যারা নতুন ব্লগ লিখা শুরু করেছেন তারা প্রথম পাতায় লিখার সুযোগ পায় না বা দেয়া হয় না প্রথম কিছু দিন। নতুন ব্লগারদের রাখা হয় কিছু দিনের পর্যবেক্ষণে। তারা কি লিখছে না লিখছে পর্যবেক্ষণ করে দেয়া হয় তাদের প্রথম পাতায় লিখার সুযোগ। এতে প্রথম পাতার মান বজায় থাকে। নতুনরা প্রথম এসেই হয়তো প্রথম পাতায় জায়গা পাবার মত সে রকম মান সম্মত লিখা দিতে পারে না। অথবা না জেনেই হয়তো ভেঙ্গে ফেলতে পারে ব্লগ এর কোনো নিয়ম। তাই প্রথম পাতায় যায়গা পাওয়ার আগে নতুনদের লিখার পর্যবেক্ষণে আমি সাইটের মডারেটরদের সাথে সম্পুর্ন একমত।
কিন্তু আমার প্রশ্ন হল পাঠকরা ব্লগের কত পাতা পর্যন্ত গিয়ে নতুনদের লিখা পরে। পুরান ব্লগারদের ভিরে বেশির ভাগ সময় ই হারিয়ে যায় নতুন লেখকদের লিখা। আর নতুনদের লিখা যদি কেউ নাই পড়ে তাহলে নতুনরা কি হারিয়ে ফেলবে না তাদের লিখার আগ্রহ???
নতুন ব্লগারদের এমন কি কমেন্ট ও করতে দেয়া হয় না অন্য কারো লিখা ব্লগে। পুরান ব্লগারদের কোনো পোষ্টে যদি নতুন ব্লগারদের কিছু জানার থাকে তাহলে কোনো উপায় ই খোলা নেই নতুন ব্লগারদের হাতে।
কত প্রশ্ন থাকে আমার পুরান ব্লগারদের কত পোষ্ট নিয়ে কিন্তু আমি যে একেবারেই নিরুপায়।
কিছু দিন আগে একটা পোষ্ট দেখলাম একজন পুরান ব্লগার দাবা খেলা সর্ম্পকে কিছু জানতে চায়। একজন দাবা অনুরাগী হিসাবে আমার উচিত ছিলো তাকে কিছু সু-পরামর্শ দেয়া। কারন আমি ব্যক্তিগত ভাবে চাই এই খেলাটার উন্নতি। ব্লগার হিসাবে আমি নতুন হতে পারি, আমার লিখার হাত ভাল না হতে পারে,আমার লিখা কারো ভালো না লাগতে পারে কিন্তু দাবায় তো আমি ভালো কিছু জানতে ও পারি। কিন্তু আমার কোন বক্তব্যই আমি পৌছে দিতে পারি না কারো কাছে। কারন কিছুই যে আমার হাতে না।
মডারেটরদের নিয়মের প্রতি শ্রদ্ধা রেখেই তাদের বিষয়টি আবার বিবেচনা করে দেখার জন্য বলব। প্রথম পাতায় লিখা না প্রকাশ করেন অন্যদের পোষ্টে অন্তত মন্তব্য করার অধিকারটুকু নতুন ব্লগারদের দেন।
আর প্রথম পাতার বিষয়ে বলতে চাই যদি সম্ভব হয় তাহলে নতুনদের জন্য একটা প্রথম পাতার আর পুরানো ব্লগারদের জন্য আর একটি প্রথম পাতার ব্যবস্থা করলে মন্দ হয় না।
নতুনদের প্রথম পাতার নিয়মিত লেখকদের পর্যায়ক্রমে পুরানোদের সাথে যুক্ত করা যেতে পারে। এতে নতুনরা যেমন উৎসাহ হারাবে না তেমনি এই ব্লগ সাইটির ও সুনাম এবং ভাবমূর্তি অক্ষুণ থাকবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



