আমি স্বপ্ন দেখতে খুব পছন্দ করি। আমি যেহেতু তরুন সেহেতু আমার স্বপ্ন গুলো আমার তারুন্যকে নিয়ে।আমার তারুন্য একটু হলেও দেশের কাজে লাগছে-এই স্বপ্নটা সব সময় আমি আমার মস্তিষ্কে বয়ে নিয়ে বেড়াই।আমি মহান মুক্তি সংগ্রামে অথবা গৌরবময় ভাষা আন্দোলনে অংশগ্রহন করতে পারিনি। এ কারনে আমি তীব্র দুঃখ অনুভব করি। ঈশ্বর আমাকে এই তীব্র দুঃখবোধ থেকে মুক্তি দিয়েছেন।আমি দেশের জন্য খুব বড় একটা কাজ করার সুযোগ পেয়েছি।বাংলাদেশ ডিবেটিং সোসাইটি নামক একটি সংগঠন থেকে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে বিজয়ী করার জন্য ১১সদস্য বিশিষ্ট একটি সাইক্লিস্ট টীম ২১০০০ কিলোমিটার সাইকেল ভ্রমনে যাচ্ছে।এই ১১ জন দেশের মানুষকে সুন্দরবনকে ভোটদানে উদ্বুদ্ধ করার জন্য সারা দেশে প্রচারনা চালাবে।আমার লিখতে গর্বে বুক ফুলে উঠছে যে আমিও এই টীমের একজন সদস্য।সুনদরবন যদি বিজয়ী হয় তাহলে বিশ্বের কাছে সুন্দরবন নতুন ভাবে পরিচিত হবে ।বিশ্ব দরবারে স্বদেশের ভাবমুর্তি উজ্জ্বল করার মত মহান একটা কাজে আমার একটু হলেও অবদান থাকবে।এই ব্যাপারটা আমার মত ক্ষুদ্র একজন মানুষের জন্য অসামান্য এক প্রাপ্তি।ধন্যবাদ তোমাকে ঈশ্বর।অনেক অনেক ধন্যবাদ।
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।