somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুধুই বই - নাকি আরো কিছু?

২৬ শে জুলাই, ২০১০ সকাল ৮:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা কুরআনকে সব সময় একটি religious book বা পবিত্র ধর্মগ্রন্থ হিসেবে বিবেচনা করি, খুব বেশি হলে মনে করি ''এই বইখানা থেকে হয়ত জীবনের জন্য কিছু উপদেশ গ্রহণ করা যাবে''; তবে আমরা কখনো কি ভুলেও এই ভেবে আশ্চর্য হই যে এই কুরআন আসলে সৃষ্টিকর্তার কাছ থেকে আসা সরাসরি এক ভয়েস রেকর্ড - এর প্রত্যেক এক একটি শব্দ এবং এক একটি অক্ষর সর্বশক্তিমান আল্লাহ তা'আলার কাছ থেকেই এসেছে!! কখনো কি আমরা এই ভেবে কুর'আনের প্রশংসা করি যে 'আহা এই কথাগুলি আমার মালিক -আমার প্রভু যেন আমাকে বলছেন'!

কুর’আনের প্রতিটি বাণী অবশ্যই পুরো মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে জরুরি মেসেজ, কিন্তু এক-ই সাথে তা মুসলমান গণের বিবেচনায় আল্লাহ সুবহানাহুওয়াতা'আলার মুজিজা*। আমরা কি কখনো কুর'আন কে অলৌকিক মুজিজা হিসেবে দেখি? তাহলে নিশ্চয়ই এতটা বেশি অবহেলা করতে পারতাম নাহ।

মুসা (আ)নবিজীর কাছে যখন আল্লাহর মুজিজা আসলেন, উনি হাতের লাঠি দিয়ে বাড়ি মেরে সমুদ্রের পানি দুই ভাগ করে ফেললেন, এবং অনুসারীগণকে নিয়ে নিরাপদে পার হয়ে আসলেন। কী আশ্চর্যজনক ঘটনা! আমরা ভেবে অবাক হই! আমরা যদি ঠিক সেই মুহূর্তে মুসা আলাইহিস সালামের পাশে থাকতাম তাহলে কেমন লাগত ভাবলেই আশ্চর্য লাগে!

ঈসা নবী (আ) মরে যাওয়া মানুষকে আবার প্রাণ দিলেন আল্লাহর কুদরতে! ইয়া আল্লাহু এও কী সম্ভব সুবহানাল্লাহ!! -এই সব-ই একজন সাধারণ মুসলমান বিশ্বাস করে, অনেকে ভেবে শিহরিত হয় যে- আল্লাহ পাকের কী অসম্ভব কুদরত!
আলহামদুলিল্লাহ

ঠিক এক-ই ভাবে মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর উপরে সবচেয়ে বড় যে মুজিজা আসে তা হল কুর'আন। আল্লাহ তা'আলা সমগ্র মানবজাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় গুলো জানাবার সময় এমন একজন মানুষ কে বেছে নেন যিনি না লিখতে জানতেন আর না পারতেন পড়তে, এবং তাঁর-ই উপর নাযিল হল দুনিয়ার সবচেয়ে জ্ঞ্যানপূর্ণ বাক্যগুলো!! অন্য সব নবীগনের অলৌকিক মুজিজার কথা ভেবে আমরা যেমন আনন্দিত হই, রোমাঞ্চিত হই, ইচ্ছা করে সেখানে হাজির থাকতে, তেমনি কুর'আন কেও আমাদের মুজিজা বলে মানতে হবে, আর এটি-ই এমন এক মুজিজা যা মানুষের সামনে এখনও বর্তমান। সরাসরি আল্লাহর কাছ থেকে আসা এক বস্তু আমাদের কাছে আছে - ভাবলে কি অবাক লাগে না?

আগেকার দিনে মুজিজা বা অলৌকিক কুদরত দেখে মানুষ নবী রাসুলগণের কথা মেনে নিত, তবে আজ কেন কুর'আন শুনে বা পড়ে কেউ সহজেই তা স্বীকার করেনা? এমনকি মুসলমানদের-ও এর প্রতি মমতা নাই! এর কারণ হল আমরা আসলে ঠিকমত জানি-ই না যে কুর'আন কি বলছে - আর এর কথাগুলোর গভীরতা কতখানি বেশি। হয়তো বিশেষ কিছু উপলক্ষে একটু পড়লেই অনেক হয়ে গেল!

আল-কুর'আন মহান আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ কুদরত, এর প্রত্যেকটি অক্ষরকে আমাদের মুসলমানদের সম্মান করতে হবে ‘আল্লাহর কথা’ হিসেবে, আমাদেরকে যিনি সৃষ্টি করলেন, তিনি আমাদেরকে কী বলতে চাচ্ছেন সেটা জানার কি কোনই প্রয়োজন নেই!!?

*মুজিজাঃ আশ্চর্যজনক বস্তু বা অলৌকিক ঘটনা যা মানুষের পক্ষে করা অসম্ভব
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

×