somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারী নির্যাতনে পুরুষরা অভ্যস্ত হয়ে উঠেছে

০২ রা জুলাই, ২০১০ সকাল ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী পরিষদের অভিমত: ১০ থেকে ১৮ বছর বয়সী মেয়েদের প্রায় ৯০ শতাংশই সামাজিক পরিসরে যৌন হয়রানির শিকার। কয়েক বছর আগে পড়েছিলাম বাংলাদেশের ৪৭ ভাগ নারী গৃহে যৌন নির্যাতনের শিকার হন, এই সংখ্যাটি পৃথিবীর সর্বোচ্চ। সীমা ও ইয়াসমীনের কথা মনে আছে তারা ধর্ষিতা ও খুন হয়েছিল, পুলিশের হাতেই। সাম্পতিক সময়ে রুনা, রিনা, রুমি, তন্বী, ইলোরা, পিংকিসহ অনেক মেয়েই পুরুষের যৌন আগ্রাসী মনোভাবের কারণে জীবন হারিয়েছে। এর কারণ যৌন সহিংসতায় নারী ও কিশোরীরা অপমানিত, লঞ্ছিত ও বিচারবঞ্চিত হয়ে জীবনতে বিসর্জন দিতে বাধ্য হন।
কিশোরীদের প্রতি কিশোর/ তরুণদের লোলুপ দৃষ্টি, লাম্পট্যপূর্ণ আচরণ এবং উচ্ছৃঙ্ক্ষল হয়ে উঠার কারণ আগের পোস্টে বলেছি, আমি এখনো একই মত পোষণ করছি।
আমরা অধিকাংশ নারীই কিন্তু যৌন হয়রানির কথা প্রকাশ করি না। মনে হয় প্রকাশ করলেই সর্বনাশ হয়ে যাবে। দেশে অধিকাংশ ধর্ষিতাই প্রকাশ করতে পারে না। অনেকগুলো প্রকাশ ঘটে যায় বলেই জানা যায়। এটা সামাজিক অবস্থার কারণেই হয়েছে। আমিসহ বহু ছাত্রী মার্কেটে, বাসে হয়রানির শিকার হই কিন্তু কজন বলে। সম্মানহানীর ভয়; আরো আক্রমনের ভয় এবং পুরুষরা প্রচার করবে নারীটিই উস্কানী দিয়েছে। টাইট জিন্স পড়েছে, ওড়না গলায় ঠিকমতো ছিল না, ওর বুক বেশি উচু, নিতম্ব দোলে এই মেয়েতো ধর্ষিতা হওয়ার জন্যই রাস্তায় বের হয়েছে। স্তনে বা নিতম্বে হাত দেয়া; কটুক্তি করা পুরুষরা যৌন হয়রানি বলে মনেই করে না।
যৌন হয়রানি সর্বত্র ঘটছে। ঘরে, বিদ্যাপীঠে, কর্মস্থলে। যেন নারীর জন্য বাংলাদেশের কোথাও নিরাপত্তা নেই। ধর্মগ্রন্থে বলা হয়েছে, পুরুষদের স্ত্রী ও দাসীদের ভোগ করার অধিকার দেয়া হয়েছে। জাবি, ঢাবি, চবিতে অনেকগুলো যৌন হয়রানীর ঘটনা ঘটেছে। কারা ঘটিয়েছে: পূজনীয় শিক্ষক এবং সহপাঠী ছাত্র। গৃহে কাজের মেয়েটিকে ধর্ষণ করে বাব-সন্তান। এ কারণে অনেক কাজের মেয়েই হয়ে উঠে পতিতা। ফিলিপাইনের বালবাগানকে মধ্যপ্রাচ্যে পিতা-পুত্র ধর্ষণ করে এবং পরে আদালত রায় দেয় মেয়েটির বিরুদ্ধে। বিশ্ব বিবেক জেগে উঠলে, মেয়েটি মুক্তি পায়। পাকিস্তানের সালমা ছিল বোবামেয়ে। ও ধর্ষিতা হয় এবং গর্ভবতী হয়ে পড়ে। ওর শরীরে চিহ্ন থাকায় আদালত মেয়েটির বিরুদ্ধে রায় দিয়েছিল। বাংলাদেশেও একটি মেয়ে পিতার বিরুদ্ধে মামলা করায়, বিচারক তাকে ভৎর্সনা করেছিল। বিচারকরা প্রায়শই পুরুষসূলভ আচরণ করে। চাকরি ক্ষেত্রে বসতো নারী কলিগকে বউ মনে করতে চায়, ভোগের লালসায়। এদেশে নারী চাকুরিজীবীর সংখ্যাটা বৃদ্ধি পেয়ে অবস্থার পরিবর্তন হবে আশা করি। গাড়ির হ্যাল্পারতো গায়ে হাত দিবেই। কিছু বললেই কয়েকজন পুরুষ খেকিয়ে উঠে। কিছু রিক্সাচালক দেখবেন রোকেয়া হলের গেটই দাড়িয়ে থাকে, ওরা ছাত্রীদের বহন করতে আগ্রহী। একজন নারী তার সহপাঠী, সহযাত্রী, সহকর্মী কারো কাছেই নিরাপদ নয়। তারা যে যৌন হয়রানি করে এটাই অনেকে মানতে চায় না। আসলে তারা এতে অভ্যস্ত হয়ে পড়েছে। এগুলোকে যৌন হয়রানি মনেই করে না।
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১০ সকাল ১০:৩০
৪১টি মন্তব্য ৩৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×