ডাইরির ছেড়া পাতা....
১৫ ই অক্টোবর, ২০১২ রাত ২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মধ্যরাতে তপুর হঠাত্ মনে হলো জীবনটা বড় বেশী একঘেয়ে হয়ে যাচ্ছে।কোন বৈচিত্র নেই।লক্ষ্যও নেই।অথচ এক সময় ওর মনে হয়েছে জীবনের অবশ্যই মহত্তম কোন লক্ষ্য থাকা উচিত।নিজের ভেতর ডুব দেবার সময়টাও বোধহয় এখন আর নেই।খসখসে ডাইরির পাতায় মধ্যরাতে কিছুক্ষন কলম চালানোর পরও কেমন যেন অসহায় মনে হচ্ছে।২৭ বছর বয়সে টিপিক্যাল মিডলাইফ ক্রাইসিসের ও কোন সুযোগ নেই।সঙ্কটটা কি তবে দার্শনিক? অবশ্য ওর মত সংশয়বাদীদের সেখানেও আরেক জ্বালা।একেবারে দেকার্তীয় সমস্যা।তপু সংশয়বাদী কিনা সেটা নিয়েও তার সংশয় ! ছোটখাট সংশয় নয় রীতিমত মহীরুহ টাইপের সংশয়।
তপু হঠাত্ খেয়াল করলো সিরিয়াস লিখাটা কেমন যেন হঠাত্ রম্যের দিকে মোড় নিচ্ছে।তপুর জীবনের অবশ্য কোন ঘটনাই আর শেষ পর্যন্ত সিরিয়াস থাকেনি।নিজের জীবনের সবচে সিরিয়াস অর্ধপ্রেমটাও জীবনের সবচে দুঃসাহসী কমেডি হয়ে গিয়েছিল।ওর জীবনের লিখা একমাত্র প্রেমের কবিতাটাও স্যাটায়ায় ক্যাটাগরিতে বন্ধুমহলে তুমুল অভিনন্দিত হবার পর কাব্যচর্চার ইতি ঘটেছিল।
এরকম একজনের জীবনে সমস্যা এসে টিকে থাকার কথা নয়,কিন্তু এটাই বাস্তবতা।এক সময়ের তুমুল ক্যারিয়ারিস্ট তপু যেন হঠাতই একেবারেই থেমে গেছে।ওর শুধু মনে পড়ছে ডেল কার্নেগীর গল্পের সেই চরিত্রের কথা যে সন্ন্যাসী হতে গিয়ে ভুল ট্রেনে চেপে হয়ে যায় বিখ্যাত যাদুকর....
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন