রক্ষণশীলতার বিপরীতই কি আধুনিকতা?আপাতদৃষ্টিতে পর্যবেক্ষণের দ্বারা মনে এমন প্রশ্নের উদ্ভব হওয়া অস্বাভাবিক কিছুই নয়।বর্তমানে আমরা এমন সময়ে অবস্থান করছি,যেখানে ধর্মপ্রাণ মানুষদের বাঁকা চোখে দেখা হয়।এমনকি অনেকে আপন ধর্মের পরিচয় দিতেও লজ্জাবোধ করেন!ফেসবুকে মানবতা,মানব ধর্ম ইত্যাদি নতুন আবির্ভূত ধর্মের খোঁজ মেলে অহরহ।এগুলো আসলে ধর্মীয় বিধি নিষেধ মেনে না চলার নতুন কৌশল।আমার জানামতে প্রতিটি ধর্মেই কমবেশী সত্কাজের আদেশ এবং অসত্কাজের নিষেধ করা হয়েছে।ধর্ম না মেনে মনগড়া জীবন যাপনের ভেতরেই কি আসল স্বাধীনতা?খুব ভালো আছে কি ধর্মকে অবজ্ঞার চোখে দেখা মানুষগুলি?প্রাত্যাহিক জীবনে এর প্রভাব কি পড়ছেনা?
নিজের স্বাধীনতা মতো চলাফেরা করার মাঝেই অনেকে আধুনিকতা খুঁজে বেড়ায়।দিন দিন স্বাধীনতার সংজ্ঞা বদলে যাচ্ছে।একেক জনের কাছে স্বাধীনতার অর্থ একেক রকম।নারীদের স্বাধীনতা ইচ্ছেমতো শালীন-অশালীন পোশাক পরিধানের ভেতর জড়িয়ে যাচ্ছে।প্রেমিক-প্রেমিকার স্বাধীনতা যখন তখন লিটনের ফ্লাটে যাবার,বখাটে ছেলের স্বাধীনতা নেশার জগত্ আর নারীদের উত্ত্যাক্ত করার ভেতর,নাস্তিকদের স্বাধীনতা নিজেদের যুক্তি উপস্থাপন করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার মাঝে।এসব স্বাধীনতা সমাজের জন্যে কতটুকু কল্যাণকর সেটা ভাবা দরকার।দিন দিন মানুষের ভেতর থেকে নৈতিকতা,মানবতা,আইন মেনে চলার প্রবণতা কমে যাচ্ছে।আইন অমান্য করা আর ধর্মীয় বিধিনিষেধ উপেক্ষা করার মাঝে অদ্ভুদ আনন্দ খুঁজে বেড়ায় অধিকাংশ মানুষই!এই প্রজন্মের সবাই আধুনিকতার পেছনে ছুটে বেড়াচ্ছে।ভালোবেসে প্রেমিকাকে গোলাপ ফুল দেয়া সেকেলে হয়ে যাচ্ছে;লিটনের ফ্লাটে না গেলে আজকাল নাকি আধুনিক হওয়াই যায় না!বাবা-মার চোখ,সমাজকে ফাঁকি দিয়ে আর ধর্মকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ভালোবাসার নাম করে অবাধ যৌনাচারে লিপ্ত হয়ে স্বাধীনতা উপভোগ করতে ব্যাস্ত আধুনিক প্রেমিক-প্রেমিকা সমাজ।সংস্কৃতির নামে অপসংস্কৃতিও আধুনিকতার অংশ।পাশ্চাত্য আর ভারতীয় আগ্রাসনে আমাদের সংস্কৃতির অস্তিত্ব হুমকির মুখে পড়ছে।সবাই প্রতিযোগীতা করে আধুনিক থেকে আধুনিকতর হতে চাচ্ছে।আল্ট্রামর্ডান হতে গিয়ে যে শেকড়ে টান পড়ছে,সেদিকে খেয়াল নেই কারো।যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার অর্থ এটি নয় যে নিজের অস্তিত্ব ভুলে গিয়ে অন্ধভাবে সামাজিক-সাংস্কৃতিক আগ্রাসনে ভেসে যাওয়া।আধুনিকতার পেছনে ছুটতে থাকা প্রজন্মের ভবিষ্যত্ কোথায় গিয়ে ঠেকে সেটা দেখার বিষয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



