somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক হুমায়ুন আর এক আমি

১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সরাসরি তার সাথে আমার কখনো দেখা হয় নাই। ছোটবেলায় তার অনেক নাটক বিটিভিতে দেখে আনন্দ পেয়েছি। এইসব দিন রাত্রি, বহুব্রীহি, অয়োময়, কোথাও কেউ নেই ইত্যাদি। একুশে বইমেলা আর বইয়ের সাথে আমাদের পরিবারের আলাদা সম্পর্ক ছিল আর এখনো আছে। আমার আব্বা মরহুম প্রচ্ছদশিল্পী প্রচ্ছদ করা বই প্রতিটি বইমেলায় বের হতো, আবার তিনি জাতীয় গ্রন্থকেন্দ্রে সহকারী পরিচালক ছিলেন, বইমেলার আয়োজনের সাথে জড়িত ছিলেন। হুমায়ুন আহমেদের প্রথম বই নন্দিত নরকে বই আকারে প্রকাশ করার ক্ষেত্রে আমার আব্বু সামান্য হলে অবদান ছিল। সেই সময় এতো চিকন বই বের হতো না। প্রকাশককে রাজি করার ক্ষেত্রে আব্বার অবদান ছিল। যাই হোক, এটা হুমায়ুন আহমেদ জানতেন কিনা আমি জানি না। এখন আমার কথায় আসি। আমি বোধহয় তার প্রথম যে বই পড়েছিলাম তা ছিল বোতল ভুত। বইটা পড়ে খুব মজা পেয়েছিলাম। ক্লাস এইটে শান্তিপুর হাই স্কুল থাকতে তার অনেক বই পড়েছিলাম। আমার ক্লাসমেট সৌরভ সরকার আমাকে তার অনেক বই ধার দিয়েছিল। তবে আমার সবচেয়ে প্রিয় লেখক হচ্ছেন সত্যজিৎ রায়। ক্লাস সেভেনে যখন সত্যজিতে পড়ে শেষ করে ফেলেছি, তখন হুমায়ুনের লেখা পড়া শুরু করেছি। মিসির আলীকে অনেক ভাল লেগেছিল। আমার আব্বা তাকে উপন্যাসিক হিসাবে স্বীকার করতেন না, তবে সে গল্পকার ছিলেন, পাঠককে কিভাবে ধরে রাখতে হয় তা তারচেয়ে ভাল কেউ জানতো না। বাংলাদেশের নাটকে নতুনধারা তার মাধ্যমে শুরু হয়েছে। সিনামাগুলো আমাকে নতুন ভাবে চিন্তা করতে শিখিয়েছে। তাকে শিক্ষক হিসাবে নতুন লেখকদের নিতে হবে। তার ব্যক্তিজীবনে একটি ঘটনা প্রেক্ষাপটে তার লেখনি থেকে আমি দূরে ছিলাম। পৃথিবীর কোন মানুষই কালো দিক ছাড়া নয়।
তার স্থান নেওয়ার মতো লেখক তৈরি হওয়ার জন্য আমাদের অনেক প্রস্তুতি নিতে হবে। জনপ্রিয়তা সবার ভাগ্যে হয় না। পাঠকে বুঝতে পারা, পাঠককে আনন্দ দেওয়া, শুধু পাঠকের কথা চিন্তা করা। আমার কাছে তার একটা ভাল লেগেছে। সে কোন দালাল লেখক ছিলেন না। আজ তার জন্মদিনে তাকে আমরা বেশি করে মনে রাখবো তার কিছু নতুন চরিত্রে সৃষ্টির জন্য। হুমায়ুন তুমি মরে গেছ, রেখে গেছ..।.।.।.। হিমু, শুভ, মিসির, ছোট মামা সহ অনেককে।
১৩-১১-২০১৭
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইলিয়াস কাঞ্চন

লিখেছেন অর্ক, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৩৩



আমার ছোটোবেলায় ইলিয়াস কাঞ্চন সুপারহিরো। খুব সম্ভবত জীবনে প্রথম হলে দেখা সিনেমা ছিলো জবরদোস্ত। সেখানে ইলিয়াস কাঞ্চন ও ওয়াসিম নায়ক। তিনবার দেখেছিলাম। বাড়ির কাছে হল। সেভাবে কড়াকড়ি ছিলো না। ছোটো... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "শিউলি গাছ"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৭

শিউলি গাছ

- মঞ্জুর চৌধুরী

১.

"কাকু ভাল আছেন?"
অনিরুদ্ধ সেন শিউলিতলা থেকে ফুল কুড়াচ্ছিলেন। তাঁর উঠানের সামনে সীমানা প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা শিউলি গাছটার নিচে সাদা ফুল বিছিয়ে আছে। কমলা... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

×