
একজন নিপীড়িত মুসলমান আর নিপীড়িত হিন্দু, বৌদ্ধ কিংবা খৃষ্টানের মধ্যে কোনও পার্থক্য নেই। নির্যাতন যেখানেই হোক, যে ধর্ম-জাতি-বর্ণের মানুষের উপরই হোক না কেন তা মানবতা বিরোধী। পৃথিবীর বুকে সংঘটিত যে কোন নির্যাতনের বিপক্ষে একজন বিবেকবান মানুষের দাড়ানো উচিত।
জেনে রাখুন মানবতা যখন বিপন্ন হয় তখন তা কোনো ধর্ম, জাতি বা বর্ণ দেখে বিপন্ন হয়না। আপনার ধর্মের বা জাতের মানুষ নির্যাতিত হলে যে ধরনের অপরাধ হয় ; ভিন্ন ধর্মের বা জাতের মানুষ নির্যাতনের স্বীকার হলেও একই অপরাধ সংগঠিত হয়। তাই কোথাও মানুষের উপর নির্যাতন হলে সেখানে বিশেষ কোনো ধর্মের ট্যাগ লাগালে সমস্যা মোটেই সমাধান হয়ে যায়না। অধিকাংশ ক্ষেত্রেই এতে বরং সমস্যা আরো ভয়াবহ আকার ধারণ করে।
মিয়ানমার, সিরিয়া, ফিলিস্তিন, ইয়েমেন, গাজা,রামু, নাসিরনগর কিংবা গাইবান্ধা প্রতিটা ঘটনাই আমানবিক। আসুন আমরা ধর্ম বা জাতপাত দেখে নয় বরং মানুষের কষ্ট বোঝার চেষ্টা করি।

সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৬ ভোর ৫:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




