"দেখিতে গিয়াছি পর্বত মালা
দেখিতে গিয়াছি সিন্ধু,
দেখা হয় নাই চখ্খু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধান এর শীষ এর উপর একটি শিশির বিন্দু।"
বাংলাদেশ এর বিভিন্ন জায়গা ভ্রমন করেছেন এমন অনেকেই আছেন। এমন কেউ কি আছেন,যিনি বাংলাদেশ এর নদীপথে দেশ এর এক প্রান্ত হতে অন্য প্রান্ত পর্যন্ত গিয়েছেন?নিচের ম্যাপ এর পথে? In a Single Journey?
আমার মাথায় আপাতত এই চিন্তা ঘুরপাক খাচ্ছে। নিচের ম্যপটি দেখুন, কুড়িগ্রাম এর (বলরামপুর অথবা দহগ্রাম থেকে যাত্রা শুরু) তীস্তা নদীর বাংলাদেশের শুরু দিয়ে যদি নদী পথে যাত্রা শুরু করা যায়, সেন্ট মারটিন দ্বীপ এর দিকে, খুব সম্ভবত ১০-১২ দিন এ পুরো পথটা কাভার করা যাবে।
আমি যাচ্ছি(ইনশাআল্লাহ), আর কে কে ইন্টারেস্টেড?
আমি চাচ্ছি ৪-৫ জন এর একটা টিম করতে। কুড়িগ্রাম থেকে পাল এর নৌকাতে যাত্রা শুরু করব, যাত্রা শেষ হবে সেন্ট মারটিন এ গিয়ে। হয়ত মাঝে নৌকা বদল করতে হতে পারে। নদীর দুই পাশে কিছুদুর পরপর নদী বন্দর থাকার কারনে, লজিস্টিক নিয়ে খুব বেশি ভাবতে হবে না। জরুরী জিনিশপত্র নিয়ে যাত্রা শুরু করলেই হল।

কি কি দরকার:
১। ৪-৫ জন এর একটা টিম : আমি টিমটি এসেম্বল করব। যদি আগ্রহী কাউকে না পাই , নিজে একাই বেড়িয়ে পড়ব,(এই বছর, সেপ্টেম্বর/অক্টোবর এর দিকে। ব্লগের যারা আগ্রহী, এবং যারা ইতিমধ্যে ছোটোখাটো এডভেন্চারে গিয়েছেন, নিজেদের সংখিপ্ত বিবরন সহ এই থ্রেড এ কমেন্ট করুন অথবা আমাকে ইমেইল করতে পারেন। সাতার জানা থাকতে হবে, বয়স ১৮ এর উপর। খরচ শেয়ার করতে হবে। (আমি আপাতত যা ভাবছি--একজন ডাক্তার, একজন ব্লগার/মিডিয়া ক্যমেরাম্যন অথবা একজন লেখককে টিম এ যোগ করব)
২। আমি ভাবছি পাল এর নৌকায়(SAIL BOAT) পুরো যাত্রা কাভার করতে। এতে আমাদের দেশি ঐতিহ্য কে প্রমোট করা হবে। নৌকার সিলেকসন --> TBD-- To be determined).
গুগল চাচার কল্যানে পাওয়া কিছু সম্ভাব্য নৌকার ছবি.. হয়ত এই ধরনের কোন একটি নৌকায় চড়ে যাত্রা শুরু করব..



৩। ৪-৫ জন এর টিম মেম্বার মধ্যে একজন মিডিয়ার (কোন একটা Tv চ্যনেল এর হলে ভাল হ্য়) রিপ্রেজেনটেটিভ থাকবে, যার অন্যতম কাজ
হতে পারে আমাদের সমস্ত যাত্রার বিস্তারিত ভিডিও ধারণ করা/ব্লগিং করা। যাত্রা শেষে একটা Documentary তৈরি করার যায়।
৪।
আরেকটা ব্যপার, আমরা যদি কোন স্পন্সর জোগাড় করতে পারি, খুব ভাল হয়, আর্থিক বেপার গুলা নিয়ে চিন্তা থাকে না অতটা। যদিও, সম্পুর্ন যাত্রা খুব একটা খড়ুচে ব্যপার হবে বলে মনে হ্য়না..। আমার ধারণা ৫ জন এর একটা টিম, ৫০ হাজার টাকার মধ্যেই পুরো পথ পরিক্রমা শেষ করতে পারব।
নেক্সট স্টেপস:
যারা এটাতে অংশ নিতে চান, বিশেষ করেয় যাদের এডভেন্চারে এর এক্সপেরিয়েন্স আছে কমেন্ট/সাজেসন দিন।। ব্যাপারটা-কে গরীবের এভারেস্ট বিজয় ধরে নিতে পারেন, যদিও এই ভ্রমন এর পাহাড় এর সাথে কোনো সম্পর্কই নাই। শুধুমাত্র বয়স/ফ্যমিলি কমিটমেন্ট এর কারনে এর বেশি চিন্তা করতে পারছি না, আপাতত।
আমি যদি ভাল রেসপন্স পাই, আগ্রহিদের মধ্য থেকে একটা টিম করে ফেলব তাড়াতাড়ি । আমি বাংলাদেশে থাকি না, কিন্তু লম্বা ছুটিতে বাংলাদেশে আসছি আগস্ট এর শেষের দিকে। আর খরচ এর ব্যাপারটা.. যদি স্পন্সর না পাওয়া যায়, তাহলে হয়ত ৮-১0 হাজার টাকা খরচ লাগতে পারে প্রতি পার্সন। (4-5 জন এর টিম)
আর, সবশেষে, আমি নিজে বাংলাদেশী, আমি জানি বেশির ভাগ বাংলাদেশীরা স্বপ্ন দেখতে জানে, কিন্তু সেই স্বপ্ন সার্থক করার জন্য যতটুকু চেস্টা করার দরকার, সেটা থেকে আমরা বেশির ভাগ সময়ই পিছিয়ে থাকি। কাউকে সন্গি হিসাবে না পেলে, আমি একাই বেড়িয়ে পড়ব, একটা ক্যমেরা আর একটা ব্যাকপ্যাক নিয়ে।
লেখক পরিচিতি:
এই অংশটা দেওয়ার কারণ , পাঠকরা যেন আমার পোস্ট টা একটু সিরিয়াস ভাবে পড়েন। পোষ্টটা কে একটু 'Credibility' দেয়ার চেস্টা।
"লেখক যুক্তরাষ্ট্রে কর্মরত। মোটামুটি আর্থিক ভাবে সচ্ছল, বাংলাদেশের কারো কাছ থেকে অনৈতিক ভাবে টাকা পয়সা নেন নাই কোনদিন, আর বাকি জীবন ও এটা না করারই সম্ভাবনা বেশী, আর সেই টাকা পয়সা যদি হয় খুব সামান্য, তাহলে, কাউকে ঠকানোর পসিবিলিটি অলমোস্ট শুন্য। অবশ্য, যদি শত কোটি টাকার ব্যপার হয়, তাহলে সেই ক্ষেত্রেও সৎ থাকতে পারব, তার Guarantee দিতে পারছি না।"
-আউটকাস্ট
Phoenix, Arizona, USA
E-mail: [email protected]
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১২ সন্ধ্যা ৭:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


