somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রেসিপি পোস্ট - বাটাবাটি ভর্তা

০৭ ই মে, ২০১২ দুপুর ১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকদিন যাবত পিসি নষ্ট থাকার কারনে সামুর সাথে প্রায় কোন সম্পর্ক ছিল না বললেই চলে।মোবাইলে ব্লগ পড়াটা ভীষন বিরক্ত লাগত বিধায় প্রিয় ব্লগারদের লেখা খুব মিস করতাম।কয়েকদিন হল সামুতে ফিরতে পেরে খুব ভাল লাগছে।কিন্তু ফিরতে পেরে কি হবে,হাজার মাথা কুটেও একটা লেখা বের হচ্ছে না,বরং কপাল ফুলে ঢোল হচ্ছে!নিরুপায় হয়ে তাই একটি সহজলভ্য পোস্ট,"রেসিপি পোস্ট" দিয়ে নিজেকে নিজেই 'স্বাগতম' জানাচ্ছি!!

এটাকে বলা যায় 'ভর্তা" পোস্ট! যেহেতু ভর্তা আমার খুবই প্রিয় তাই স্বরচিত একটি ভর্তা দিয়েই শুরু করছি।



১।শিশিং
শিং মাছের ভর্তা -
-----------------------




ভয় পাবেন না।আমার মত যারা ভর্তা প্রিয় তারা যে কোন কিছু দিয়েই ভর্তা করে খেয়ে ফেলতে পারে,চাই সে লোহা হোক কিংবা ক্যাক্টাস!এবার বলি উপকরন-

১। শিংশিংষি
শিং মাছ ৩/৪টা

২।শুশুকনা
শুকনো মরিচ ৫/৬টা

৩।পেঁয়াজ
পেয়াজ কুচি ১টা মাঝারি

৪।ছোট
এক কোষ রসুন(না দিলেও চলে)

৫।হলুদসামান্য হলুদ
হাল্কা হলুদ, তেল এবং পরিমানমত লবন


প্রনালী - প্রথমে মাছগুলোকে ধুয়ে হাল্কা হলুদ আর লবন দিয়ে মোটামুটি কড়া করে ভেজে নিন।এবার মাছগুলোকে কাঁটা বেছে এক পাশে রাখুন।এবার অল্প তেলে কিংবা বিনা তেলে পেঁয়াজগুলোকে হাল্কা একটু টেলে নিন,যেন খানিকটা পানি শুকিয়ে আসে কিন্তু পুড়ে না যায়।এরপর বেছে রাখা মাছ,পেয়াজ ,মরিচ এবং রসুন ,প্রয়জনমত লবন একসাথে নিয়ে ভালো করে শিল পাটায় বেটে নিন।

এই পদ্ধতিতে যে কোন মাছ আপনি ভর্তা করে নিতে পারেন।


২।বরবটি
বরবটি ভর্তা-
-----------------


উপকরন-

১।বরবটি

বরবটি ১০/১৫ টা

২।মাঝারি
মাঝারি চিংড়ি ২/৩টা

৩।পেয়াজ
পেয়াজ মাঝারি একটা

৪।রসুন
ছোট এক কোষ রসুন

৫।শুকনো
শুকনো কিংবা কাচা মরিচ ৫/৬টা

৬।লবন
লবন এবং তেল পরিমানমত



প্রনালী-বরবটিগুলো ধুয়ে ছোট করে কেটে নিন।এবার একটি হাড়িতে পানি নিয়ে তাতে বরবটিগুলো এমনভাবে সেদ্ধ করুন যেন বরবটি সেদ্ধ হয়ে পানি শুকিয়ে যায়।(পানি ফেলতে যাবেন না,তাহলে টেস্ট চলে যাবে।)এবার উপরের পদ্ধতিতে পেয়াজ একটু টেলে নিবেন,তারপর চিংড়িগুলোকেও একটু হাল্কা তেলে টেলে নিবেন।এবার বরবটি,পেয়াজ,মরিচ,চিংড়ি ও লবন একসাথে নিয়ে শিল পাটায় বেটে নিন।বাটা হয়ে গেলে একটি কড়াইতে অল্প তেল গরম করে তাতে মিশ্রনটি ভাজতে থাকুন।ভাজতে ভাজতে যখন সম্পূর্ণ পানি শুকিয়ে আসবে এবং রঙটাও খানিক পরিবরতন হবে,তখন নামিয়ে ফেলুন। তৈরি হয়ে গেল বরবটি ভর্তা।(ভর্তা ভাজতে গিয়ে যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।)


৩।ইইলিশ
ইলিশ মাছের ঝুরা
---------------------------

অনেক সময় যখন খুব বেশি ইলিশ মাছ খাওয়া হয় বাসায়,তখন কিছু ছোট পিস কিংবা লেজের পিস বাসায় জমে যায়।জমে যাওয়া পিসগুলো খেতেও স্বাদ লাগে না আবার প্রানে ধরে ফেলেও দেয়া যায় না।সেগুলোকেই ফেলে না দিয়ে তৈরি করতে পারেন এই মজাদার খাবার।এটা অন্য মাছ দিয়েও ট্রাই করে দেখতে পারেন।



উপকরন-

১।ইলিস
ইলিশ মাছ কয়েক টুকরো

২।পেয়াজ
পেয়াজ কুচি পরিমানমত

৩।কাচাকাচা
কাচা মরিচ দুই ফালি করা ,
ঝাল অনুযায়ী(আমি ৮/১০টা নেই)

৪।হলুদহলুহলুদ
হলুদ,লবন ও তেল পরিমান্মত


প্রনালী- প্রথমে মাছের টুকরোগুলোকে হলুদ ও লবন মেখে অল্প পানিতে ঢেকে সেদ্ধ করে নিতে হবে।তারপর মাছগুলোর কাটা ভাল করে বেছে নিতে হবে।এবার একটি কড়াইতে অল্প তেল গরম করে তাতে পেয়াজ কুচি এবং কাচা মরিচ দিয়ে অল্প কিছু সময় ভেজে নিতে হবে । এরপর এতে কাটা বাছা মাছগুলো এবং লবন দিয়ে আবার ভাজতে হবে।ইচ্ছে করলে এতে আবারো অল্প হলুদ(রং আনার জন্য) এবং অল্প গুড়ামরিচ দেয়া যেতে পারে।ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নিন।

আশা করি এই সাধারন রেসিপি গুলো আপনাদের ভাল লাগবে।আমারতো লাগে!!!!








২৮টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজাদি না মুক্তি? ইনকিলাব না বিপ্লব? ~ ভিনদেশী শব্দের মচ্ছবে বিপন্ন বাংলা ভাষা?

লিখেছেন সাজিদ উল হক আবির, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৪

১।
বিগত ৮ বছরের মতো এবারের ২১ ফেব্রুয়ারিও সাতসকালে কর্মস্থলে এসে হাজির হয়েছি, কেননা আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াই, সেখানে বিজয় দিবস, একুশে ফেব্রুয়ারি, স্বাধীনতাদিবসের মতো জাতীয় দিবসগুলিকে উৎযাপন করা হয়... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ প্রমোশন

লিখেছেন সামিয়া, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৫


একই ডিপার্টমেন্টে কাজ করতো দু’জন সায়ন চৌধুরী আর ঈশিতা রহমান। ঈশিতা এসেছিল সায়নের আগে। তাই শুরু থেকেই কাজের বেশিরভাগ দায়িত্ব ছিল তার হাতে। প্রেজেন্টেশন, ক্লায়েন্ট ব্রিফ, স্টোর রুমের... ...বাকিটুকু পড়ুন

জামায়াতে ইসলামী ভাষা আন্দোলনের বিপক্ষে ছিল না

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:০২


জামায়াতে ইসলামীকে আমি এখন নতুন চোখে দেখি। মানুষ ভুল করতেই পারে, ইতিহাসে ছোটখাটো কিছু ভুল তো সবারই থাকে। যেমন ধরুন, একটা দেশের জন্মের বিরোধিতা করা, সেটাকে ভেঙে দিতে চাওয়া, বা... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯২

লিখেছেন রাজীব নুর, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:৫৫


রমজান মাসে শাহেদ জামালের সমস্যা হয়ে যায়।
দিনের বেলা সিগারেট খাওয়া যায় না। রাস্তার পাশে আরাম করে দাঁড়িয়ে চা খাওয়া যায় না। রেস্টুরেন্ট পর্যন্ত বন্ধ থাকে। এই দেশ... ...বাকিটুকু পড়ুন

যুক্তরাজ্যের ভিসা পাওয়া এতো কঠিন কেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:২৪

আমার বড় মেয়ে মারিয়ার সাথে আজ কথা হলো। সে যুক্তরাজ্যে পড়ালেখা করে। এখন ৭ম শ্রেণীতে। মারিয়ার নানাবাড়ি ইংল্যান্ডে হওয়ায় সেখানে থেকে পড়ালেখা করাটা একটু সহজ হয়ে গিয়েছে। আমার সাথে ফোনে... ...বাকিটুকু পড়ুন

×