পথের আঁধারে দেখেছিনু তারে,
ঠিক যেন হাজার বছর আগে ,কালীদহের গাঙে
জোনাক পোকার ভিড়ে
নিভু নিভু আলোর মাযে যখন সন্ধ্যা তারা জ্বলে পশ্চিম আকাশে
পৃথিবীর সমস্ত সুন্দর যেন ঠা্ই নিয়েছিল একই মুখে!
বর্ণনা?
কবির কি সাধ্য আকাশ,সাগর ,প্রকৃতির বর্ণনা দেওয়া!
না।
এত তার চেয়েও মহত্তর-এক মানবী!
প্রেমিকের কাছে এক প্রেমিকা,
ভালোবাসার
বহ্নিশিখা যাতে পোড়ায় অষ্টপ্রহর
তাকে কিভাবে প্রকাশ করি, বল?
(সংগৃহিত)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





