somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মহাজোট সরকারের স্বেচ্ছাচারিতার আরেকটি উদাহরণঃ গ্রামীন ব্যাংক থেকে ডক্টর ইউনুসের অপসারন

০২ রা মার্চ, ২০১১ রাত ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহাজোট সরকার কে যে আশা নিয়ে দেশের প্রায় দুই তৃতীয়াংশ ভোটার নির্বাচিত করেছিল তা যে আস্তে আস্তে হতাশায় রূপ নিতে যাচ্ছে তা না বললেও চলে। গত নির্বাচনে আওয়ামিলীগ নেতৃত্বাধীন মহাজোট ২০০-র ও বেশি আসন নিয়ে বিজয় লাভ করে । আমার ধারণা মহাজোটের এ বিজয়ের পেছনে গত জোট সরকারের শাসনামলের ব্যর্থতাই বড় প্রভাবক হিসেবে কাজ করেছিল। বিশেষকরে জনগন যে সরকারের আমলে জংগীবাদের উত্থান ঘটেছিল তাদের আর ক্ষমতায় দেখতে চায়নি। দিন বদলের অঙ্গীকার নিয়ে আসা মহাজোট সরকারের দুই বছরেরও বেশি সময়ের শাসনামলে হয়তো ব্যর্থতার পাশাপাশি কিছু সাফল্যও থাকবে কিন্তু আমার কাছে যেটা সবচেয়ে দৃষ্টিকটু লেগেছে তা হল এদের স্বেচ্ছাচারিতা আর প্রতিহিংসাপরায়ন মনোভাব।
শুরুটা হয়েছিল সম্ভবত পিলখানায় সংঘটিত বি ডি আর বিদ্রোহ দিয়ে যার এখন পর্যন্ত সর্বশেষ হচ্ছে গ্রামীন ব্যাংক থেকে ডক্টর ইউনূসকে অপসারণ।
পিলখানা হত্যাকান্ড নিয়ে কারো কারো দ্বিমত থাকতে পারে কিন্তু বিদ্রোহ দমনে সরকারের কতটুকু সদিচ্ছা ছিল তা সবসময়েই প্রশ্নবিদ্ধ ছিল বরং এই হত্যাকান্ডের সাথে সরকারি দলের কয়েকজন সাংসদের জরিত থাকার খবর পাওয়া যায়। পিলখানায় দায়িত্বপালনরত ৫ জন সেনা কর্মকর্তা এমনি এমনি তো আর ব্যারিস্টার তাপস কে হত্যা চেষ্টা করেন নি।
১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত ক্ষমতায় থাকাকালিন সময়ে আওয়ামিলীগ সরকারের কাছে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নাম একটুও অসংগত মনে হয়নি এবারই হল। অবশ্য এ ক্ষেত্রে বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করাটা একটা কারন ছিল। তার মানে "প্রতিশোধ"। তারা দেখিয়ে দিল তাদের যা মন চায় তা করার ক্ষমতা আছে।
ডক্টর ইউনুস এর প্রতি এই প্রতিহিংসার কারণ আর কিছুই না তত্বাবধায়ক সরকারের সময় ডক্টর ইউনুসের কর্মকান্ড। একটি নতুন রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন যা হয়তো ঐ সরকারের মাইনাস টু ফর্মুলার অংশ ছিল। যে কারনে আমরা দেখেছি সুযোগ পেলেই বিভিন্ন কারনে ডক্টর ইউনুসকে নিয়ে সমালোচনা। এমন কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত সংসদে তার সমালোচনা করেছেন। সমালোচনা করা হয়ত ঠিক আছে কিন্তু একজনের নিজের প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান থেকে কাউকে সরিয়ে দেয়ার চেষ্টাটা কি যুক্তিসংগত?
আমি জানি না জোট সরকারের চিন্তাভাবনাটা কি তারা কি মনে করছে যে তারা সবসময়ই ক্ষমতায় থাকবে? মনের মাঝে বিন্দুমাত্র সংসয় থাকলে তো এতটা স্বেচ্ছাচারি হওয়ার কথা নয়।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১১ রাত ১০:১৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আল্লাহ মহান=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে জুন, ২০২৬ রাত ১২:২২



একবার চিন্তায় ডুবাও মন?
ভেবে দেখো আরো একবার
আল্লাহ কত মহান, কত যে তাঁর দয়া;
ভুমিকম্প হলো প্রকট
তবুও বেঁচে আছি এ যাত্রায়
শোকর গুজার করেছো কী তাঁর?

ভাবনায় একবার আনো,
আল্লাহর দেয়া গজব-কত ভয়ঙ্কর
তবুও কী ভয়... ...বাকিটুকু পড়ুন

নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে নামছে জামায়াত-এনসিপি।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে জুন, ২০২৬ রাত ২:১৭


বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×