somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৮০০ টাকার হাত ব্যাগে মুগ্ধ হোয়াইট হাউজ

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে রয়েছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং ও তার স্ত্রী হো চিং। রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে হোয়াইট হাউজেও যান তারা। আর সেখানেই সবার মনোযোগ কেড়ে নেন হো চিং। সুনির্দিষ্টভাবে বললে মনোযোগের কেন্দ্রবিন্দুতে ছিল তার হাত ব্যাগটি। নীল রঙের ডেনিম কাপড়ে তৈরি ওই ব্যাগের ওপর ছাপা ছিল ছোট ছোট বেশ কয়েকটি ডাইনোসরের প্রতিমূর্তি। ব্যাগটি দেখতে খুব আহামরি
কিছু নয়। আর প্রধানমন্ত্রীর স্ত্রীর হাতে রয়েছে, সেই হিসেবে এর দামও অস্বাভাবিকভাবে কম; মাত্র ১১ মার্কিন ডলার বা প্রায় ৮৮০ টাকা। তাহলে এই হাত ব্যাগ কী করে সবার মনোযোগ কেড়ে নিলো? কেনই বা এই হাত ব্যাগকে নিয়ে সবার মুগ্ধতা। এর উত্তর মিলেছে হো চিংয়ের কাছ থেকেই। সিঙ্গাপুরের অটিজম-কেন্দ্রিক প্রথম স্কুল পাথলাইটের এক শিক্ষার্থী ডিজাইন করেছে এই ব্যাগ। অনুদান সংগ্রহের একটি অনুষ্ঠানে এই ব্যাগটি কিনেছিলেন হো চিং। আর সেটাকেই তিনি সঙ্গী করেছেন হোয়াইট হাউজের আমন্ত্রণেও। এটা জানার পরই আসলে ওই ব্যাগ নিয়ে শুরু হয় মাতামাতি। পাথলাইট ওই ব্যাগ অনলাইনে বিক্রি করে থাকে। হো চিংয়ের হাতে এই ব্যাগ রয়েছে, এটা জানার পর হু হু করে বেড়ে যায় ওই ব্যাগের বিক্রি। শেষ পর্যন্ত অনলাইনে বিক্রির জন্য এর স্টকই শেষ হয়ে যায়। এ খবর দিয়েছে বিবিসি। খবরে বলা হয়, সিয়েন লুং ও হো চিংকে যখন হোয়াইট হাউজে স্বাগত জানাচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা তখনই হো চিংয়ের হাতে দেখা যায় ব্যাগটি। সাধারণ দেখতে হাত ব্যাগটি শুরুতে খানিকটা প্রশ্নেরও জন্ম দেয় অনেকের মনে। একজন প্রধানমন্ত্রীর স্ত্রীর পক্ষে এমন সাধারণ ব্যাগ বহনের সমালোচনাও করেন অনেকে। কিন্তু পরে জানা যায়, পাথলাইট অটিজম স্কুলের ১৯ বছর বয়সী শিক্ষার্থী সিতোহ শেং জিয়ে ডিজাইন করেছে এই ব্যাগ। এর দামও মাত্র ১১ ডলার। ওই অটিজম স্কুলের শিক্ষার্থীদের মেধার কথা ছড়িয়ে দেয়ার জন্য এটি অনলাইনে বিক্রি করা হয়ে থাকে। সেটিকেই হোয়াইট হাউজে সফরসঙ্গী করেছেন হো চিং। তার এমন সারল্যই মুগ্ধ করেছে সবাইকে। পাথলাইট স্কুলের অধ্যক্ষ লিন্ডা খো বলেন, তারা জানতেনই না যে ওই ব্যাগ হোয়াইট হাউজে পৌঁছে গেছে হো চিংয়ের হাত ধরে। তিনি বলেন, ‘আমরা অভিভূত ও সম্মানিত যে তিনি এই ব্যাগকে রাষ্ট্রীয় সফরে বয়ে নিয়েছেন। আমাদের শিক্ষার্থী-শিল্পী কর্মসূচির শিল্পীদের জন্য এটি বড় একটি অনুপ্রেরণা। তিনি আমাদের সবার কাছে মাটির মানুষ হিসেবেই পরিচিত। এই ব্যাগকে হোয়াইট হাউজে নিয়ে তিনি প্রমাণ করলেন, তিনি কেবল মাটির মানুষই নন, তিনি আত্মবিশ্বাসী এবং খাঁটি একজন মানুষও বটে।’ ব্যাগটির ডিজাইনার শেং জিয়ের কাছেও পৌঁছে গেছে এই খবর। তাতে সে খুব খুশি বলে জানিয়েছেন তার বাবা। প্রসঙ্গত, পাথলাইট স্কুল প্রতিষ্ঠায় সহায়তা দিয়েছিল অটিজম রিসোর্স সেন্টার (এআরসি)। এই সংস্থাটির একজন উপদেষ্টা হো চিং।
0
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের ওভারব্রীজ

লিখেছেন নাহল তরকারি, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ৯:০৪

বেশ অনেকদিন আগের কথা। আমি কোন এক দুর্ঘটনায় পা এ ব্যাথা পাই। হাসপাতালে ইমারজেন্সি চিকিৎসা নেই। কিন্তু সুস্থ হতে আরো অনেক দেরী। সম্ভবত চিটাগাং রোডে (নারায়ণগঞ্জ) এ রাস্তা পার হবার... ...বাকিটুকু পড়ুন

বৈচিত্রে ভরা মহাবিশ্ব, তবে মানুষ কেন একই রকম হবে?

লিখেছেন মিশু মিলন, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ৯:৩৯



এবার শেখরনগর কালীপূজার মেলায় গিয়ে সন্ধ্যার পর ভাগ্নি আর এক দাদার মেয়েকে বললাম, ‘চল, তোদের অন্য এক জীবন দেখাই।’
সরু গলি দিয়ে ওদেরকে নিয়ে গেলাম পিছনদিকে যেখানে... ...বাকিটুকু পড়ুন

ইরানের পক্ষে বাংলাদেশ সরকারের সরাসরি দাঁড়ানো সম্ভব নয়

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১:১৫


ঢাকায় ইরানের রাষ্ট্রদূত যখন মাইক্রোফোনের সামনে কথা বলা শুরু করলেন , তখন তার চোখে রাগ ছিল না, ছিল এক ধরনের ক্লান্ত অভিমান। একটা মুসলিম দেশ, কোটি কোটি মুসলিম মানুষের... ...বাকিটুকু পড়ুন

আল্লাহর সুন্নাতের পরিবর্তে রাসূলের (সা.) বিভিন্ন মতের অনুমোদন সংক্রান্ত হাদিস বাতিল হবে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ২:৪৭



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা... ...বাকিটুকু পড়ুন

প্রতিটি শিশুর মৃত্যু রাষ্ট্রীয় ব্যর্থতার একটি নির্মম দলিল।

লিখেছেন রাবব১৯৭১, ০৩ রা এপ্রিল, ২০২৬ ভোর ৫:৫৫

প্রতিটি শিশুর মৃত্যু রাষ্ট্রীয় ব্যর্থতার একটি নির্মম দলিল।
ইউনূস ক্ষমতা দখল ছিল লুটের উদ্দেশ্যে। কেন শিশুদের টিকা দেয়া হয় নাই? তাদের দায়িত্ব ছিল টিকা পৌঁছে দেওয়া, জনসচেতনতা বৃদ্ধি করা এবং স্বাস্থ্যব্যবস্থাকে... ...বাকিটুকু পড়ুন

×