somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যদি কোন ভাবে জানে বেঁচে বাংলাদেশের বর্ডারের ওপারে যেতে পারেন তাইলে এইটা হবে আপনার বোনের শেষ স্মৃতিচিহ্ন।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক রক্ত, অনেক আর্ত চিৎকার, অনেক কান্না, অনেক শুকিয়ে যাওয়া অশ্রু, অনেক আতংক, অনেক ভয়, প্রচন্ড ভাবে ভেংগে যাওয়া অনেক স্বপ্ন, হঠাৎ করে নিরব হয়ে যাওয়া অনেক কন্ঠস্বর.....

নিজেকে একজন রোহিঙ্গার যায়গায় চিন্তা করুন। আপনার জীবনের মূল্য নাই, আপনি পালিয়ে যাচ্ছেন পাহাড় জংগল নদী পেরিয়ে। কয়েকদিন আগে আপনার এতিম ভাইকে ওরা কুপিয়ে হত্যা করেছে, বোনটাকে ধরে নিয়ে গেছে কোথায় যেন।

আপনার ১৫ বছরের ছোট ভাই, যার সাথে আপনার আর কোনদিন দেখা হবে না, কয়েকদিন আগেও আপনারা সারাদিন কোন একটা নদী থেকে মাছ ধরে বাড়ি ফিরতেন। কোনদিন আপনার ছোটভাইটি একা মাছ ধরতে গিয়ে ফিরে আসতে দেরী করলে আপনার বুকের মধ্যে ধ্বক করে উঠত। মায়ের পেটের ছোট ভাই, রক্তের সম্পর্ক। ভাইএর লাশ ফেলে আপনাকে পালিয়ে আসতে হয়েছে। বুকের ভিতরে এখন আর হঠাৎ করে ধ্বক করে উঠে না। গত কয়েকদিনে আপনার অনুভুতি ভোতা হয়ে গেছে।

আপনার বোন, ভাইয়ের জন্য রান্না করে বসে থাকত। মাছ ধরতে গিয়ে জালের গলুইএ লেগে সাদা সার্টের খানিকটা যখন ছিড়ে গিয়েছিল, পরম যত্নে সেইখানটা সেলাই করে দিয়েছিল। সাদা রংএর কাপড়ে লাল সুতার সেলাই, এখন সেই সার্ট আপনার গায়ে, যদি কোন ভাবে জানে বেঁচে বাংলাদেশের বর্ডারের ওপারে যেতে পারেন তাইলে এইটা হবে আপনার বোনের শেষ স্মৃতিচিহ্ন।

নাফ নদীতে রাতের অন্ধকারে গাদাগাদি করে এক নৌকায় উঠেছেন আপনি। শত শত মানুষ জান বাঁচানোর জন্য ছুটতেছে, পিছনে তাড়া করছে দয়ামায়া বিহীন একদল মানুষ, কিছু উর্দী পড়া, কিছু উর্দী ছাড়া। প্রাচীন কালের মগ জলদস্যুদের বংশধর ওরা, পাথর দিয়ে তৈরী ওদের মন।

আপনি এবং আপনার সাথের যাত্রীরা এগিয়ে যাচ্ছেন। ভোর হওয়ার আগেই পৌছাতে হবে বাংলাদেশের সীমান্তে।

...আর লিখার মত কিছু খুঁজে পাচ্ছি না। কারন আমি জানিনা সীমান্ত থেকে ফিরিয়ে দেয়া রোহিঙ্গাদের ভাগ্যে শেষ পর্যন্ত কি হবে।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।

কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

×