন্যাস জন্ম দিচ্ছেন সেখানে ফরসাইথ তাঁর ৪২ বছরের দীর্ঘ ক্যারিয়ারে এই পর্যন্ত মাত্র ১৪ টি পুরনাঙ্গ উপন্যাস লিখেছেন। উনার লেখা এই পর্যন্ত যে অল্প কয়েকটা পড়েছি সবগুলোই আমাকে মুগ্ধ করেছে। সর্বশেষ পড়লাম "অ্যাভেঞ্জার"।

রিকি নামক ১৮ বছরের এক অ্যামেরিকান তরুন বসনিয়ায় ১৯৯৫ সালে রিলিফ ওয়ার্কে কাজ করতে যেয়ে নিখোঁজ হয়। রিকির ধনী কানাডিয়ান নানা "ট্রেকার" পাঠায় বসনিয়ায় তাঁর নাতির খোঁজে। ট্রেকার যুদ্ধবিদ্ধস্ত যুগোস্লাভে তন্নতন্ন করে তদন্ত করে এসে রিপোর্ট দিলো রিকির বেঁচে থাকার সম্ভাবনা শূন্য এবং এও জানালো এক সার্বিয়ান যুবকের কাছে রিকি রহস্যের চাবিকাঠি আছে কিন্তু সেই যুবক মুখে কুলুপ এটে আছে। ঘটনার প্রায় ৬ বছর পর ২০০০ সালে সেই সার্বিয়ান যুবক ট্রেকারের কাছে রহস্য উন্মোচন করলো। রিকির নানা অ্যামেরিকান সরকারের কাছে সাহায্য চেয়ে ব্যর্থ হন। পুরো অ্যামেরিকান ইন্টেলিজেন্স কমিউনিটি কারো কাছেই খুনীর আপডেটেড কোন ফাইল নেই। তাঁর বর্তমান হদিস কেউ জানে না। এই মুহূর্তে এসে রহস্যময়ী "অ্যাভেঞ্জার" কে নিয়োগ দেয়া হল। আভেঞ্জারের কাজ হল খুনী পৃথিবীর যেই তল্লাটেই থাকুক তাকে ধরে আনতে হবে। কিন্তু প্রানে মেরে ফেলা যাবে না।

শুরু হলো অ্যাভেঞ্জারের অবিশ্বাস্য এবং অসাধ্য এক মিশন।

বইটি যদি কেউ ভবিষ্যতে পড়েন আমি বলব ইংলিশটাই পড়তে। ফরসাইথের ইংলিশ সমসাময়িক অন্যান্য থ্রিলার লেখকের চেয়ে তুলনামুলকভাবে কঠিনই বলা চলে। কিন্তু তারপরও বলব ইংলিশটাই পড়ার জন্য কেবলমাত্র উনার অসাধারন লেখনী টেকনিকের জন্য। আরও একটা বিষয় খেয়াল রাখতে হবে ফরসাইথের বই পড়ার সময় যেন একটা সিঙ্গেল ওয়ার্ডও যেন মিস না যায়। উনার ব্যাকস্টোরিগুলার মাধ্যমেই উনি বর্তমানের কাহিনী তুলে ধরেন ধীরে ধীরে।
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৫৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×