অলরেডি বাংলাদেশে শরনার্থী ও অবৈধ হিসেবে অন্তত ৮ লাখ রোহিঙ্গা আছে। সামর্থ্যানুযায়ী রোহিঙ্গাদের যতটা সহযোগিতা করা সম্ভব বাংলাদেশ সরকার তা করে যাচ্ছে। কোন দেশ অন্য দেশের জন্য বর্ডার এই শর্তে খুলে দেয় যে বর্ডার পেড়িয়ে যারা আসবে তারা বিপদ শেষ হলে নিজ দেশে ফিরে যাবে। যেমন ৭১ এ ভারতে অন্তত এক কোটি বাঙ্গালী গিয়েছিল যারা পরে আবার ফিরে এসেছে। কিন্তু বাংলাদেশে ইতিমধ্যে আশ্রয় দেয়া ৮ লাখ রোহিঙ্গাদের কে মায়ানমার আর ফিরিয়ে নিতে রাজি না। বাংলাদেশও অর্থনৈতিক ভাবে ততোটা শক্তিশালী অবস্থানে নাই যে সীমান্ত খুলে দিয়ে আরো কয়েক লক্ষ শরনার্থীদের চিরদিনের জন্য আশ্রয় দেবে। কোন দেশই শরনার্থীদের আজীবন আশ্রয় দেয় না। তাই নিজেদের সামর্থ্যের বাইরে গিয়ে সীমান্ত খুলে দিয়ে রোহিঙ্গাদের বাংলাদেশে স্বাগতম জানাতে আমি রাজি না।
আর একটা কথা বাংলাদেশে বসবাসকারী রোহিঙ্গারা কিন্তু ধোয়া তুলসী পাতা না। তারা জঙ্গিবাদ, মাদক ব্যাবসা, চোরাচালান, সাম্প্রদায়িক হামলাসহ নানান অপকর্মে লিপ্ত।
মায়ানমারের নির্যাতিত রোহিঙ্গাদের জন্য সমগ্র বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোর সাহায্যের হাত বাড়িয়ে দেয়া উচিত। বিশেষ করে মিডল ইস্ট এর বিরাট বিরাট ধনী মুসলিম দেশগুলা কই? সৌদি প্রিন্স, দুবাইর শেখ কি করেছে নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের জন্য?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

