somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মামুর বাড়ীর আব্দার - বিজিএমইএ'র

০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্যবসা খারাপ হওয়ার অজুহাত দেখিয়ে ঈদে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার জন্য সরকারের কাছে সহায়তা হিসেবে ৩ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ দাবি করেছে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।


গত অর্থবছরে রপ্তানিতে লক্ষ্যমাত্রার চেয়ে চার শতাংশ বেশি প্রবৃদ্ধি অর্জন করলেও আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে তাদের এ টাকা প্রয়োজন বলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন সংগঠনটির সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।

তিনি বলেন, পবিত্র রমজান ও ঈদ সামনে রেখে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পে 'অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে' বিজিএমইএ সরকারের ৫ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের মধ্য থেকে ৩ হাজার কোটি টাকার সহায়তা চাচ্ছে।

এ সহায়তা আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে দেওয়ার দাবি জানিয়ে মুর্শেদী বলেন, "স¤প্রতি আমাদের সাধারণ সভায় দেড় হাজার পোশাক শিল্প মালিকের ৪০ শতাংশ বলেছেন, ব্যবসা খারাপ হওয়ায় ঈদে তারা শ্রমিকদের বেতন-বোনাস দিতে পারবেন না।"

পোশাক শিল্পের অর্ডার চলতি অর্থবছরের প্রথম দুমাসে আগের অর্থবছরের চেয়ে ১৫-২০ শতাংশ কমেছে জানিয়ে তিনি বলেন, "এ জন্য ঈদে অনেক পোশাক শিল্প মালিকদের জন্য নির্দিষ্ট সময়ে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে।"

বিজিএমইএ নেতারা গত কিছু দিন ধরে সরকারের কাছে প্রণোদনা প্যাকেজ দাবি করে আসছেন। মন্দার মধ্যে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও এর আগে কয়েকবার সংবাদ সম্মেলন করে জানান তারা।

তবে দেশের রপ্তানি তথ্যে বিশ্বমন্দার মধ্যেও পোশাক শিল্প খাতে নেতিবাচক প্রভাবের উল্লেখ নেই।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে, ২০০৮-০৯ অর্থবছরে বাংলাদেশ থেকে প্রায় ৫৯০ কোটি মার্কিন ডলারের উভেন পণ্য রপ্তানি হয়েছে যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪ দশমিক ১৩ ভাগ বেশি। আর ২০০৭-০৮ বছরের তুলনায় এর প্রবৃদ্ধির হার ১৪ দশমিক ৫৪ শতাংশ বেশি।

অন্যদিকে ২০০৮-০৯ অর্থবছরে নিটওয়্যার রপ্তানি হয়েছে প্রায় ৬৪০ কোটি মার্কিন ডলারের যা লক্ষ্যমাত্রার চেয়ে ২ দশমিক ৩৫ ভাগ কম। তবে ২০০৭-০৮ অর্থবছরের তুলনায় এর প্রবৃদ্ধির হার ১৬ দশমিক ২১ শতাংশ বেশি।

মুর্শেদী বলেন, "বিশ্বমন্দার কারণে ১০৭টি কারখানা বন্ধ হয়ে ৫০ হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে।"

সংবাদ সম্মেলনে বিজিএমইএ মোট রপ্তানিমূল্যের ৩০ ভাগের ওপর প্রতি ডলারের বিপরীতে ১০ টাকা অতিরিক্ত বিনিময় হার, পোশাক শিল্প খাতের সব ধরনের ঋণের সুদের ওপর কমপক্ষে পাঁচ শতাংশ ভর্তুকি এবং বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ব্যবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত প্রতি লিটার ডিজেলে ১০ টাকা করে ভর্তুকি দেওয়ারও দাবি জানায়।

সূত্র : বিডিনিউজ২৪.কম : Click This Link
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

লিখেছেন দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮



মুক্তোর মতোন অভিমান

চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়

অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়

একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:১২

০১।



২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×