somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শহীদ বুদ্ধিজীবী ডাঃ খরশেদ আলী সরকার

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি ১৯৭১ দেখি নাই
আমি আমার দাদাকেও দেখি নাই
দিনাজপুরে সবাই তাকে ঠোসা ডাক্তার বলে ডাকত
সবাই তাকে খুব ভালবাসত

তিনি ব্রিটিশ আমলে চরকা নিয়ে ঘুরতেন
আমার নানা খবির উদ্দিন হাওলাদারও তাই করতেন
তাদের মধ্যে কি কখনও দেখা হয়েছে ?
জানি না, তবে তারা একই পথে পথিক ছিলেন

১৯৫২ সালে তাকে নিজের দেশ ভারত ছাড়তে হয়
সে পাকিস্থানে আসতে চাননি
আমার দাদি সালমা যিনি মুসলিম লীগ করতেন
যখন শুনলেন পাকিস্থানের নেতারা উর্দুকে রাষ্ট্রভাষা করতে চাচ্ছে
তখন আমার বাবা-চাচা-ফুপুদের পাকিস্থানে যেতে মানা করেছিলেন
কিন্তু স্থানীয়দের অত্যচারে তাদেরকে ভারত ছাড়তে হয়
দাদা কংগ্রেস নেতা হয়ে তাঁর সম্পত্তি রক্ষা করতে পারেননি

পাকিস্থানকে তিনি আপন করে নেননি
আবার ১৯৭১এ ভারতে ফেরত যাননি
নিজের বাড়ি আগলে রেখেছিলেন

এরপরের কাহিনী কেউ জানে না
শুধু ১৬ ডিসেম্বরের পরে আমাদের দিনাজপুরের কালিতলা বাড়ির উঠানে একটি কঙ্কাল পাওয়া যায়
আমার মতো যার ডান হাত ভাঙ্গা ছিল
আমার মেজবাবু সাহিত্যিক শওকত আলী চিনতে পারেন

১৪ডিসেম্বর এলেই একবার হলেও মনে পড়ে দাদার কথা
কারণ আমার দাদা শহীদ বুদ্ধিজীবী ডাঃ খরশেদ আলী সরকার ।
১২-১২-১৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×