![]()
ওনাকে আমি ২০০০ সালে প্রথম দেখি। আমার আব্বা শিল্পী আবদুর রোউফ সরকার সাথে তাঁর ভাল পরিচয় ছিল। তিনি আমাদের বাসায় বেশিক্ষণ ছিলেন না। তবে তাঁর ব্যক্তিত্ব মনে দাগ কাটার মত। তখন আমি তাকে ভাল করে চিনতে পারিনি। পরে তাঁর সম্পর্কে অনেক কিছু জানি।
তিনি অন্যতম শ্রেষ্ঠ ভাষা সৈনিক। তিনি ছিলেন আজীবন যোদ্ধা। তিনি সত্যের পক্ষে কথা বলতেন। কারও দালালি করতেন না। তিনি দেশকে ভালবাসতেন, দেশের মানুষের কথা চিন্তা করতেন। তিনি ভাল মানুষ ছিলেন।
আমার আব্বার কাছে একটি ঘটনা শুনেছিলাম। ১৯৭৫এর পর বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ করেছিলেন। একদিন তিনি ধরা পড়ে যান। তাকে শহিদ জিয়াউর রহমানের কাছে নেওয়া হয়। তাকে প্রশ্ন করা হয়, সে কি ব্যবহার আশা করে। তিনি শহীদ জিয়া দিকে বুক ফুলিয়ে বলেন, এক কমান্ডার আরেক কমান্ডার কাছে যে ব্যবহার আশা করে। শহিদ জিয়া তাকে ছেড়ে দেন। আমার আব্বা মারা গেছেন আর আজ ভাষা সৈনিক আবদুল মতিনও মারা গেছেন। তাই ঘটনাটি সত্য কি, আব্বাও কারও কাছে শুনেছে তা বলতে পারছি না।
ওনাকে আমি শেষ দেখিছি ২০০৭ সালে আব্বার চিত্র প্রদর্শনীতে। তাঁর বাসায় একবার গিয়েছিলাম আব্বার নীল ভেপসায় চড়ে। তবে সেদিন তাঁর সাথে দেখা পাইনি।
আজ তিনি চলে গেলেন অজানা দেশে। হয়তো আমার আব্বা সাথে তাঁর দেখা হতে পারে। তারা হয়তো সুন্দর বাংলাদেশের গল্প করবে যা তাদের স্বপ্নে ছিল। তাদের আশা আমরা নতুন প্রজন্ম তা পূরণ করবো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



